মীন রাশি : ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে ? সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

গত ১২ই নভেম্বর ২০২৫ থেকে নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হচ্ছেন, বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিগণ। সন্তান-সন্ততির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছেন। কেউ ছেলের চাকরি নিয়ে, আবার কেউ মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছেন। চিন্তা করবেন না, সময় হলে সবকিছু হয়, সময়ের আগে কিছুই হয় না। তবে এর থেকে মুক্তির কিছু উপায় অবশ্যই বলবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

এই মুহূর্তে মীন রাশির শরীর সাড়েসাতির মধ্যম চরণ চলছে। অনেকেই হয়তো নানা ধরনের ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। তবে আমি বলবো, কোনো রকম ভয় পাবেন না। শুধু একটু সত্যের পথে চলুন, নিজের ধর্মকে বিশ্বাস করুন আর তঞ্চকতার অর্থাৎ চিটিংবাজি, ব্যভিচার ইত্যাদি থেকে একটু দূরে থাকুন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী বজরংবলী পূজাসহ হনুমান চালিশা পাঠ করুন এবং শনিবারে শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজা করুন। দেখবেন কোনো বাধাই আপনাকে উদ্বিগ্ন করতে পারবে না।

অবশ্যই এই মুহূর্তে মায়ের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, বন্ধুস্থানীয় ব্যক্তি এবং ভ্রাতা-ভগ্নীর সান্নিধ্যে নানাভাবে খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

আপনার সাথে যারা শত্রুতা করবে, তাদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাবান এবং প্রতিষ্ঠিত ব্যক্তি। যারা কিছুদিন আগে পর্যন্ত একটু ঝিমিয়েছিল, নিজেরাই নিজেদের অশান্তিতে জড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে তারা সবল হয়ে উঠেছে। যদিও এরা আপনার সম্মুখে আপনার বিরুদ্ধে কিছু বলবার সাহস পাবে না, কিন্তু শত্রুকে কখনোই ছোট মনে করবেন না; শত্রু শত্রুই হয়ে থাকে।

জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং অনেকের মনেই হিংসার উদ্রেক হতে পারে। বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, উনি হয়তো অসুস্থ হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কর্মস্থলে কিছু প্রবীণ সহকর্মী অথবা নিকটস্থ আধিকারিকের অসুস্থতার দরুন নানাভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। চিন্তা করবেন না, খুব শীঘ্রই ওরা সুস্থ হয়ে উঠবেন। তাছাড়া এর থেকেও মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে ? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।

মীন রাশি জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী ২৪, ২৫ এবং ২৬শে ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানিসহ পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি বন্ধনযোগ অর্থাৎ হাজতবাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন এবং কোনো রকম বেআইনি কার্যকলাপের মধ্যে নিজেকে জড়াবেন না।

অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন, সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না, তারা একজোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারেন। সেই সঙ্গে চীনামাটি বা পাথরের সাদা বাছুরসহ গরু নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রে গুড় এবং রুটি খেতে দিতে পারেন। প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন, জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণের জন্য শুভ রঙ লাল এবং হলুদ, শুভ সংখ্যা ৫ এবং ৭, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি কুম্ভ রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার: ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top