নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে মকর রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।
মাসের শুরুতে আপনার বুদ্ধিমত্তা এবং মানসিক দৃঢ়তা অনেককেই মুগ্ধ করতে পারে, আশ্চর্য হতে পারেন আপনি নিজেও। কারো আবার জ্যেষ্ঠ ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর সম্পত্তির ভাগ, কেউ আবার পেতে পারেন দাদু-ঠাকুমার সম্পত্তি অথবা অর্থ। তবে শ্বশুরবাড়ির অর্থাৎ শ্যালক বা শ্যালিকার শারীরিক অসুস্থতার দরুন মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।
মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কেউ আবার বন্ধুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে—অর্থাৎ পার্টনারশিপে যারা ব্যবসা করছেন—তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সেই সঙ্গে যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কেউ কিনে ফেলতে পারেন বেশ কয়েকটি পুরোনো জমি বা বাড়ি, কেউ শুরু করতে পারেন বড় কমপ্লেক্সের কাজ। কারো আবার দীর্ঘদিনের অবিক্রিত ফ্ল্যাটগুলি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা শিল্পকলার সাথে যুক্ত—অর্থাৎ গান-বাজনা শিখছো, আঁকা শিখছো অথবা অভিনয় শিখছো—তারা হয়তো হঠাৎই কিছু নতুন কাজ পেয়ে যেতে পারো। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ হঠাৎই প্রেম বিবাহে আবদ্ধ হতে পারেন। কারো সন্তান বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, অর্থাৎ সে এমন কিছু করবে যা ইতিপূর্বে আপনার বংশে কেউ হয়তো করেনি। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে।
মকর রাশির জাতক-জাতিকার শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, তাই শত্রুকে কখনোই কমজোর মনে করবেন না। একটু সতর্ক থাকবেন। হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো হটকারিতার মধ্যে যাবেন না। অবশ্য এই মুহূর্তে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। শিক্ষক-শিক্ষিকা, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা ইত্যাদির জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। বারবার কিন্তু এই সুযোগ আসবে না।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।
মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১০, ১১ এবং ১২ই ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন, বিশেষ করে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক জীবনে অশান্তি উৎপন্ন হতে পারে। তাই আবার বলছি, একটু বুঝে-শুনে কথাবার্তা বলবেন, সেই সঙ্গে কারো সাথে চট করে কোনো ধরনের ইয়ার্কি-ঠাট্টা করবেন না।
মকর রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১৭, ১৮ এবং ১৯শে ডিসেম্বর ২০২৫ শুনবেন বেশি, বলবেন কম। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন, যার ফলে আপনার বিপরীতের মানুষটি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে এবং আপনার সম্মানহানিও ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে একটু কম কথা বলবেন।
অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।
মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং নীল, শুভ সংখ্যা ২ এবং ৮, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
এই ফলাদেশ বা প্রতিকার সম্পর্কে আপনার কি আরও কিছু জিজ্ঞাসা করার আছে ?
