কর্ম, স্বাস্থ্য ও আর্থিক অবস্থা
- সাফল্য ও ক্ষমতা: মাসের শুরু থেকেই আপনার শারীরিক সুস্থতা, বুদ্ধিমত্তা এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবার সম্ভাবনা প্রবল।
- বাণিজ্য ও অর্থ: বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে ঔষধ এবং চিকিৎসাজনিত যন্ত্র বিক্রেতার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে।
- কর্মক্ষেত্রে উন্নতি ও শত্রু: ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। বিশেষ করে কর্মস্থলে ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে নানাভাবে ক্রমোন্নতি, এমনকি পদোন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু নিকটস্থ আধিকারিক অথবা বয়োজ্যেষ্ঠ সহকর্মীর শত্রুতার শিকার হতে পারেন। কারণ আপনি নিজে অত্যন্ত প্রতিভাবান, আর আপনার এই প্রতিভাই শত্রুতার প্রধান কারণ। আসলে আপনি যে কাজটি আজকে সম্পন্ন করতে সক্ষম হন, অন্যান্যরা সেই কাজটি সম্পন্ন করতে অনেক বেশি সময় নিয়ে থাকে। এই কারণেই ওদের মনে হিংসা উৎপন্ন হয়, আর এই হিংসাই ভবিষ্যতে শত্রুতায় পরিণত হয়। এর নিঃশুল্ক প্রতিকার আছে, বলছি—একটু ধৈর্য ধরে লেখাটি পড়ুতে থাকুন।
- মাতা ও গৃহ: মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, উনি হয়তো অসুস্থ হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যারা প্রমোটিং করছেন অথবা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। একটু অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
- বিদ্যা ও বাধা: বিদ্যার্থীদের মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। কেউ কেউ হয়তো বিশেষ কোনো পরীক্ষায় মনোমতো ফল নাও পেতে পারে। চিন্তা করবেন না, এরও নিঃশুল্ক প্রতিকার আছে, বলছি—একটু ধৈর্য ধরে লেখাটি পড়ুতে থাকুন।
- আয়ের পথে বাধা: এই মুহূর্তে বুদ্ধিমান কিছু মানুষের সান্নিধ্য লাভের সম্ভাবনা প্রবল। কিন্তু আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সঠিক সময়ে সঠিক কাজটি সম্পন্ন না করবার জন্য অনেক সময় শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারেন এবং আয়ের পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এরও নিঃশুল্ক প্রতিকার আছে, বলছি—একটু ধৈর্য ধরে লেখাটি পড়ুতে থাকুন।
সতর্কতার দিন ও শুভ দিন
- জাতক (ভাইয়েরা): তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২২, ২৩ এবং ২৪শে নভেম্বর ২০২৫ মনকে শান্ত রাখবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে যদি কারো কাছে কোনো পাওনা আদায়ের থাকে, তাহলে ওই দিনগুলিকে বাদ দিয়ে অন্য দিনে তাঁর কাছে যাবেন। আশা করি, অবশ্যই পেয়ে যাবেন।
- জাতিকা (বোনেরা): তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ২৫, ২৬ এবং ২৭শে নভেম্বর ২০২৫ সতর্ক থাকবেন এবং যেকোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন। অন্যথায় নানা ধরনের বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন।
- শুভ দিন:
- অবশ্যই আগামী ১১, ১২, ১৮ এবং ১৯শে নভেম্বর ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ওই দিনগুলির শুভক্ষণে আপনার নিজের আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- যেমন, ১১ই নভেম্বর: দীক্ষা গ্রহণ, দেব দর্শন।
- ১২ই নভেম্বর: বাণিজ্য আরম্ভ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, গবাদিপশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- সেই সঙ্গে ১৮ এবং ১৯শে নভেম্বর ২০২৫ আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
- পাখি ও কুকুরের সেবা: তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা: ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি।
- যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে একজোড়া মাটির বা চিনামাটির শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন।
- দেখবেন, ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
- শুভ তথ্য:
- শুভ রঙ: অফহোয়াইট এবং লাল।
- শুভ সংখ্যা: ৪ এবং ৫।
- শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার।
- এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
- সনাতনী প্রতিকার:
- হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই।
চ্যানেল সংক্রান্ত অনুরোধ
দর্শক বন্ধু, আমি জানি ইউটিউবে আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো—সময় মতন বেল আইকন বাজান না এবং কোনো রকম লাইক দেন না। যার ফলে, সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু মাস তিন মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম, যা বলছি, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি, ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২
