স্বাস্থ্য, অর্থ ও পরিবার
এ মাসের শুরুতে হঠাৎই অসুস্থ হতে পারেন, তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে এবং তাঁদের সুপরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য আগামী ১৮ই অক্টোবর থেকে কিছুদিনের জন্য আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। তবে এই কথা সত্যি যে, কর্কট রাশির জাতক-জাতিকার ভাই এবং বোন কিছু উন্নতি করেছেন; আগামী দিনে আরও বিশাল উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
- গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নানাভাবে অর্থব্যয় হয়েছে ঠিকই, কিন্তু এ মাসের প্রথম সপ্তাহ থেকে কিছু অর্থ সঞ্চয় হলেও মাঝে মধ্যেই অকারণ অর্থ ব্যয় হতে পারে। তাই কোনো কিছু কিনবার আগে বা কোনো ধরনের ইনভেস্টমেন্টের আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনি ঠকে যেতে পারেন।
- জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী) বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে উদ্বিগ্ন হতে পারেন; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
- কিছু জাতক-জাতিকার সন্তানের সাথে সম্পত্তিগত বিষয়ে মতানৈক্য দেখা দিতে পারে।
ভাগ্য, কর্ম ও সতর্কতা
- অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের সম্পত্তি ক্রয়-বিক্রয়ের মধ্যে থাকবেন না, আপনি ঠকে যেতে পারেন। তাছাড়া, আয়ের পথেও কিছু বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে।
- আগামী ২০শে অক্টোবর, ২০২৫, সকাল থেকেই নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। গত বেশ কিছুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন, নানা ইচ্ছা পূর্ণ করতে পারবেন।
- কিন্তু একই সাথে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুচতুর শত্রুতার শিকার হতে পারেন।
- তাই আমার একান্ত অনুরোধ, ঘরে-বাইরে, হঠাৎ আত্মীয়-স্বজন, অফিস কলিগ, উচ্চাধিকারী, বাণিজ্যিক সহযোগী ইত্যাদিগণ যখনই কোনো পরামর্শ দেবেন, সেটা মন দিয়ে শুনবেন, কাউকে অবজ্ঞা করবেন না; এতে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তবে কাজ করবেন অনেক ভেবেচিন্তে, অন্যথায় আপনি হয়তো বিপদে পড়তে পারেন।
বিশেষ সতর্কতা ও শুভ দিন
- কর্কট রাশির জাতিকা (বোনেরা): আগামী ৬ এবং ৭ই অক্টোবর, ২০২৫, মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতেও বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে যদি কোনো কিছু পাওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়ে থাকে, তাহলে ওই দিনগুলিকে বাদ দিয়ে অন্য দিনে প্রাপ্তির জন্য যোগাযোগ করবেন। আশা করি অবশ্যই সফল হবেন।
- কর্কট রাশির জাতক (ভাইয়েরা): আগামী ১৫, ১৬ এবং ১৭ই অক্টোবর, ২০২৫, সতর্ক থাকবেন এবং মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো বিশেষ কাজে বাধা পেতে পারেন। ফলে, মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন।
শুভ দিন ও শুভকার্য
- অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পড়তে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- ২২শে অক্টোবর, ২০২৫, এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে পবিত্র খাবার সহ জল খেতে দিন শালিক পাখিকে। যদি শালিক পাখি না পান, তাহলে কাককেও পবিত্র খাবার খেতে দিতে পারেন।
- ফল: দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে, সেই সঙ্গে ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।
শুভ দিক নির্দেশ
- শুভ রঙ: সাদা এবং লাল।
- শুভ সংখ্যা: ২ এবং ৫।
- শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার।
- এছাড়া, সর্বক্ষণ একটি অফ-হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
- হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী কমলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। (পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব হলো না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ:
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
