গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে বেশ আনন্দে আছেন, প্রায় সর্ব কাজে সফলতা পাচ্ছেন, সেই সঙ্গে আপনার কার্যক্ষমতা, বুদ্ধিমত্তা আপনাকে নিজেকেই আশ্চর্য করছিল। আরো কিছুদিন এই ভাবেই চলতে থাকবে। তাই চিন্তার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না।
শখ-আহ্লাদের কারণে কিছু অর্থ ব্যয় হয়েছে, অক্টোবরের ১০ তারিখ থেকে প্রায় সারা মাসটাই নানাভাবে আর্থিক অনটন দেখা দিতে পারে। সেই সঙ্গে নানাভাবে ভাগ্য-বিড়ম্বনার সৃষ্টিও হতে পারে। চিন্তা করবেন না, দেখতে থাকুন, এর প্রতিকার এখুনি বলছি।
কিছু জাতক-জাতিকা তাদের ভ্রাতা-ভগিনীর (অর্থাৎ ভাই-বোনের) সংস্পর্শে এবং তাদের পরামর্শে কিছু ফাটকা পয়সা পেয়ে যেতে পারেন। তবে লটারি ইত্যাদির মধ্যে টাকা-পয়সা লাগাতে যাবেন না, এতে আপনি সর্বস্বান্ত হয়ে যেতে পারেন।
কিছু জাতক-জাতিকা তাদের জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী)-এর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি-সহ আর্থিক উন্নতি করতে পারেন। কেউ আবার পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর সম্পত্তি, কেউ নিজেই কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
কন্যা রাশির জাতক-জাতিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।
তবে সন্তান-সন্ততির প্রতি লক্ষ্য রাখুন, কারো সন্তান অসুস্থ হতে পারে, কারো সন্তান অসৎ সঙ্গে মিশে অথবা কারো চক্রান্তের শিকার হয়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে, তাই ওদের চলাফেরার উপর অবশ্যই লক্ষ্য রাখবেন।
বিদ্যার্থীর বিদ্যায় নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ পরীক্ষায় আশাহত ফলও হতে পারে। এর প্রতিকার বলছি, একটু ধৈর্য ধরে লেখাটি দেখুন।
স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ আবার প্রেমঘটিত বিবাহে আবদ্ধ হতে পারেন।
শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, আইনজ্ঞ, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। আবার বলছি বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।
👉 কিছু অনুরোধ ও পরামর্শ
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
⚠️ সতর্কতা ও শুভ দিন
যাইহোক, কন্যা রাশির জাতক (অর্থাৎ ভাইয়েরা): আগামী ১২, ১৩ এবং ১৪ই অক্টোবর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে ভ্রমণকালে (অর্থাৎ যারা বাইরে বেড়াতে গেছেন) তারা হয়তো কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন, অর্থাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেউ আবার বিক্রেতার সাথে ঝগড়া-ঝাঁটি, অশান্তির কারণে অপমানিত হতে পারেন।
কন্যা রাশির জাতিকা (অর্থাৎ বোনেরা): আগামী ২৩, ২৪, ২৫ এবং ২৬শে অক্টোবর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো ধরনের প্রাপ্তির আশা করবেন না, বরং সম্ভব হলে ওই দিনগুলিকে এড়িয়ে চলবেন।
অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন, যেকোনো বাহন (যেমন নৌকা, স্টিমার, জাহাজ, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি), কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন, নতুন বস্ত্র পরতে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- ২২শে অক্টোবর ২০২৫-এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদি রোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়হ, বিপণারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অভ্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
💎 নিঃশুল্ক প্রতিকার, শুভ রং ও সংখ্যা
নিঃশুল্ক প্রতিকার: কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে পবিত্র ভাঙা গম এবং জল খেতে দিন। যদি আপনার কাছে সাদা পায়রা না থাকে, তাহলে চিনামাটি অথবা পাথরের একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ভাঙা গম এবং অন্যটিতে জল খেতে দিন। প্রতিদিন সকালে পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
- শুভ রং: সাদা এবং হলুদ।
- শুভ সংখ্যা: ২ এবং ৭।
- শুভ দিন: বৃহস্পতিবার এবং শুক্রবার।
- এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার-সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ত্রিপুরেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই।
পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
