মাসের শুরু থেকেই পুত্রস্থানে কোন ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে নানাভাবে বাণিজ্যিক উন্নতি সম্ভাবনা প্রবল অবশ্য আগামী ১৭ই মার্চের পর গুরুস্থানে কোন ব্যক্তির কারণে নানাভাবে ব্যয় বৃদ্ধি করতে পারে। একই সাথে আর্থিক স্বচ্ছলতা আপনাকে খুশি করতে পারবে না কারণ আপনি যে অর্থটা চান কোনভাবেই সেই অর্থ আপনার কাছে আসছে না তবে কর্মস্থলে ভাতৃস্থানের কোন ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে কিছুটা হলেও আশার আলো দেখতে পারেন। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি বিশেষ করে শিল্প কলার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ বাদ্যযন্ত্রবাদক, অভিনয় জগতের সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদ ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে, এছাড়া মেডিকেল ইন্সট্রুমেন্ট বিক্রেতা মেডিকেল ডিপ্রেশনটিভ ঔষধ বিক্রেতা ইত্যাদির জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধায়ক হতে পারে। ১৭ই মার্চের পর কারো সন্তান বংশের নাম উজ্জ্বল করতে পারে। তাছাড়া বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল কিন্তু নানাভাবে ব্যয়ের সম্ভাবনাও প্রবল। পুত্র স্থানীয় কোন ব্যক্তির সাথে সহসা কোন তর্কবিতর্কের জড়াবেন না এতে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন এটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো—সময়মতো বেল আইকন বাজান না এবং কোনো রকম লাইক দেন না। যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তু জনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময় মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম, যা বলছি, সেগুলো পাবার চেষ্টা করুন—আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী ১৪,১৫ এবং ১৬ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
অবশ্য আগামী ১লা মার্চ, সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:
১লা মার্চ রবিবার ২০২৬: শিশুর মুখান্নপ্রাশন, সীমন্তোন্নয়ন, নৌকা গঠন, নৌকা চালন, বিপণিরম্ভ, হলপ্রবাহ, বীজ বপন, ঔষধ করণ, ঔষধ সেবন, গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।
৭ই মার্চ শনিবার ২০২৬: গাত্রহরিদ্রা, আবূঢ়ান্ন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, দীক্ষা গ্রহণ, পুণ্যাহ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন এবং শান্তিস্বস্ত্যয়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
৮ই মার্চ রবিবার ২০২৬: পুণ্যাহ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্যমর্দন, গাত্রহরিদ্রা, আবূঢ়ান্ন, নৌকা গঠন, নৌকা চালন, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, শান্তিস্বস্ত্যয়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুর সহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস এবং জল খেতে দিন যদি শহড়ে থাকেন সামনে গরু না পান তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুর সহ সাদা গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ১০ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ এবং অপর পাত্রে জল খেতে দিন। প্রতিদিন পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং যশ খ্যাতি বৃদ্ধিসহ জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।
