১০.মকর রাশি :- ২০২৬ এর মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

      মাসের শুরু থেকেই ভাই-বোনের সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানা ভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের কার্যক্ষমতা এবং বুদ্ধিমত্তায় অন্যের সঙ্গে আপনি নিজেও আশ্চর্য হতে পারেন। অবশ্য ১৬ই মার্চের পর জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির কারণে নানাভাবে অর্থক্ষয় হতে পারে। কিছু জাতক জাতিকা তাদের মায়ের সুপরামর্শে অথবা কোন বিশেষ বন্ধুর স্থান এ ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিশেষ করে যারা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট বিক্রি করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে বন্ধু সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন বারবার এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল যারা স্কলারশিপ বা ওই ধরনের কোন অনুদানের জন্য চেষ্টা করছিলে তারা হয়তো খুব শীঘ্রই সেই অর্থটা পেয়ে যেতে পারো। সেই সঙ্গে কিছু জাতক জাতিকারচ সন্তান-সন্ততির ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান যারা অভিনয় বা শিল্পকলার সাথে যুক্ত আছে তাদের জীবনে আসতে পারে নতুন সুযোগ অর্থাৎ তারা শিল্পকলায় অর্থাৎ অভিনয় গান-বাজনা ইত্যাদিতে নানা ভাবে উন্নতি করতে পারে নতুন কাজের সুযোগ পেতে পারে এবং কিছু জাতক জাতিকা সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। অনুসন্ধান কালে লক্ষ্য করেছি মকর রাশির জাতিকার জীবনে ভাগ্যদার সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায় এবং এদের শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকে। তবে এই মুহূর্তে শত্রুরা যেমন কোন ক্ষতি করতে পারবে না কারণ তারা নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে। মাসের শুরুতেই বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ তাই আমার একান্ত অনুরোধ ব্যবসায়ীগণ অযথা সময় নষ্ট করবেন না নিজের ব্যবসায় মনঃসংযোগ করুন।

      মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২,৩ এবং ৪ঠা মার্চ মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত আশা ভঙ্গ হতে পারে এবং ২৯,৩০, ৩১শে মার্চ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে ফলে মৃত্যুসম যন্ত্রনা উৎপন্ন হতে পারে।

      মকর রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ৯,১০ এবং ১১ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে যে কোন ধরনের মন্তব্যের আগে ভালোভাবে বুঝে নেবেন অন্যথায় সন্মান হানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

     কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন।

    মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং নীল শুভ সংখ্যা ২ এবং ৮ শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালির পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top