২০২৫ সালের অক্টোবর মাসে মেষ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

শনির সাড়েসাতি ও প্রাথমিক সতর্কতা

মেষ রাশির শনির সাড়েসাতি শুরু হয়েছে, অর্থাৎ সাড়েসাতির প্রথম চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করতে চাইবে; কিন্তু আমি বলছি একদম ভয় পাবেন নাসত্যের পথে চলুন, নিজের ধর্মকে বিশ্বাস করুন এবং এন্ড স্ক্রিনের ভিডিওটি অবশ্যই দেখুন। ওখানে সবকিছুর সমাধান দেওয়া আছে। এখানে সাড়েসাতির বিষয় বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তাছাড়া অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, সে যতই প্রয়োজনীয় তথ্য হোক না কেন। তবে যাঁদের দেখার ইচ্ছা হবে, তাঁরা এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি, ওখানে শনির সাড়েসাতিতে ঘটা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


শত্রুতা, পারিবারিক সম্পর্ক ও সম্পত্তি

এ মাসের শুরু থেকেই কিছু শত্রুদের সঙ্গে আপনাকে আপোস করে চলতে হতে পারে। অন্যথায় নানা সমস্যায় পড়তে পারেন।

  • এরা আপনার দূরের কেউ নয়, খুব কাছের মানুষ হবে। কিছু ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে এরা আপনার সাথে শত্রুতা করতে পারে। আবার কিছু কিছু জাতক-জাতিকার জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী) বা জাতিকার স্বামীর নিকট আত্মীয়ের সাথে শত্রুতা উৎপন্ন হতে পারে।
  • তবে এই কথা সত্যি যে, পুত্র অথবা পুত্রস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে।
  • কিছু জাতক-জাতিকার ভ্রাতা-ভগ্নির সাথে মতপার্থক্য দেখা দিতে পারে; চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই মতপার্থক্য দূর হবে।
  • কারও আবার নিজের মা’য়ের বা শাশুড়ি মা’য়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ
  • কেউ পেতে পারেন মা’য়ের ভাগের সম্পত্তি; আবার কেউ নিজেই কিনে অথবা বায়না করে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি। কেউ করতে পারেন গৃহপ্রবেশ
  • কিছু জাতক-জাতিকার সন্তানের সাথে মতপার্থক্য দেখা দিতে পারে।

স্বাস্থ্য, শিক্ষা ও ভাগ্যোদয়

  • নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুনঅযাচিত প্রেমে নিজেকে জড়াবেন না, ক্ষতি হতে পারে।
  • কিছু বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে।
  • এ মাসের ১৬ তারিখের পর সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন; ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না।
  • তবে যাই হোক না কেন, অক্টোবর মাসের ১৯ তারিখের পর নানাভাবে ভাগ্য উন্নতি সহ নতুন কর্মসংস্থান, পদোন্নতি ইত্যাদি সম্ভাবনা প্রবল। সুযোগ আসতে চলেছে বন্ধু, এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না, মনে রাখবেন বারবার সুযোগ আসে না।
  • এই মুহূর্তে হাতের কাছে এমন কিছু জিনিস পেয়ে যাবেন, যা কোনোদিন ভাবতেই পারেননি। তবে কিছু জাতক-জাতিকার অকারণ অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল

বিশেষ সতর্কতা ও শুভ দিন

  • মেষ রাশির জাতক এবং জাতিকা (অর্থাৎ ভাই এবং বোনেরা) আগামী ৮ এবং ৯ই অক্টোবর, ২০২৫, সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যেকোনো আলোচনায় মিলিত হবার আগে এবং কথা বলবার আগে মনে মনে চিন্তা করবেন, এই স্থানে এই কথা বলা উচিত হবে কিনা; অন্যথায় আপনার সম্মানহানি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই।

শুভ দিন ও শুভকার্য

  • অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
    • ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পড়তে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
    • ২২শে অক্টোবর, ২০২৫, এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার

মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙ্গা গম এবং জল খেতে দিন

  • জ্যান্ত না পেলে চিনা মাটি বা পাথরের একজোড়া পায়রার সামনে দুটি পাত্র রেখে একটিতে ভাঙ্গা গম এবং অন্যটিতে জল খেতে দিন। সেই সঙ্গে প্রতিদিন ওগুলি পাল্টে দেবেন।
  • ফল: দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

শুভ দিক নির্দেশ

  • শুভ রঙ: সাদা এবং নীল
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: শুক্রবার এবং শনিবার
  • এছাড়া, সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
  • হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা বগলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। (পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব হলো না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।


দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ:

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এবং উটিউবে আমার গ্যালারিতে পৌঁছে ১৫০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তু জনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top