২০২৫ সালের অক্টোবর মাসে বৃষ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

আর্থিক, সম্পত্তি ও শত্রু দমন

এ মাসের শুরুতে নানা রকম ভাবে সম্পত্তি বৃদ্ধির মনস্কামনা মনে জাগবে। অনেকেই বায়না করে ফেলতে পারেন, অর্থাৎ অ্যাডভান্স টাকা দিয়ে ফেলতে পারেন; আবার কেউ কেউ কিনেও ফেলতে পারেন। কারণ, গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে শেষ পর্যন্ত নানাভাবে আর্থিক উন্নতি ঘটেছে। কাজেই, সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা ছিল প্রবল।

  • সব থেকে বড় কথাটা হলো, আর্থিক ক্ষতির সম্ভাবনা তেমন দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, যে সমস্ত শত্রুরা মাথা উঁচু করেছিল, তারা বোধ হয় অক্টোবরের ১০ তারিখ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তেমন কোনো ক্ষতি করতে পারবে না, বিশেষ করে খুব কাছের শত্রু অর্থাৎ নিকট আত্মীয়রা তেমন কোনো ক্ষতি করতে পারবে না।
  • এই মুহূর্তে নানাভাবে আয় বৃদ্ধি ঘটতে পারে এবং অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ভ্রাতা বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে বাণিজ্যের নানা উন্নতির সম্ভাবনা প্রবল।

পারিবারিক জীবন ও স্বাস্থ্য

  • বৃষ রাশির ভ্রাতা-ভগ্নির সাথে সম্পর্কের উত্থান-পতন লেগেই থাকে; শুরুতে সম্পর্ক বেশ ভালো থাকবে। বিশেষ করে কর্মস্থলে ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক খুবই ভালো থাকবে।
  • ১৮ই অক্টোবরের পর মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন; আপনাদের মা হয়তো অসুস্থ হতে পারেন।
  • এই মুহূর্তে বৃষ রাশির জাতক-জাতিকাগণের জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী) বা জাতিকার স্বামীর সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। তবে, অক্টোবর মাসের শেষের দিকে মনোমালিন্য দূর হবে এবং একে অপরের সান্নিধ্য লাভের চেষ্টা করবেন।
  • রক্তজনিত সমস্যা (অর্থাৎ ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদিতে) যারা কষ্ট পাচ্ছেন, তারা একটু সতর্ক থাকবেন। ঠিকমতোন ওষুধ খাবেন এবং শরীর চর্চা করবেন। অন্যথায়, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে বাধ্য হবেন।

কর্ম, ব্যবসা ও শিক্ষা

  • সেই সঙ্গে সম্পত্তি ক্রয়-বিক্রয় থেকেও একটু দূরে থাকবেন। বিশেষ করে যারা ব্রোকারি (অর্থাৎ দালালি করছেন) বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁদেরকে বলছি: আগামী ১৮ই অক্টোবরের পর লেনদেন একটু বুঝে করবেন, ঠকে যেতে পারেন।
  • যারা ব্যবসার সাথে যুক্ত, পুজোর মাসটা তাঁদের ঠিক মনের মতন যাবে না। মাঝেমধ্যেই খরিদ্দার ইত্যাদির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। তবে, অক্টোবরের শেষে এবং নভেম্বর পড়তেই ব্যবসায় নানা উন্নতি ঘটবে
  • কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি হয়তো হঠাৎই একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে; আগামী দিনে ওরা আরও উন্নতি করবে, পেয়ে যেতে পারে নতুন পদের অফার বা ঘটতে পারে পদোন্নতি
  • বিদ্যার্থী যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের চেষ্টা করছিলেন, তারা হয়তো পেয়ে গেছো। যারা পাওনি, তারা চেষ্টা করো, খুব শীঘ্রই তোমাদের স্কলারশিপ বা অনুদান তোমরা পেতে পারো।
  • কিছু জাতক-জাতিকার নানাভাবে ভাগ্য-বিড়ম্বনা ঘটতে পারে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে; স্বাভাবিকভাবেই মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।

বিশেষ সতর্কতা ও শুভ দিন

  • বৃষ রাশির জাতিকা (বোনেরা): অক্টোবরের প্রথম দিন ১লা অক্টোবর সতর্ক থাকবেন, নানা রকম ভাবে বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। এবং আগামী ২৬, ২৭, এবং ২৮শে অক্টোবর, ২০২৫, সতর্ক থাকবেন, ঠান্ডা লাগাবেন না, কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, অবশ্যই সতর্ক থাকবেন।
  • বৃষ রাশির জাতক (ভাইয়েরা): আগামী ১৯, ২০ এবং ২১শে অক্টোবর, ২০২৫, সতর্ক থাকবেনঅবাঞ্ছিত কোনো কথা বলবেন না; এমন কোনো কাজ করবেন না যার কারণে সংসারে অশান্তি উৎপন্ন হতে পারে। এই দিনগুলির মধ্যে আপনার সংসারে, বাণিজ্য স্থলে অথবা কর্মস্থলে অকারণ অশান্তির সম্মুখীন হতে পারেন।

শুভ দিন ও শুভকার্য

  • অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
    • ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পড়তে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
    • ২২শে অক্টোবর, ২০২৫, এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার

বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন

  • সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে পবিত্র কাঁচা ঘাস অর্থাৎ দূর্বার শীষ এবং জল খেতে দিন
  • শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুর সহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন। প্রতিদিন ঘাস ও জল পাল্টে দিতে হবে।
  • ফল: দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন-ঐশ্বর্যের অভাব হবে না

শুভ দিক নির্দেশ

  • শুভ রঙ: সবুজ এবং নীল
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: বুধবার এবং শনিবার
  • এছাড়া, সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
  • হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। (পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব হলো না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।


লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top