৮. বৃশ্চিক রাশি: ফেব্রুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব বৃশ্চিক রাশি অর্থাৎ ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি ও কার্যক্ষমতা অন্যের সাথে আপনাকেও আশ্চর্য করতে পারে। কারণ এই মুহূর্তে আপনি এমন কিছু কাজ করে ফেলতে পারেন যা দেখে অনেকেই আশ্চর্য হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো—একই সাথে শত্রুতাও বৃদ্ধি পেতে পারে। তাই যাই করুন না কেন, কাজটি সম্পূর্ণ হবার আগে কোন আত্মীয়-স্বজনকেও ওই কাজের বিষয়ে কোন মন্তব্য করবেন না। মনে রাখবেন, আকাশের চাঁদ উঠলে সকলের নজরে পড়ে। কিন্তু এত কিছুর পরেও কিছু জাতক-জাতিকার আর্থিক সংকট দেখা দিতে পারে। মনে রাখবেন, অতিরিক্ত ব্যয়ই আপনার অর্থ সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে; তাই কোন কিছু কিনবার আগে অথবা কোন টাকা-পয়সা কোন জায়গায় ইনভেস্ট করবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন।

কিছু জাতক-জাতিকার নিজের ভাই অথবা ভাতৃস্থানীয় কোন ব্যক্তির সান্নিধ্যে অথবা তার সাহায্যে সম্পদ বৃদ্ধি ঘটতে পারে; কেউ মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বারবারই বাধা আসতে পারে। একই সাথে কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে কার্পণ্য করবেন না। অবশ্য চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। বন্ধুস্থানীয় কোন ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল এবং একই সাথে ঘটতে পারে নতুন কর্মসংস্থান। তবে কোন সম্পদ কিনবার আগে ভালোভাবে এনকোয়ারি করে নেবেন, অন্যথায় আপনি ঠকে যেতে পারেন।

সৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বৃশ্চিক রাশির কিছু জাতক-জাতিকার ভাগ্যের উত্থান-পতন লেগেই থাকে, তাই অনেকেই বলেন বৃশ্চিক রাশি অভাগা রাশি। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন—শুধু রাশি নয়, রাশিচক্রের অন্যান্য গ্রহের নক্ষত্রগত অবস্থা এবং দৃষ্টি বিনিময়ের কারণে পৌঁছে যেতে পারি উন্নতির শিখরে। তবে এ মাসে বন্ধুস্থানীয় কোন ব্যক্তির সুপরামর্শে অথবা মায়ের সুপরামর্শে কারো ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১২, ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন এবং নানাভাবে অর্থব্যয় ঘটতে পারে।

বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ২৩, ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তিসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোন কথা বলবার আগে একটু বুঝে নেবেন; অন্যথায় ঠকে যেতে পারেন এবং নানা অশান্তির সম্মুখীন হতে পারেন।

অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:

  • ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
  • ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
  • ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড় এবং রুটি, সেই সঙ্গে জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম ধন-ঐশ্বর্যের অভাব দেখতে হবে না।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ গোলাপি এবং হলুদ; শুভ সংখ্যা ৩ এবং ৭; শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top