অক্টোবর ২০২৫ এর বৃশ্চিক রাশির ভবিষ্যদ্বাণী ও নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

এ মাসের শুরু থেকেই আপনার শারীরিক দুর্বলতা দরুন কিছু অর্থ ব্যয় হতে পারে। সেই সঙ্গে আপনার জেদ আপনাকে অর্থ ব্যয় করতে বাধ্য করবে। তবে একটি বিশেষ সুখবর হলো এই যে, আগামী ১৯শে অক্টোবর, ২০২৫ থেকে আপনার নানাভাবে ভাগ্যোদয়, সেইসঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কাজেই অর্থব্যয় ততটা আপনার কাছে কষ্টদায়ক হবে বলে মনে হয় না। কিন্তু আমার মতে বলে, জেদের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না; পরবর্তীকালে আপনাকে পস্তাতে হতে পারে। ভ্রাতা-ভগ্নী অর্থাৎ ভাই-বোন এবং মায়ের স্বাস্থ্যের অবনতির কারণেও কিছু অর্থ ব্যয় হতে পারে। কিছু জাতক-জাতিকা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার দরুন কিছু অর্থ ব্যয় করতে বাধ্য হতে পারেন। তবে চিন্তার কিছু নেই; এতে আপনার সামাজিক প্রতিষ্ঠার বৃদ্ধি পাবে এবং এরা সকলেই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সুস্থ হয়ে উঠবে

কিছু জাতক-জাতিকা সন্তান-সন্ততির কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারও সন্তান পেয়ে যেতে পারে উচ্চপদস্থ কর্মসংস্থান, কারও সন্তানের ঘটতে পারে পদোন্নতি, কেউ আবার সন্তানের পরিচয়ে সামাজিক মর্যাদা পেতে পারেন। অর্থাৎ, আপনার সন্তান এমন কিছু কাজ করে ফেলবে, যার জন্য সন্তানের পরিচয়ে আপনি পরিচিত হবেন। কারও সন্তানের বিদেশ যাত্রা যোগ দেখতে পাচ্ছি; একটু চেষ্টা করলেই কিছু জাতক-জাতিকার সন্তান বিদেশে পাড়ি দিতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীগণ পিএইচডি বা ওই ধরনের কোনো উচ্চবিদ্যায় সাফল্য অর্জন করতে পারো। কেউ পেতে পারে স্কলারশিপ বা বড় ধরনের কোনো অনুদান। তাছাড়া, কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন করে বংশের নাম উজ্জ্বল করতে পারো। অবশ্য, কিছু জাতক-জাতিকা তাঁদের নিকট আত্মীয়ের শত্রুতার কারণে কিছু কিছু ক্ষেত্রে বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। অক্টোবর মাসের ১০ তারিখ থেকে শেষ পর্যন্ত জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী)-এর অসুস্থতা দরুন মানসিক বিধ্বস্ততার সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, নভেম্বর মাসের শুরুতেই ওঁরা সুস্থ হয়ে উঠবেন।

কিছু বাণিজ্যিকের বাণিজ্যে অবনতি দেখা দিতে পারে; বিশেষ করে যাঁরা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, তাঁদের ব্যবসায় একটু ডামাডোল দেখা দিতে পারে। এর প্রতিকার বলছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চপদস্থ কর্মলাভ ঘটে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আবার নিচুতলার কর্মী হয়ে চাকরিতে ঢুকবার পর তাঁর পদোন্নতি ঘটে এবং একটা সময় সম্মানীয় একটি পদে পৌঁছে যান। তবে এই মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাসের ১৮ তারিখের পর কর্মক্ষেত্রে নানাভাবে ডামাডোল দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকারও বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি; কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময়মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন; আমি যা বললাম, তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।

যাইহোক, বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা ১লা অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনে আপনি হঠাৎই কোনো পুরুষের লালসার শিকার হতে পারেন। সেই সঙ্গে আগামী ২৬, ২৭ এবং ২৮শে অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো কোনো নিকট আত্মীয়ের বাড়িতে, কর্মস্থলে অথবা বাণিজ্যস্থলে গুপ্ত শত্রুর শত্রুতার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন।

বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১০, ১১ এবং ১২ই অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো কোনো নারীর চক্রান্তের শিকার হতে পারেন এবং আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।


📅 শুভদিন ও শুভ কাজ

১৫ই অক্টোবরের শুভক্ষণে নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার বা আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন (অর্থাৎ জলযান যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পরতে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

২২শে অক্টোবর, ২০২৫ এর শুভক্ষণে শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যা, বিপণ্যারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।


🙏 নিঃশুল্ক প্রতিকার

বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড় এবং রুটি, সেইসঙ্গে জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।


✨ শুভ তথ্য

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য:

  • শুভ রঙ: গোলাপী এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ৩ এবং ৭।
  • শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার।

এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top