নমস্কার দর্শক বন্ধু! এখন বলব বৃষ রাশি, অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে বৃষ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
মাসের শুরুতেই বৃষ রাশির জাতক-জাতিকার কার্যক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি অনেককেই আশ্চর্য করতে পারে। একই সাথে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। শিক্ষার্থীর বিদ্যায় উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা রয়েছে। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি অভাবনীয় কর্মকাণ্ডের মাধ্যমে বংশের নাম উজ্জ্বল করতে পারে, এতে আপনি নিজেও গর্বিত হতে পারেন। মাসের শুরুতে ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে নানা ধরনের আনন্দ উপভোগ করবেন ঠিকই, কিন্তু মাঝেমধ্যেই ওদের মন চঞ্চল হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন।
অনুসন্ধানে লক্ষ্য করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই বৃষ রাশির জাতক-জাতিকারা দাপুটে এবং গুরুগম্ভীর মনোভাবাপন্ন হয়ে থাকেন। শুধু তাই নয়, এরা এদের সন্তান-সন্ততিকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে থাকেন। কিন্তু বৃষ রাশির জাতক-জাতিকাগণ জ্ঞাতি শত্রুতার কারণে নানাভাবে পিছিয়ে পড়েন। এই মুহূর্তে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে।
আগামী ১৫ই জানুয়ারির পর বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসাশাস্ত্রের সাথে যারা যুক্ত—অর্থাৎ ঔষধ বিক্রেতা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, নার্স, আয়া, ফার্মাসিস্ট ইত্যাদি—তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে। কিন্তু একই সাথে নানা ধরনের ব্যয় বৃদ্ধিও ঘটতে পারে। এই মুহূর্তে কিছু বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন ঠিকই, কিন্তু আগামী ২১শে জানুয়ারি ২০২৬-এর পর ক্রমশ ভাগ্যোদয় হবে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতিসহ মনের মতো জায়গায় পোস্টিং। শুধু তাই নয়, আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। কেউ পেতে পারেন পৈত্রিক সম্পত্তি অথবা দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ। আবারও বলছি, ২১শে জানুয়ারি বুধবারের পর ভাগ্য ঘুরে যাবে; সময়টা কাজে লাগাবেন, অবহেলায় নষ্ট করবেন না।
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য।
বিশেষ দিন ও সাবধানতা:
- বৃষ রাশির জাতক (ভাইয়েরা): আগামী ৯, ১০ এবং ১১ই জানুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কিছু জাতক-জাতিকার হাজতবাস বা বন্ধনযোগও উৎপন্ন হতে পারে।
- বৃষ রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৬, ১৭ এবং ১৮ই জানুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার জীবনে নানা ধরনের বাধা-বিড়ম্বনাসহ অশান্তি সৃষ্টি হতে পারে।
শুভ সময় ও কাজ:
আগামী ৫ এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ ইত্যাদি। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস (দুর্বার শীষ) এবং জল খেতে দিন। শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চীনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫টি পাতাযুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন (যা প্রতিদিন পাল্টে দিতে হবে)। দেখবেন ক্রমশ সময় আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবনে ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
- শুভ রং: সবুজ এবং নীল।
- শুভ সংখ্যা: ৮ এবং ৯।
- শুভ দিন: বুধবার এবং শনিবার।
- বিশেষ টিপস: সর্বদা একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন।
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজা করলে জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
বৃষ রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন
এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।
| বিশেষত্ব | তারিখসমূহ | মন্তব্য |
| অত্যন্ত শুভ দিন | ৫ এবং ১২ জানুয়ারি (সোমবার) | আটকে থাকা কাজ সম্পন্ন করা বা নতুন কোনো শুভ কাজের জন্য শ্রেষ্ঠ সময়। |
| সতর্কতা (পুরুষদের জন্য) | ৯, ১০ এবং ১১ জানুয়ারি | আইনি জটিলতা বা নির্বুদ্ধিতার কারণে বিপদে পড়ার সম্ভাবনা; অত্যন্ত সতর্ক থাকুন। |
| সতর্কতা (মহিলাদের জন্য) | ১৬, ১৭ এবং ১৮ জানুয়ারি | বাধা-বিড়ম্বনা ও পারিবারিক অশান্তির যোগ; ধৈর্য বজায় রাখুন। |
| ভাগ্যোদয়ের সময় | ২১ জানুয়ারির পর থেকে | পদোন্নতি, নতুন চাকরি বা পৈত্রিক সম্পত্তি লাভের প্রবল যোগ রয়েছে। |
| শুভ দিন (সাপ্তাহিক) | প্রতি বুধবার ও শনিবার | এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারেন। |
আপনার জন্য কিছু বিশেষ টিপস:
- কর্মক্ষেত্র: ২১ জানুয়ারি বুধবারের পর সময়টি আপনার জন্য সোনার সুযোগ নিয়ে আসবে। তাই অলসতা না করে কাজের প্রতি মনোযোগী হোন।
- স্বাস্থ্য ও সেবা: চিকিৎসক, নার্স বা ফার্মাসিস্টদের জন্য ১৫ জানুয়ারির পর সময়টি অত্যন্ত শুভদায়ক।
- সাফল্যের সূত্র: প্রতিদিন একটি সাদা রুমাল সাথে রাখা এবং পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার দেওয়া আপনার গ্রহদোষ কাটাতে সাহায্য করবে।
