অক্টোবর ২০২৫ এর কুম্ভ রাশির ভবিষ্যদ্বাণী ও নিঃশুল্ক প্রতিকার।

এই মুহূর্তে কুম্ভ রাশির শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলছি কোনো রকম ভয় পাবেন না। সত্যের পথে চলুন, আপনি যে ধর্মেরই হোন না কেন, আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন

তবে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত আপনাদের তেমন কোনো বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে না বলেই আমার বিশ্বাস। কিন্তু তারপর আবার শুরু হবে মানসিক বিধ্বস্ততা। চিন্তা করবেন না, এর নিঃশুল্ক প্রতিকার বলছি; একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। কিছু জাতক-জাতিকা হঠাৎই ফটকা পয়সা পেতে পারেন। তবে লটারি ইত্যাদিতে অর্থ অপচয় করবেন না; কারণ আমি নিশ্চিত, এতে আপনি সর্বস্বান্ত হতে খুব বেশি সময় নেবেন না এবং লটারির লোভ বা নেশা আপনাকে অতল জলে ডুবিয়ে ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই।

১০ই অক্টোবর, ২০২৫ এর পর হঠাৎই আপনার মা অসুস্থ হতে পারে, সেই সঙ্গে ভাগ্য বিড়ম্বনাসহ নানা ঝুট-ঝামেলার সম্মুখীন হতে পারেন। খুব সতর্কতার সাথে চলবেন। যাঁরা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন অথবা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁরা কিছুদিনের জন্য থমকে যান; অন্যথায় অকারণ অর্থব্যয় ঘটতে পারে। এরও নিঃশুল্ক প্রতিকার আছে; বলবো, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি পেয়ে যেতে পারে নতুন কর্মসংস্থান; কেউ পেতে পারে পদোন্নতি। বিশেষ করে যাঁরা আইনজ্ঞ, শিক্ষক-শিক্ষিকা, শিল্পী, অভিনয় করছেন ইত্যাদি। মাসের শুরুতে দু-তিন দিন কিছু শত্রু আপনার সঙ্গেই থাকতে পারে; একটু সতর্ক থাকবেন। অবশ্য কুম্ভ রাশির শত্রুরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে। কিন্তু এরই মাঝে কিছু জাতক-জাতিকা হঠাৎই জড়িয়ে পড়তে পারেন কোনো গোপন সম্পর্কে; ফলে অশান্তিসহ সামাজিক মর্যাদা ক্ষুন্ন হতে পারে। আরও একটা কথা এখানে বলা দরকার, তা হল কিছু জাতক-জাতিকার জায়া, অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী আগামী ১৯শে অক্টোবর থেকে হঠাৎই অসুস্থ হতে পারেন। বিশেষ করে যৌনশীতলতা দেখা দিতে পারে; চিন্তা করবেন না, এরও নিঃশুল্ক প্রতিকার বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। কিছু জাতক-জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান। তাছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারো ঘটতে পারে পদোন্নতি সহ মনোমতো জায়গায় পোস্টিং


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না। যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন; আমি যা বললাম, তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।

কুম্ভ রাশির জাতক, অর্থাৎ ভাইয়েরা, ১লা অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন; কারণ ওই দিনে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। এবং আগামী ২৬, ২৭ এবং ২৮শে অক্টোবর, ২০২৫ মনকে শান্ত রাখবেন; ভাগ্য বিড়ম্বনাসহ নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে, তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন।

কুম্ভ রাশির জাতিকা, অর্থাৎ বোনেরা, আগামী ১২, ১৩ এবং ১৪ই অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে প্রতিটি পদক্ষেপের আগে এবং কাউকে শাসন করবার আগে একটু বুঝে নেবেন; অন্যথায় আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।

  • ১৫ই অক্টোবর এর শুভক্ষণে নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন। যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন। নতুন বস্ত্র পড়তে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
  • এবং ২২শে অক্টোবর, ২০২৫ এর শুভক্ষণে শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব‍্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার ও শুভ তথ্য 🌟

কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে খেতে দিন দুধ এবং রুটি। সেই সঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।

  • তাছাড়া কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ: সাদা এবং লাল
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার
  • সেই সঙ্গে সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে; সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুনঅক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top