শনির সাড়েসাতি ছেড়ে গেছে, সকলেরই ধারণা এই মুহূর্তে মকর রাশির খুব ভালো সময়; কিন্তু মকর রাশির জাতক-জাতিকাগণ বুঝতে পারছেন, তাঁদের শারীরিক দুর্বলতার জন্য অনেক ক্ষেত্রেই বাধা-বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, অনেকেরই আর্থিক সচ্ছলতা চলে গেছে। শুধু তাই নয়, ভ্রাতা-ভগ্নী, বিশেষ করে বড় ভাই অথবা বোনের সাথে মাঝে মাঝেই মতবিরোধ দেখা দিচ্ছে; ফলে খুব চিন্তায় আছেন। জ্যোতিষীর কাছে গেলে তাঁরা নানা রকমের পাথর, কবজ, শেকড় ইত্যাদি ধারণ করবার মতামত দিচ্ছেন। চিন্তা করবেন না, ডিসেম্বর পড়তেই আবার প্রাণশক্তি ফিরে পাবেন এবং আর্থিক সচ্ছলতাও ফিরে আসবে। তবে এই মুহূর্তে নিঃশুল্ক কিছু প্রতিকার আছে, যেগুলো বলবো; একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, জানতে পারবেন।
শুধু এইটুকু বলতে পারি, আগামী ১৯শে অক্টোবর, ২০২৫ থেকে ভ্রাতা-ভগ্নির সাথে মতবিরোধ দূর হবে, সেই সঙ্গে তাঁদের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের কিছু নতুন পথ। তবুও আর্থিক উন্নতি আপনার মন ভরাতে পারবে না; বরং অত্যাধিক অর্থ ব্যয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকারও বলছি; একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। নিজের বা শাশুড়ি মায়ের সুপরামর্শে কর্মস্থলে নানা উন্নতির সম্ভাবনা। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান। তবে যাঁরা কর্মরত, তাঁদেরকে বলছি: কর্মস্থলে মাতৃস্থানীয় কোনো নারীর সুপরামর্শে আপনার কর্মে উন্নতি অথবা পদোন্নতিও ঘটতে পারে।
মাসের শুরুতে বিদ্যার্থীর বিদ্যায় তেমন কোনো বাধা-বিড়ম্বনা দেখতে পাচ্ছি না। তবে ১০ই অক্টোবর, ২০২৫ থেকে কিছু বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে। ওই সময় সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন; হঠাৎই ঠান্ডা লেগে অসুস্থ হতে পারে অথবা অন্য কোনো কারণে অসুস্থ হতে পারে। এ মাসের ১৫ তারিখ থেকে নানাভাবে আপনার ভাগ্যোদয় ঘটতে পারে, কিন্তু একই সঙ্গে শত্রুরাও মাথাচাড়া দিয়ে উঠবে। অনুসন্ধান করে লক্ষ্য করেছি, মকর রাশির জাতক-জাতিকার শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। তাই আমার একান্ত অনুরোধ, প্রতিটি পদক্ষেপের আগে, বিশেষ করে ১৫ই অক্টোবরের পর বুঝে শুনে এগোবেন। কারণ শত্রুরা নানাভাবে আপনার বদনাম করতে পারে। সেই সঙ্গে কর্মস্থলেও নানা অশান্তি, মতবিরোধ দেখা দিতে পারে। তো আমার একান্ত অনুরোধ, এ মাসের শেষটা অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্য নভেম্বর পড়তেই এই সমস্ত ঝামেলাগুলো কিছুটা হলেও লাঘব হবে। আর তাছাড়া প্রতিকার তো বলছি।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না। যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন; আমি যা বললাম, তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
মকর রাশির জাতক, অর্থাৎ ভাইয়েরা, আগামী ১৫, ১৬ এবং ১৭ই অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে পুলিশি ঝামেলা এমনকি বন্ধন যোগও উৎপন্ন হতে পারে, অর্থাৎ অ্যারেস্ট হয়ে যেতে পারেন।
মকর রাশির জাতিকা, অর্থাৎ বোনেরা, আগামী ২৩, ২৪, ২৫ এবং ২৬শে অক্টোবর, ২০২৫ মনকে শান্ত রাখবেন; কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত সুখ তথা প্রেমে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই মকর রাশির ভাই এবং বোন উভয়কেই বলছি, একটু সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন।
অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- ১৫ই অক্টোবর এর শুভক্ষণে নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন। যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন। নতুন বস্ত্র পড়তে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- এবং ২২শে অক্টোবর, ২০২৫ এর শুভক্ষণে শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার ও শুভ তথ্য 🌑
মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন।
- মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ: সাদা এবং নীল।
- শুভ সংখ্যা: ২ এবং ৮।
- শুভ দিন: শুক্রবার এবং শনিবার।
- এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে; সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ।, ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
