নমস্কার দর্শক বন্ধু। এখন বলব সিংহ রাশি অর্থাৎ ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
মাঝেমধ্যেই নানাভাবে অর্থব্যয়ের দরুন ক্রোধের বশে বশীভূত হতে পারেন, তবে ১৬ই জানুয়ারির পর গুরুস্থানীয় কোন ব্যক্তির সান্নিধ্যে স্থিরতা ফিরে আসতে পারে। ভ্রাতা-ভগ্নি বিশেষ করে শ্যালক-শ্যালিকার সুপরামর্শে নানাভাবে বাণিজ্যিক উন্নতিসহ আর্থিক উন্নতি এবং একই সাথে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে ওদের সাথেও মনোমালিন্য দেখা দিতে পারে। এই মুহূর্তে হঠাৎই কোন সিদ্ধান্ত নেবেন না এবং একতরফা কারো কথা শুনে কারো প্রতি ক্রোধের বশে বশীভূত হবেন না; কারণ এর ফলে ভবিষ্যতে ওদের সাহায্য নাও পেতে পারেন।
কিছু জাতক-জাতিকার কর্মস্থলে ভাতৃস্থানীয় কোন বিশেষ ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন, একটু সতর্ক থাকবেন। কারো কথায় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। এই মুহূর্তে নিজের মা অথবা কোন বিশেষ বন্ধুর সান্নিধ্যে এবং তাঁর সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, সোনা বা গাড়ি; অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা পুরনো লোহা জাতীয় ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ পুরনো গাড়ি বা লোহার যন্ত্রাংশ ইত্যাদির সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। তবে মাথায় রাখবেন, কোন ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত হবেন না; এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে, এমনকি হাজতবাসের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি—আগামী ১৫, ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে অসুস্থতাসহ নানা কাজে বাধা এবং সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোন কথা বলবার আগে বা কোন বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবার আগে একটু বুঝে নেবেন; অন্যথায় নানা ধরনের অশান্তির সৃষ্টি হতে পারে, একই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।
অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:
- ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
- ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
- ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস এবং জল খেতে দিন। যদি শহরে থাকেন এবং সামনে গরু না পান, তাহলে চিনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ সাদা গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ১০ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ এবং অপর পাত্রে জল খেতে দিন। প্রতিদিন এটি পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং যশ-খ্যাতি বৃদ্ধিসহ জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।
সিংহ রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং সবুজ; শুভ সংখ্যা ২ এবং ৯; শুভ দিন শুক্রবার এবং বুধবার। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি রবিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
