♊ মিথুন রাশি: ২০২৫ এর নভেম্বর মাসের মিথুন রাশির মাসিক রাশিফলসহ নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরু থেকেই জ্ঞাতি শত্রুর দ্বারা নানাভাবে আতঙ্কিত হতে পারেন। বিশেষ করে মাতুলালয় থেকে হয়তো আপনি বিভ্রান্ত (Missguided) হতে পারেন। তবে চিন্তা করবেন না, এর প্রতিকার আছে— থাকুন, বলছি। মিথুন রাশির জাতক-জাতিকাগণের আর্থিক উত্থান-পতন লেগেই থাকে। তাই ও নিয়ে চিন্তিত হবার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না; কারণ সময়মতো আপনার প্রয়োজনের অর্থটুকু আপনি ঠিকই পেয়ে যাবেন।

অনুসন্ধানকালে বারবারই লক্ষ্য করেছি, মিথুন রাশির জাতক-জাতিকাগণের ভ্রাতা-ভগ্নি অর্থাৎ ভাই-বোনেরা বেশ প্রতিষ্ঠিত হয়ে থাকে। তবে এই মুহূর্তে ওরা একটু ডিস্টার্ব আছে। অনেক ক্ষেত্রেই সফলতার শিখরে পৌঁছেও সফল হচ্ছে না। বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন এবং মানসিক বিধ্বস্ততার শিকার হচ্ছেন বারবার। চিন্তা করবেন না, এর প্রতিকার আছে, বলছি।

কিছু জাতক-জাতিকার নিজের মায়ের সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকারও বলছি— একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি হঠাৎই এমন কিছু কাজ করে ফেলবে যা আপনারা নিজেরা ভাবতে পারেননি। কেউ পেয়ে যেতে পারে প্রশাসনিক পদ। যাদের সন্তান-সন্ততি অভিনয় বা শিল্প জগতে আছে, তাদের সন্তান-সন্ততির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে।

জায়া অর্থাৎ স্বামী-স্ত্রীর মধুময় সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাণিজ্যিকদের বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য আগামী ১১ই নভেম্বর, ২০২৫, মঙ্গলবার থেকে কিছু বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। কিন্তু আগামী ২৮শে নভেম্বর, শুক্রবার, ২০২৫, থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। বন্ধু, সুযোগ আসছে। সুযোগ সদ্ব্যবহার করতে ভুলবেন না।


দর্শক বন্ধু, আমি জানি ইউটিউবে আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো— সময়মতো বেল আইকন বাজান না এবং অনেকেই লাইক দেন না। যার ফলে, সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু’মাস তিন মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম, যা বলছি, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি, ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।


সতর্কতা এবং শুভ দিন

  • মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, ১লা এবং ২রা নভেম্বর, ২০২৫, মনকে শান্ত রাখবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আশা ভঙ্গ হতে পারে এবং আগামী ২৭, ২৮ এবং ২৯শে নভেম্বর, ২০২৫, নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিকে একটু এড়িয়ে চলবার চেষ্টা করবেন।
  • মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ২২, ২৩ এবং ২৪শে নভেম্বর, ২০২৫, সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে ধন-ঐশ্বর্য লাভে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং কোনো কারণে ভয়ে-আতঙ্কে দিন যাপন করতে বাধ্য হতে পারেন।
  • অবশ্য আগামী ১১, ১২, ১৮ এবং ১৯শে নভেম্বর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার নিজের আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
    • ১১ই নভেম্বর: দীক্ষা গ্রহণ, দেব দর্শন।
    • ১২ই নভেম্বর: বাণিজ্য আরম্ভ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, গবাদি পশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
    • সেই সঙ্গে ১৮ এবং ১৯শে নভেম্বর, ২০২৫, আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে, পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড় এবং রুটি সেইসঙ্গে জল খেতে দিন। শহরের মানুষ চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে পবিত্র গুড়-রুটি প্রতিদিন পাল্টে দেবেন এবং পবিত্র খাবার ও জল খেতে দিন কাককে। দেখবেন, ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হয়ে উঠেছে, নানাভাবে ভাগ্যোদয় ঘটে চলেছে এবং ক্রমশ ধন-ঐশ্বর্যে ভরে উঠবেন


শুভ তথ্য

  • শুভ রঙ: অফ-হোয়াইট এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৭।
  • শুভ দিন: সোমবার এবং বৃহস্পতিবার।
  • এছাড়া, সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
  • হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা ত্রিপুরেশ্বরীর পূজায় মা-কে তুষ্ট করতে পারলে আশা করি, আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিন, সঙ্গে থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top