১০. মকর রাশি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব মকর রাশি অর্থাৎ মকর রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মকর রাশির জাতক-জাতিকার জন্য ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। এ বছর আপনার জীবনে এমন কিছু প্রাপ্তিযোগ আছে যা ঠিক ভাষায় বুঝিয়ে বলতে পারব না। ঠিক যেমন কুল গাছের নিচে দাঁড়িয়ে গাছটিকে ঝাঁকালে অসংখ্য কুল ঝরে পড়ে এবং মানুষ সেই কুল কুড়িয়ে রাখবার জায়গা পায় না; ঠিক তেমনি ২০২৬ সাল মকর রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে।

তবে এরই মাঝে কিছু সময়ে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি আপনাকে ব্যাকুল করে তুলতে পারে। বছরের শুরুতে আর্থিক সচ্ছলতায় আপনি অত্যন্ত উৎফুল্ল হতে পারেন। ২০শে জানুয়ারি ২০২৬ দুপুর থেকে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু ১২ই মার্চ সকাল থেকে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও প্রতিকূল হতে পারে এবং ৩০শে জুলাই থেকে ১০ই ডিসেম্বরের মধ্যে নানাভাবে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। একই সাথে অকারণ ব্যয় বৃদ্ধি আপনাকে ব্যাকুল করে তুলতে পারে। অবশ্য ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে এবং তাঁদের সুপরামর্শে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারেন।

১৫ই জানুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি। কর্মচারী, আধিকারিক—বিশেষ করে প্রশাসনিক ব্যক্তিত্বের জন্যেও ওই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। কাজেই ওই সময়টিকে কাজে লাগাবার চেষ্টা করবেন; মনে রাখবেন বারবার সুযোগ আসে না।

বছরের শুরু থেকেই বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে ২রা মার্চ থেকে ২৪শে মার্চ ২০২৬-এর মধ্যে যে কোনো পরীক্ষায় আশাতীত ভালো ফল করতে পারেন। যাঁরা স্কলারশিপ বা ওই ধরনের কোনো সরকারি সহায়তার জন্য চেষ্টা করছিলেন, তাঁরা হয়তো ওই সময়ে পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, ওই সময়ে অনেকেরই ঘটতে পারে নতুন কর্মসংস্থান; কারও ঘটতে পারে পদোন্নতিসহ মনমতো জায়গায় পোস্টিং।

মকর লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকার সন্তান-সন্ততিও ওই সময়ে নানাভাবে সফলতা অর্জন করতে পারে। বিশেষ করে যাঁরা শিল্প জগতের সাথে যুক্ত—অর্থাৎ গান-বাজনা, অভিনয় ইত্যাদির সাথে যুক্ত—তাঁদের জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। কিন্তু মাথায় রাখতে হবে, ১লা আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বরের মধ্যে বিদ্যার্থীর মনোনিবেশে নানা ধরনের বাধা আসতে পারে। সেই সঙ্গে সন্তান-সন্ততির শারীরিক অসুস্থতাসহ কর্মস্থলে ডামাডোলের দরুন মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন। তাই ওই সময় সন্তান অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না এবং সহকর্মী ও আধিকারিকের মন জয় করে চলবার চেষ্টা করবেন।

মকর লগ্নে জন্ম জাতক-জাতিকার শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, তাই শত্রুকে সহসা কমজোরি বা শক্তিহীন মনে করবেন না। স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্কের উত্থান-পতন লেগেই থাকবে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত আপনাদের সম্পর্ক সুমধুর হতে পারে। এপ্রিল এবং মে মাসে আপনার কার্যক্ষমতায় আপনার ঊর্ধ্বতন আধিকারিকগণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। শুধু তাই নয়, ওই সময়ে আপনি যাকে যা বলবেন, সে সেটা করতে বাধ্য হবে।

মকর লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকাগণের ৮ই আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। এ বছরের এই ক’টা দিনের মধ্যেই পৌঁছে যেতে পারেন উন্নতির সর্বোচ্চ শিখরে। খুব কম সময়, তাই এই সময়টিকে অবহেলা করবেন না; কাজে লাগাবার চেষ্টা করবেন। মনে রাখবেন বারবার এই সুযোগ আসবে না। অবশ্য ওই সময় আপনার শত্রুরাও নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ কল করতে পারেন অথবা সাক্ষাতে জেনে যেতে পারেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূল হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।

  • শুভ রং: সাদা এবং নীল।
  • শুভ সংখ্যা: ২ এবং ৮।
  • শুভ দিন: শুক্রবার এবং শনিবার।
  • বিশেষ টিপস: সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।

২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top