৮.বৃশ্চিক রাশি :- ২০২৬ এর মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

      মাসের শুরুতেই মায়ের ভাগের বা কোন ধরনের সম্পত্তির প্রাপ্তি যোগ অর্থাৎ সম্পত্তি পেতে পারেন। কিন্তু একই সাথে জ্ঞাতি শত্রুতা চরম পর্যায়ে পৌঁছতে পারে এবং তাদের দ্বারা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তবে আগামী ১৭ ই মার্চের পর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল যারা স্কলারশিপ বা এই ধরনের কোন অনুদানের জন্য চেষ্টা করছিলেন তারা হয়তো এবার সেই স্কলারশিপ বা অনুদান পেয়ে যেতে পারো। তাছাড়া কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি বংশের নাম উজ্জ্বল করতে পারে এবং কেউ হয়তো সন্তানের পরিচয় সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। অর্থাৎ আপনার সন্তানের এমন কোন কর্মসংস্থান ঘটতে পারে, যার জন্য আপনি সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। কিছু জাতক-জাতিকার জীবনে নতুন প্রেম আসতে পারে কেউ হয়তো প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, বানিজ্যিকের বানিজ্যে নানা উন্নতির সম্ভাবনা কিন্তু একই সময়ে সখ আল্হাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল। বৃশ্চিক রাশির কিছু জাতক-জাতিকার ধারণা তারা অভাগা কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক কাজেই বুঝতেই পারছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাও উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হয়। তাছাড়া বৃশ্চিক রাশির জাতক-জাতিকা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান এবং প্রতিষ্ঠিত অর্থাৎ প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে থাকে। অবশ্য শুধু রাশি দেখলেই হবে না এর জন্য বারোটি রাশি গৃহে নটি গ্রহের নক্ষত্রগত অবস্থানের বিচার অবশ্যই বাঞ্ছনীয়।

     বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১২,১৩ এবং ১৪ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো আপনার কর্মস্থলে অহেতুক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন ফলে মানসিক যন্ত্রণা অনুভূত হতে পারে।

       বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২৩,২৪ এবং ২৫শে মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কোন ধরনের মন্তব্য প্রকাশের আগে ভালোভাবে বুঝে নেবেন এই স্থানে এই মন্তব্য উচিত কিনা, অন্যথায় চরমতম অপমানের শিকার হতে পারেন।

    কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

   নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- ধনু রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার খেতে দিন এবং সাদা বাছুরসহ গরুকে পবিত্র গুড় রুটি এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে থাকবেন।

            ধনু রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ সবুজ এবং নীল, শুভ সংখ্যা ৮ এবং ৯ শুভদিন বুধবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top