৭.তুলা রাশি :- ২০২৬ এর মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

    মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অন্যের সাথে আপনাকে নিজেকেও মুগ্ধ করতে পারে, কিন্তু সতর্ক থাকবেন কিছু জ্ঞাতি শত্রু বারবারই আপনাকে বিপাকে ফেলবার চেষ্টা করতে পারে বিশেষ করে কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ সহকর্মী অথবা উচ্চাধিকারী থেকে সতর্ক থাকবেন। কারণ আপনি হয়তো এদের সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কর্মস্থলে হয়তো আপনাকে কেউ কোন কাজের পরামর্শ দিতে পারে যেটা শুনে আপনার খুব ভালো লাগতে পারে। কিন্তু মনে রাখবেন এরই মধ্যে কেউ আপনাকে বিপাকে ছাড়বার জন্যই আপনাকে কোন পরামর্শ দিতে পারে। তাই সকলের বক্তব্য অবশ্যই শুনবেন কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছাও অনুযায়ী এবং বুঝে কাজ করবেন অন্যথায় আপনি হয়তো বিপাকে পড়তে পারেন। তুলা রাশির যাদের জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে সেই সঙ্গে কিছু জাতক জাতিকার সন্তান-সন্ততি হঠাৎই এমন কিছু কাজ করে ফেলবে যার জন্য তারা সমাজে বিশেষ প্রতিষ্ঠা পেতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল স্টেট এর ব্যবসা করছেন তারা যতটা সম্ভব সত্যের পথে চলুন মানুষ ঠকাবার চেষ্টা করবেন না এতে আপনার আর্থিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল কিন্তু কিছু বিদ্যার্থী গুরুস্থানীয় ব্যক্তির তঞ্চকতার শিকার হতে পারে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, মোটর ভেহিকেল বা লোহার জাতীয় যন্ত্রাংশের বিষয়ে পড়াশোনা করছো। কিছু জাতক জাতিকার মাঝে মধ্যেই ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। অনুসন্ধান কালে বারবার লক্ষ্য করেছি তুলা রাশির জাতক জাতিকার জীবনে এক এক সময় এক এক ধরনের প্রতিভার বহিঃপ্রকাশে ঘটে থাকে যেটা অন্যেরা সহ্য করতে পারেনা এবং হিংসায় শত্রুতা করে থাকে বিশেষ করে কর্ম ক্ষেত্রে এই শত্রুতার কারণে তুলা রাশির জাতক-জাতিকা নানা ভাবে মানসিক বিধ্বস্ততা স্বীকার হতে বাধ্য হয় চিন্তা করবেন না এর থেকে মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

      তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১১,১২ এবং ১৩ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কাউকে কোনো ধরনের ধার দেবেন না এবং ওই দিনগুলিতে কোন ধরনের লগ্নি বা ইনভেস্ট করবেন না এতে আপনি ঠকে যেতে পারেন।

     তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১৪,১৫ এবং ১৬ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কাউকে কোনো ধরনের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি বা বিক্রির অধিকার দেবেন না কোন সম্পত্তি বেহাত করবেন না এতে আপনি ঠকে যেতে পারেন।

     কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি। যদি আপনার বাড়ির আসেপাশে শালিক পাখি দেখতে না পান তাহলে এক জোড়া মাটির বা চিনামাটির একজোড়া এক জোড়া শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্র ভাঙ্গা গম এবং জল খেতে দিন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।

      তুলা রাশির জাতিক জাতিকার জন্য শুভ রঙ অফহোয়াইট এবং লাল, শুভ সংখ্যা ৪ এবং ৫, শুভদিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্ব়ক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top