৩. মিথুন রাশি: ফেব্রুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব মিথুন রাশি, অর্থাৎ ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

গত বেশ কিছুদিন ধরে শ্বশুরমশাই অথবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার কারণে নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হয়েছেন। কিছু জাতক-জাতিকার ভাগ্যোদয়ের পথে এমন কিছু মানুষ বাধা-বিড়ম্বনার সৃষ্টি করছে যাদের অবজ্ঞা করা যায় না এবং তাদের সাথে অশান্তি করাও সম্ভব হয়ে উঠছে না। তবে চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে—বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।

তবে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতিসহ মনোমতো জায়গায় পোস্টিং এবং একই সাথে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে কিছু জাতক-জাতিকার সখ-আহ্লাদের কারণে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল। আপনার নিজের উপস্থিত বুদ্ধি, সেই সঙ্গে আপনার নিজের মা এবং বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কেউ কিনে ফেলতে পারেন সোনা, জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি; কেউ আবার শেয়ার বাজার থেকে হঠাৎই পেতে পারেন ফাটকা টাকা-পয়সা। অবশ্য কিছু জাতক-জাতিকার নিকট আত্মীয়-স্বজন অথবা খুব কাছের মানুষের ভুল পথে পরিচালিত করার জন্য টাকা-পয়সা ডুবেও যেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, টাকা বিনিয়োগের আগে ভালোভাবে বুঝে নেবেন; কোনো ব্যক্তির পরামর্শে (অন্ধভাবে) বিনিয়োগ করবেন না।

শিক্ষার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, সাংবাদিক, জাদুকর, শিক্ষক-শিক্ষিকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। এই মাসে মিথুন রাশির কোনো জাতক বা জাতিকা হঠাৎই পেয়ে যেতে পারেন গান অথবা অভিনয়ের সুবর্ণ সুযোগ। তবে সৌভাগ্যক্রমে কেউ পেয়ে যেতে পারেন দীর্ঘদিনের স্বপ্নের চাকরি অথবা পদোন্নতি।

কিন্তু কিছু জাতক-জাতিকা সুরূপী গুরুস্থানীয় ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে; বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনো রকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন—আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন? আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১২, ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১৭, ১৮ এবং ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো অসুস্থ হতে পারেন, তাছাড়া বেশ কিছু কাজে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে খুব সাবধানে থাকবেন।

অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:

  • ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে; তাছাড়া দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপণারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
  • ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান ও দীক্ষা গ্রহণ করতে পারেন।
  • ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালনা, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদিরোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয় ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী; গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রু দমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড় এবং রুটি, সেই সঙ্গে জল খেতে দিন। শহরের মানুষ চিনামাটি অথবা পাথরের বাছুরসহ গরুর মূর্তি নিয়ে এসে তাদের সামনে পবিত্র গুড়-রুটি প্রতিদিন পাল্টে দেবেন এবং পবিত্র খাবার ও জল নিবেদন করবেন। দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূল হয়ে উঠেছে, নানাভাবে ভাগ্যোদয় ঘটে চলেছে এবং ক্রমশ ধনে-ঐশ্বর্যে ভরে উঠবেন।

মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রং অফ-হোয়াইট এবং হলুদ; শুভ সংখ্যা ৪ এবং ৭; শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিন, সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

মিথুন রাশির (ফেব্রুয়ারি ২০২৬) বিশেষ তারিখ এবং প্রতিকারের একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:

 গুরুত্বপূর্ণ তারিখসমূহ (ফেব্রুয়ারি ২০২৬)

তারিখবিশেষত্ব ও করণীয়
১লা ফেব্রুয়ারিশুভ দিন (পূর্ণিমা): দীক্ষা গ্রহণ, নতুন কাজ শুরু ও ঔষধ সেবনের জন্য শ্রেষ্ঠ।
২রা ফেব্রুয়ারিপূজা-পাঠ ও দীক্ষা গ্রহণের জন্য শুভ।
৮ই ফেব্রুয়ারিঔষধ তৈরি ও সেবনের জন্য শুভ দিন।
৯ই ফেব্রুয়ারিগাছ লাগানো, ধান্যবৃদ্ধি দান এবং যানবাহন বা গবাদি পশু কেনাবেচার জন্য শুভ।
২৮শে ফেব্রুয়ারিনৃসিংহ দ্বাদশী: রাত ৮:৩০-এর মধ্যে পূজা ও যজ্ঞ করলে শত্রু বিনাশ হয়।

 সতর্ক থাকার দিন (সাবধানতা জরুরি)

  • মহিলাদের জন্য: ১২, ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারি (সম্মানহানি বা সামাজিক প্রতিপত্তি নিয়ে সতর্ক থাকুন)।
  • পুরুষদের জন্য: ১৭, ১৮ এবং ১৯শে ফেব্রুয়ারি (অসুস্থতা এবং কাজে বাধা আসার সম্ভাবনা)।

