মেষ রাশির জাতাক-জাতিকার জন্য এপ্রিল মাসে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে গ্রহের সঞ্চার আপনার মধ্যে এক নতুন জীবনীশক্তি নিয়ে আসতে পারে। তবে মনে রাখবেন, বছরের এই সময়টিতে আপনার ওপর শনির সাড়েসাতির প্রথম চরণ চলছে, তাই যেকোনো বড় পদক্ষেপের আগে ধৈর্য ধরা জরুরি।
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। তবে ১৭ই এপ্রিলের পর কোনো সাহসী পদক্ষেপ বা নতুন আইডিয়া আপনার ক্যারিয়ারের উন্নতির পথ খুলে দিতে পারে।
যারা আমদানি-রপ্তানি বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায় আছেন, তাদের জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক হতে পারে। তবে নতুন কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য এপ্রিলের শুরু থেকে আর্থিক টানাপোড়েন থাকলেও ১৫ই এপ্রিলের পর পরিস্থিতির উন্নতি হবে।
কোনো পুরনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা এই মাসে ফেরত পেতে পারেন অর্থাৎহঠাৎ প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
মনে রাখবেন অপ্রয়োজনীয় খরচ এবং হঠকারী কেনাকাটা এড়িয়ে চলাই ভালো কারণ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে।
মাসের মাঝামাঝি (১৫ই এপ্রিলের পর) শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে নতুন প্রাণ আসতে পারে।
দীর্ঘদিন যাদের বিয়েতে বাধা আসছে বা যারা বিয়ের কথা ভাবছেন, তাদের জন্য মাসের শেষ ভাগটি বেশ শুভ। নতুন প্রেম বা কোনো ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য মাসটি কিছুটা পরিশ্রমসাধ্য। বিশেষ করে প্রযুক্তি বা আইন বিষয়ের ছাত্রছাত্রীদের বাড়তি মনোযোগ দিতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তারা কোনো ভালো খবর পেতে পারেন।
স্বাস্থ্য নিয়ে এই মাসে একটু সচেতন থাকা প্রয়োজন। রক্তচাপ(Blood Pressure) এবং ক্লান্তিজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। তাছাড়া গাড়ি চালানো বা রাস্তা পারাপারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেনা না।
মেষ রাশির অধিপতি মঙ্গল এই মাসে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সাহস জোগাবে। তবে শনির প্রভাবে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে (১৫ তারিখের পর) যারা সরকারি বা বড় কোনো কর্পোরেট সংস্থায় কাজ করছেন, তাদের পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আপনি যদি বদলি বা ট্রান্সফারের কথা ভেবে থাকেন, তবে ২২ এপ্রিলের পর শুভ যোগ তৈরি হচ্ছে।
অবশ্য মাসের শুরুর দিকে সহকর্মীদের ঈর্ষার কারণে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। আপনার কোনো আইডিয়া চুরি হওয়ার ভয় আছে, তাই বড় কোনো পরিকল্পনা বা স্ট্র্যাটেজি সবার সাথে শেয়ার করার আগে সাবধান থাকুন।
বিদেশ যাত্রার যোগ: যারা মাল্টিন্যাশনাল কোম্পানি (MNC) তে কাজ করছেন, তাদের জন্য ছোটখাটো কোনো বিজনেস ট্রিপ বা বিদেশের সাথে যুক্ত প্রোজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে।
এপ্রিল মাসে আপনার রাশিফল বলছে যে আপনি বেশ গতিশীল থাকবেন: ১০ – ১৮ই এপ্রিলের মধ্যে পেশাগত ভ্রমণ অত্যন্ত ফলপ্রসূ, হতে পারে এবং নতুন চুক্তি হতে পারে।
২০শে এপ্রিলের পর পারিবারিক ভ্রমণে মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতি হতে পারে।
সাবধান। গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। মঙ্গলের প্রভাবে তাড়াহুড়ো করার প্রবণতা আপনার জন্য দুর্ঘটনার কারণ হতে পারে।
অশুভ দিনে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি ? সেই সঙ্গে শুভ দিনগুলোতে কি কি করা উচিত জানবার জন্য ধৈর্য্য ধরে লেখাটি পড়তে থাকুন বলছি।
দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন, কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন এটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতন বেল আইকন বাজার না এবং কোন রকম লাইক দেন না যার ফলে সেকেন্ড টাইম অনেকই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দুমাস তিন মাস আগে তারপরে আর দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির আপনি যদি লাইক দেন বেল আইকন বাজান তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০ বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্ত জনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি সময় মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু আমি যা বললাম যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি 100% পাবেন। এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকা আগামী ১৭,১৮ এবং ১৯শে এপ্রিল ২০২৬ সতর্ক থাকবেন নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখবেন কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে কোন পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেবেন।
অবশ্য আগামী ৩রা এপ্রিল সেই সঙ্গে ২৪ এবং ২৫শে এপ্রিল সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন নতুন পদভার গ্রহণ করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগদান করতে পারেন, তাছাড়া বিশেষ পূজা পাঠ, শান্তিস্বস্ত্যায়ন, দেবতা গঠন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, শিশুর নাম করণ, বানিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, নাট্টারম্ভ, গ্রহ পূজা, হলপ্রবাহ, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বাহন ক্রয়-বিক্রয়, কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন, বিপন্নিরম্ভ, ঋণদান, ঋণগ্রহন, সীমন্তোয়ন,নিস্ক্রামণ, নবান্ন, বিশেষ করে ২৪ এবং ২৫শে এপ্রিল ২০২৬ গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন সেই সঙ্গে সাধভক্ষণ করাতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন তাছাড়া মা ও সন্তান সুস্থ থাকবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। :- মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙ্গা গম এবং জল খেতে দিন জ্যান্ত না পেলে চিনা মাটি বা পাথরের একজোড়া পায়রার সামনে দুটি পাত্র রেখে একটিতে ভাঙ্গা গম এবং অন্যাটিতে জল খেতে দিন সেই সঙ্গে প্রতিদিন ওগুলি পাল্টে দেবেন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।
মেষ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং নীল শুভ সংখ্যা ২ এবং ৮ শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা বগলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। এছাড়া মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন; এতেঊ কর্মক্ষেত্রে আসা বাধা দূর হবে। আপনার ডেস্কে বা অফিসে একটি ছোট তামার পাত্র বা শো-পিস রাখতে পারেন, যা আপনার কাজের এনার্জি বাড়িয়ে দেবে। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এবং আমার গ্যালারিতে পৌঁছে ১৬০০ ও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ তন্ত্র বাস্তু জনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। সুস্থ থাকুন ভালো থাকুন এপ্রিল মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, জয় মা।
এছাড়া আমার ইউটিউব চ্যানেল Siddhapurush Dr. Devdut এ গিয়ে সার্চ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে আকর্ষণ, বশীকরণ, বিদ্যায় উন্নতি, কর্ম লাভের এবং আর্থিক উন্নতির উপায়, মাঙ্গলিক দোষ আরো অনেক অনেক কিছুর প্রায় ১৭০০ ভিডিও। আপনার ভাগ্য সম্বন্ধে আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন -7980651708, 9831831442.
