অক্টোবর ২০২৫ এর মীন রাশির ভবিষ্যদ্বাণী ও নিঃশুল্ক প্রতিকার।

এই মুহূর্তে মীন রাশির শনির সাড়েসাতির মধ্যম চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে; কিন্তু আমি বলছি কোনো কিছু নেবেন না, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু সত্যের পথে চলুন এবং একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার আপনাকে আমি বলছি।


মাসের শুরুতে আপনার মেধা, আপনার প্রতিভার বহিঃপ্রকাশ আপনাকে নিজেকে আশ্চর্য করতে পারে। নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতি ঘটবে ঠিকই; কিন্তু কিছু জাতক-জাতিকা লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হয়ে অর্থ সংকটে পড়তে পারেন। শুরুতে ভ্রাতা-ভগ্নির সাথে মতানৈক্য দেখা দিতে পারে এবং ১০ই অক্টোবর, ২০২৫ এর পর ওরা হয়তো শারীরিক দুর্বলতায় ভুগতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। অবশ্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ওরা আবার সজীব হয়ে উঠবে। নিজের মায়ের অথবা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে নানা প্রাপ্তি যোগ দেখতে পাবেন। কেউ পেতে পারেন শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি; কেউ আবার নিজেই কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। তবে যা-ই কিনুন না কেন, একটু এনকোয়ারি করিয়ে নেবেন; কারণ ঠকে যাবার সম্ভাবনাও আছে।

মীন রাশির বিদ্যার্থীর বিদ্যায় উত্থান-পতন লেগেই থাকে। যেমন এ মাসের শুরুতে অর্থাৎ মোটামুটি ৪ তারিখ পর্যন্ত পড়াশোনায় তেমন মন বসবে না, কিন্তু তারপর আবার ঠিক হয়ে যাবে। এবং আগামী ১৯শে অক্টোবর, ২০২৫ থেকে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যাঁরা মাস্টার ডিগ্রি করছেন বা পিএইচডি করছেন, তাঁদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। যাঁরা স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের চেষ্টা করছিলেন, তাঁরা হয়তো এবার পেয়ে যেতে পারেন। তাছাড়া শিক্ষকতার সাথে যাঁরা যুক্ত, তাঁদেরও খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিছু বিদ্যার্থীর পড়াশোনা করতে করতেই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ।

মীন রাশির জাতক-জাতিকার শত্রুরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে। অবশ্য এরা কখনোই মীন রাশির জাতক-জাতিকার সামনে এসে তাদের ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হয় না। তাছাড়া আগামী ১৮ই অক্টোবর থেকে শত্রুরা নিজেরাই নিজেদের সমস্যায় জড়িয়ে পড়বে। তাই শত্রু নিয়ে তেমন চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মনকে মাতিয়ে তুলেছিল; কিন্তু ২রা অক্টোবর থেকে জায়া, অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। প্রয়োজনে ডাক্তার দেখাতে পারেন; তবে এটা খুব বেশি দিন স্থায়িত্ব পাবে না, কিন্তু এর মধ্যেই আবার আপনার জায়া সুস্থ হয়ে উঠবে। তবে এর নিঃশুল্ক প্রতিকার বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

কিছু জাতক-জাতিকার ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান। যাঁরা কর্মরত, তাঁদের পদোন্নতি এবং নিজের স্বপ্নের জায়গায় পোস্টিং হতে পারে। যাঁরা প্রশাসনিক পদে আছেন বা সাংগঠনিক নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা হয়তো আরও ভালো সুযোগ পেয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। শুধু ভাগ্যে আছে বলে চুপ করে থাকলে হবে না, আপনাকে চেষ্টাও করতে হবে। আয়ের পথে কিছু বাধা-বিড়ম্বনা সৃষ্টি হবার দরুন আপনি একটু কঞ্জুস হয়ে পড়বেন। এটা ভালো; কারণ অযথা লটারি ইত্যাদিতে অর্থ নষ্ট করবার সুযোগ পাবেন না।


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না। যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন; আমি যা বললাম, তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।


মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী ৩, ৪ এবং ৫ই অক্টোবর, ২০২৫ সতর্ক থাকবেন। কারো সাথে ইয়ার্কি, ঠাট্টা অথবা সমালোচনায় নিজেকে জড়াবেন না; এতে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো কথা বলবার আগে বা কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবার আগে একটু বুঝে নেবেন। সেই সঙ্গে আগামী ৩১শে অক্টোবর, ২০২৫ মনকে শান্ত রাখবেন; কারণ ওই দিনে আপনার ভাগ্য বিড়ম্বনাসহ নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে।

অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলি শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।

  • ১৫ই অক্টোবর এর শুভক্ষণে নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন। যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন। নতুন বস্ত্র পড়তে পারেন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
  • এবং ২২শে অক্টোবর, ২০২৫ এর শুভক্ষণে শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব‍্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার ও শুভ তথ্য 🕊️

মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যাঁরা শহরে থাকেন, সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না, তাঁরা একজোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারেন। সেই সঙ্গে চিনা মাটি বা পাথরের সাদা বাছুর সহ গরু নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রে গুড় এবং রুটি খেতে দিতে পারেন। প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টি ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন; জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

  • এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণের জন্য শুভ রঙ: লাল এবং হলুদ
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: মঙ্গলবার এবং বৃহস্পতিবার
  • এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনও সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top