১১.কুম্ভ রাশি :- ২০২৬ এর মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

     এই মুহূর্তে কুম্ভ রাশির শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে। কাজেই কিছু কিছু ক্ষেত্রে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, অনেকেই হয়তো পাথর কবর ইত্যাদি ধরনের কথা বলবে কিন্তু আমি বলব কোন প্রতিকারের প্রয়োজন নেই শুধু সত্যের পথে চলুন প্রতি শনি এবং মঙ্গলবার নিরামিষ আর ব্রহ্মচর্য পালন করে মঙ্গলবার সংকটমোচন শ্রীশ্রী হনুমানজির পূজা সহ চালিশা পাঠ করুন শনিবার শ্রীশ্রী মা দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন এবং এন্ড স্কিনের ভিডিওটি দেখুন ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন। অবশ্য মাসের শুরু থেকেই আপনার কার্যক্ষমতা এবং আত্মবিশ্বাস আপনাকে উন্নতি শেখরে পৌঁছে দিতে পারে সেইসঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু একই সাথে ব্যয়বৃদ্ধির সম্ভাবনাও প্রবল অর্থাৎ কিছু কিছু জাতক-জাতিকার জীবনে আয়এবং ব্যয় সমপরিমাণ হতে পারে। ভ্রাতা-ভোগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে কারো ঘটতে পারে, নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে নানাভাবে ভাগ্যদ্বয়ের সম্ভাবনাও প্রবল কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, সোনা, রুপা ইত্যাদি তবে আবার বলছি শনির সাড়েসাতিকে ভয় পাবেন না শনির সাড়েসাতির মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন উন্নতি শিখরে, তবে মনে রাখবেন আপনাকে সত্যের পথে চলতে হবে কোনরকম তঞ্চকতা মনের মধ্যে আনবেন না এবং মানুষ ঠকিয়ে কোন অর্থ উপার্জনের কথা মনেও আনবেন না। সন্তান-সন্ততির ওপর লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে অবশ্য এর থেকেও মুক্তির উপায় আছে বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।

অন্যান্য রাশির মতোই কুম্ভ রাশির জাতক জাতিকারও শত্রু থাকে কিন্তু সেই শত্রু কখনোই দীর্ঘস্থায়ী হয় না। জয়া অর্থাৎ কুম্ভ রাশির জাতকের স্ত্রী জাতিকার স্বামী বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠা অথবা কর্তৃত্ব করবার ইচ্ছা রাখে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এদের স্বামী বা স্ত্রী এদের উপর কর্তৃত্ব ফলিয়ে থাকে। আগামী ১৭ ই মার্চের পর সন্তান-সন্ততির সুপরামর্শে বা তাদের সান্নিধ্যে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ সেইসঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল।

     কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১২,১৩ এবং ১৪ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারো সাথে ইয়ার্কি-ঠাট্টা করতে যাবেন না কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

      কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ২৫,২৬ এবং ২৭শে মার্চ ২০২৬ নিজের মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে, তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে যদি কারো থেকে কোনো ধরনের প্রাপ্তির সম্ভাবনা থাকে তাহলে ওই দিনগুলি বাদ দিয়ে তার আগে বা পরে তার সাথে যোগাযোগ করুন অবশ্যই পাবেন।

কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কুকুরকে একটি পাত্রে খেতে দিন দুধ এবং রুটি সেইসঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম ধন ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।

    তাছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল শুভ সংখ্যা ২ এবং ৫ঊ শুভদিন মঙ্গলবার এবং শুক্রবার, সেই সঙ্গে সর্ব়ক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

    হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালির পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরেঊ উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top