তুলা রাশি : ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

এ মাসের শুরুতেই স্নেহের কোনো স্থানীয় ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, কিন্তু একই সাথে শখ-আহ্লাদ ইত্যাদির কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল। চিকিৎসক বা চিকিৎসাজনিত কর্মের সঙ্গে যুক্ত—যেমন নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ঔষধ বিক্রেতা ইত্যাদি—এদের জন্যেও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন, বারবার সুযোগ আসে না।

ভ্রাতা-ভগ্নীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না, যদিও কিছুদিনের মধ্যেই ওরা সুস্থ হয়ে উঠবে। তবে এর থেকে মুক্তির উপায় বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। কিছু জাতক-জাতিকার মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে, একটু মানিয়ে চলবার চেষ্টা করবেন।

যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো প্রতিবেশীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। তাছাড়া কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই যাই করুন না কেন, আইনবিরুদ্ধ কিছু করবেন না। ওরা হয়তো আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবার পর বা মাঝপথে বাধা দিতে পারে, যার ফলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা উৎপন্ন হতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তারা খুব সতর্ক থাকবেন। কারণ আপনার নিজের নয়, কিন্তু পুত্রস্থানীয় কোনো ব্যক্তির গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু কিছু বিদ্যার্থীগণ তাদের গুরুস্থানীয় ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হতে পারো, বিশেষ করে যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি ইত্যাদি করছো, তারা সতর্ক থেকো। যদিও গুরুস্থানীয় ব্যক্তি সহসা কাউকে ভুল পথ দেখায় না, কিন্তু এই মুহূর্তে তোমাদের গুরুস্থানীয় ব্যক্তিই তোমাদেরকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করতে পারে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, তুলা রাশির জাতক-জাতিকাগণ অত্যন্ত প্রতিভাবান হয়ে থাকে, আর এই প্রতিভাই এদের শত্রুতার কারণ হয়ে থাকে।

জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে, কিন্তু কিছু জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর মনে কোনো বিশেষ কারণে তাদের প্রতি বিতৃষ্ণার জন্ম নিতে পারে। কী কারণে এবং কার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে, সেটা এখানে খুলে বলতে পারছি না, কারণ অন্যান্য রাশির মতো তুলা রাশি গৃহেও তিনটি নক্ষত্র আছে। তাই জানবার ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন। কারণ এর জন্য রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যই বাঞ্ছনীয়।

মাসের শুরুতে বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন, উনি হয়তো একটু অসুস্থ হতে পারেন। তবে চার-পাঁচ তারিখের মধ্যেই আবার উনি সুস্থ হয়ে উঠবেন, তাই বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কর্মস্থলে কিছু গুপ্ত শত্রু আপনাকে হেনস্থা বা ষড়যন্ত্রের জালে জড়াবার চেষ্টা করতে পারে, একটু সতর্ক থাকবেন। অবশ্য এর থেকে মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই বলবো।


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।

তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১৯, ২০ এবং ২১শে ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে এবং কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবার আগে একটু বুঝে নেবেন, অন্যথায় আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা আশাভঙ্গের সম্ভাবনা উৎপন্ন হতে পারে

তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ২২, ২৩ এবং ২৪শে ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন এবং মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো ধরনের প্রাপ্তির আশা করবেন না। যদি কোনো প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাহলে ২১শে ডিসেম্বরের মধ্যে অথবা ২৫শে ডিসেম্বরের পর সেখানে যাবেন অথবা যোগাযোগ করবেন। আশা করি অবশ্যই সফল হবেন।

অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি। যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে চীনামাটির একজোড়া শালিক পাখি কিনে আনতে পারেন অথবা একজোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

তুলা রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ অফহোয়াইট এবং লাল, শুভ সংখ্যা ৪ এবং ৫, শুভ দিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই।


আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি তুলা রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top