এই মুহূর্তে মেষ রাশির শনির সাড়েসাতি চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। কিন্তু আমি বলছি, একদম ভয় পাবেন না। সত্যের পথে চলুন এবং তঞ্চকতা থেকে দূরে থাকুন এবং এন্ড স্ক্রিনের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাছাড়া আমার স্বপ্নে পাওয়া কিছু নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা বলবো, একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন।
মাসের শুরুতেই ধন্য হয়ে একটি সম্পদ পেতে পারেন। কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট অথবা কিনবার জন্য অগ্রিম টাকা দিয়ে বুকিং অর্থাৎ বায়না করে রাখতে পারেন। যারা ব্যবসা করছেন, তাদের হয়তো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিশেষ করে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা কোনো সৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম সন্তান এবং ভাই ও বোনেরা স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো অসুস্থ হতে পারে; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। গত ১৭ই অক্টোবর, ২০২৫, শুক্রবার থেকে অনেকেই নানা ধরনের দুশ্চিন্তায় আছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে কিছু বিদ্যার্থীরও মনোনিবেশে বাধা আসছে। এতে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবে এর থেকে মুক্তির উপায় বলছি— একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন। এক্ষুনি বলবো।
এই মুহূর্তে মেষ রাশির জাতক-জাতিকাগণের নানাভাবে ভাগ্যোদয় ঘটছে ঠিকই, কিন্তু অকারণ অর্থব্যয় ঘটছে নানাভাবে। এ নিয়েও আপনি দুশ্চিন্তা করতে পারেন। তাছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির আয়ের পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং অকারণ অর্থব্যয় বৃদ্ধি পেতে পারে। দুশ্চিন্তার এটিও একটি কারণ হতে পারে। অনেকে হয়তো বলতে পারে, “শনির সাড়েসাতি চলছে, এই জন্যেই আপনার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এই পাথরটি নিন অথবা এই কবজটি নিন, সবকিছু ঠিক হয়ে যাবে।” আবার বলছি বন্ধু, ভয় পাবেন না। শনির সাড়েসাতিতে একটু সত্যের পথে চলুন, একটু নিষ্ঠার পথে চলুন, নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখুন। এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখুন। অযথা অকারণ অর্থব্যয় করবেন না.
দর্শক বন্ধু, আমি জানি ইউটিউবে আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো— সময়মতো বেল আইকন বাজান না এবং অনেকেই লাইক দেন না। যার ফলে, সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু’মাস তিন মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম, যা বলছি, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি, ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
সতর্কতা এবং শুভ দিন
যাইহোক, মেষ রাশির জাতক এবং জাতিকা অর্থাৎ ভাই এবং বোন উভয়কেই বলছি, আগামী ৪, ৫ এবং ৬ই নভেম্বর, ২০২৫, সতর্ক থাকবেন। অকারণ ঝগড়াঝাঁটি, অশান্তিসহ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সঙ্গে আপনার মনে নানা ধরনের ভয় উৎপন্ন হতে পারে।
কিন্তু আগামী ১১, ১২, ১৮ এবং ১৯শে নভেম্বর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ১১ তারিখ: দীক্ষা গ্রহণ, দেবদর্শন,পূজা-পাঠ, তীর্থ ভ্রমণ।
- ১২ তারিখ: বাণিজ্য আরম্ভ, সম্পত্তি ক্রয়-বিক্রয়।
- ১৮ এবং ১৯ তারিখের শুভক্ষণে: আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- আশা করি, অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা 🕊️
মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে, পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙ্গা গম এবং জল খেতে দিন। জ্যান্ত না পেলে চিনা মাটি বা পাথরের একজোড়া পায়রার সামনে দুটি পাত্র রেখে একটিতে ভাঙ্গা গম এবং অন্যটিতে জল খেতে দিন। সেই সঙ্গে প্রতিদিন ওগুলি পাল্টে দেবেন। দেখবেন, ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
শুভ তথ্য
- শুভ রঙ: সাদা এবং নীল।
- শুভ সংখ্যা: ২ এবং ৮।
- শুভ দিন: শুক্রবার এবং শনিবার।
- এছাড়া, সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
- হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মা-কে তুষ্ট করতে পারলে আশা করি, আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, বেল আইকনটি বাজিয়ে এবং আমার ইউটিউবে্র গ্যালারিতে পৌঁছে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন: মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২
