অক্টোবর ২০২৫ এর ধনু রাশির ভবিষ্যদ্বাণী ও নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

বেশ কিছুদিন ধরে খুব আনন্দে দিন যাপন করছেন, এতে কোনো সন্দেহ নেই। জায়া, অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি ঘটছে ঠিকই, কিন্তু গত ১৭ই জুলাই, ২০২৫ থেকে আর্থিক উন্নতির পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। চিন্তা করবেন না, এর প্রতিকার বলছি; ধৈর্য ধরে ভিডিওটা দেখুন।


আগামী ১৯শে অক্টোবর, ২০২৫ থেকে আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। অর্থাৎ যে কাজে হাত দেবেন, প্রায় সমস্ত কাজেই সফল হবেন। কিছু জাতক-জাতিকা নিজের মা অথবা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। কেউ আবার কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি, অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকাগণ বন্ধুর স্থানীয় কোনো ব্যক্তির সাহায্যে পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠাভ্রাতা-ভগ্নী, অর্থাৎ ভাই-বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন; ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না, যদিও ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে

বিদ্যার্থীর বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা। বিশেষ করে যাঁরা চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, তাঁদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততির হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিছু শত্রু আপনার আয়ের পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি করছে; চিন্তা করবেন না, আগামী ১০ই অক্টোবর, ২০২৫ থেকে ওরা নিজেরাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে পড়বে। তবে এই কথা সত্যি, ধনু রাশির জাতক-জাতিকাগণের জীবনে আয় বৃদ্ধির সাথে সাথেই শত্রুবৃদ্ধি ঘটে থাকে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রেই সুরূপী হয়ে থাকে; তাই এদের চট করে বোঝা যায় না।

জায়া, অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। শিক্ষক-শিক্ষিকা, আইনজ্ঞ, সংগঠনের নেতা-নেত্রী, নার্সারি (অর্থাৎ গাছগাছালির) ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। তবে আগামী ১৮ই অক্টোবর, ২০২৫ এর পর কিছু জাতক-জাতিকার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকারও বলছি; একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন।


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না। যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন; আমি যা বললাম, তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।

ধনু রাশির জাতক, অর্থাৎ ভাইয়েরা, আগামী ৬ এবং ৭ই অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে কোনো স্ত্রী দ্বারা নানাভাবে সম্মানহানি তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন

ধনু রাশির জাতিকা, অর্থাৎ বোনেরা, আগামী ১৯, ২০ এবং ২১শে অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, চোখ কান খোলা রেখে সমস্ত কাজ করবেন, অন্যথায় বিপদে পড়তে পারেন।

অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।

  • ১৫ই অক্টোবর এর শুভক্ষণে নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন। যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন। নতুন বস্ত্র পড়তে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
  • এবং ২২শে অক্টোবর, ২০২৫ এর শুভক্ষণে শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব‍্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার ও শুভ তথ্য 🌟

ধনু রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার খেতে দিন এবং সাদা বাছুরসহ গরুকে পবিত্র গুড়, রুটি এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না, সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে থাকবেন।

  • ধনু রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ: সবুজ এবং নীল
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: বুধবার এবং শনিবার
  • এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে; সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুনঅক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top