 প্রতিকার ও টোটকা

  1. প্রতিদিন: ঘুম থেকে উঠে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন (শহরে থাকলে মাটির মূর্তির সামনে এগুলো নিবেদন করুন)।
  2. সব সময়: সাথে একটি সবুজ রঙের রুমাল রাখুন।
  3. বুধবার (সনাতন ধর্মাবলম্বীদের জন্য): নিরামিষ আহার করুন এবং মা ত্রিপুরেশ্বরীর পূজা করুন।

 শুভ নির্দেশিকা

  • শুভ রঙ: অফ-হোয়াইট এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৭।
  • শুভ বার: সোমবার এবং বৃহস্পতিবার।
  • আপনার বাড়ির পজিটিভ এনার্জি বাড়াতে নিচের বাস্তু টিপসগুলো মেনে চলতে পারেন:
    ১. উত্তর দিক (North Direction) – ধনের স্থান
    মিথুন রাশির অধিপতি বুধ উত্তর দিকের অধিপতি। তাই আপনার জন্য এই দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
    টিপস: বাড়ির উত্তর দিকটি সবসময় পরিষ্কার এবং খোলা রাখুন। এখানে কোনো ভারী আলমারি বা আবর্জনা রাখবেন না।
    প্রতিকার: উত্তর দিকে একটি কাঁচের পাত্রে জল এবং তাতে কিছু সবুজ রঙের পাথর বা একটি মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এটি আপনার ব্যবসায়িক এবং আর্থিক উন্নতি ত্বরান্বিত করবে।
    ২. সবুজ রঙের ব্যবহার
    বুধ গ্রহের প্রিয় রঙ হলো সবুজ। মিথুন রাশির জাতকদের জন্য সবুজ রঙ অত্যন্ত শুভ।
    টিপস: শোবার ঘর বা বসার ঘরের দেওয়ালে হালকা সবুজ, টিয়া বা অফ-হোয়াইট রঙ ব্যবহার করুন।
    টোটকা: পড়ার টেবিলে বা অফিসের ডেস্কে একটি সবুজ রঙের পিরামিড বা ছোট পান্না (বা সবুজ কাঁচের) শো-পিস রাখতে পারেন। এতে কাজের মনোযোগ বাড়বে।
    ৩. পড়ার ঘর বা স্টাডি রুম
    মিথুন রাশির জাতকরা সাধারণত জ্ঞানপিপাসু হন। তাই পড়ার ঘরের বাস্তু ঠিক থাকা জরুরি।
    টিপস: পড়ার টেবিলটি উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন। বইয়ের তাকগুলো কখনোই অগোছালো রাখবেন না। ধুলো জমা বই নেতিবাচক শক্তি তৈরি করে।
    ৪. গাছপালা ও বাগান
    আপনার রাশির জন্য গাছপালা খুব লাকি।
    প্রতিকার: বাড়ির উত্তর বা পূর্ব দিকে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখুন। বিশেষ করে তুলসী গাছ বা বাঁশ গাছ (Lucky Bamboo) মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, বাড়িতে শুকনো বা মরা গাছ রাখবেন না।
    ৫. বায়ু চলাচল (Ventilation)
    যেহেতু মিথুন একটি বায়ু রাশি, তাই আপনার বাড়িতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করা অত্যন্ত জরুরি।
    টিপস: প্রতিদিন সকালে অন্তত কিছুক্ষণের জন্য উত্তর ও পূর্ব দিকের জানালা খোলা রাখুন। গুমোট বা অন্ধকার ঘর আপনার মানসিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে।
    ৬. ইলেকট্রনিক্স ও যোগাযোগ যন্ত্র
    বুধ যোগাযোগের গ্রহ। তাই আপনার ফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির উত্তর-পশ্চিম (Vayavya Kon) দিকে রাখা ভালো। তবে খারাপ বা নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস বাড়িতে জমিয়ে রাখবেন না, এটি রাহুর দোষ তৈরি করে।
    ৭. প্রধান দরজার টোটকা
    আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি গণেশ মূর্তিও রাখতে পারেন। বুধ গ্রহের আরাধ্য দেব হলেন গণেশ। এটি আপনার জীবনের সমস্ত বিঘ্ন দূর করবে।
    ৮. সুগন্ধি ও ধূপ
    মিথুন রাশির জাতকদের জন্য পুদিনা (Mint) বা লেমনগ্রাস (Lemongrass) এর সুগন্ধ খুব ভালো কাজ করে। এটি আপনার ঘরের বাস্তু দোষ কাটিয়ে মনকে সতেজ রাখে।
    বিশেষ পরামর্শ: প্রতি বুধবার পাখিদের ভিজানো মুগ ডাল বা সবুজ দানা খেতে দিন। এটি আপনার জন্মকুণ্ডলীতে বুধকে শক্তিশালী করবে এবং বাস্তুর নেতিবাচক প্রভাব কমিয়ে দেবে।

আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top