এই মুহূর্তে মেষ রাশির শনির সাড়েসাতির প্রথম চরম চলছে ফলে মাঝেমধ্যেই কর্মে দুর্বলতার কারণে সম্মানহানির সম্ভাবনা উৎপন্ন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে ফলে আপনি বিদ্ধস্ততায় ভুগতে পারেন, আর এই সুযোগে অনেকেই হয়তো পাথর কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে, আমি সকলের কাছে অনুরোধ করব কোন ধরনের প্রতিকার এই মুহূর্তে প্রয়োজন নেই কারণ মানুষের জীবন উত্থান পতন লেগেই থাকে তাই ও নিয়ে বেশি চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই , শুধু সত্যের পথে চলুন এবং প্রতি মঙ্গলবার সংকট মোচন শ্রীশ্রী হনুমানজীর পূজাসহ চালিশা পাঠ করুন এবং এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনার ভাগ্য অত্যন্ত সুফল দায়ক হতে চলেছে আগামী ১৬ ই মার্চ ২০২৬ থেকে। এই মুহূর্তে বানিজ্যিকের আয় এবং ব্যয় প্রায় সমপরিমাণ হওয়ার দরুন তেমন সঞ্চয় হচ্ছে না ঠিকই কিন্তু আগামী দিনে বানিজ্য বৃদ্ধি তথা সঞ্চয় হবে। ভ্রাতা-ভোগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। আগামী ১৭ই মার্চের আগে কোনো ধরনের সম্পত্তি ক্রয়-বিক্রয় করবেন না, আপনি হয়তো ঠকে যেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী ১৮ই মার্চের পর সন্তানের কারণে নানা ভাবে অর্থ ব্যয় ঘটতে পারে। শত্রুরা এই মুহূর্তে নিজেদের সমস্যায় জর্জরিত কাজেই ও নিয়ে চিন্তিত হবার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে অবশ্য সখ আল্হাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল, শুধু তাই নয় কিছু জাতক-জাতিকা গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। ইঞ্জিনিয়ার বা পুরোনো লোহার যন্ত্রাংশের সাথে যুক্ত ব্যক্তির আয় এবং ব্যয় সমপরিমাণ হবার দরুন মানসিক চাপ সৃষ্টি হতে পারে।
দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন, কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন এটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতন বেল আইকন বাজার না এবং কোন রকম লাইক দেন না যার ফলে সেকেন্ড টাইম অনেকই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দুমাস তিন মাস আগে তারপরে আর দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির আপনি যদি লাইক দেন বেল আইকন বাজান তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০ বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্ত জনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি সময় মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু আমি যা বললাম যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি 100% পাবেন। এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী ২১,২২ এবং ২৩শে মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা ভ্রমণে বাধা আসতে পারে।
কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –
১লা মার্চ রবিবার ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।
৭ই মার্চ শনিবার ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং
৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। :- মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙ্গা গম এবং জল খেতে দিন জ্যান্ত না পেলে চিনা মাটি বা পাথরের একজোড়া পায়রার সামনে দুটি পাত্র রেখে একটিতে ভাঙ্গা গম এবং অন্যাটিতে জল খেতে দিন সেই সঙ্গে প্রতিদিন ওগুলি পাল্টে দেবেন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।
মেষ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং নীল শুভ সংখ্যা ২ এবং ৮ শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা বগলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এবং আমার গ্যালারিতে পৌঁছে ১৫০০ ও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ তন্ত্র বাস্তু জনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। সুস্থ থাকুন ভালো থাকুন ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, জয় মা।
