মিথুন রাশি: জানুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব মিথুন রাশি, অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরুতে স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক সুমধুর থাকলেও, কিছু জাতক-জাতিকার মাঝে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা ঘটতে পারে। কেউ জড়িয়ে পড়তে পারেন কোনো গোপন সম্পর্কে। দয়া করে সংযত থাকবেন, অন্যথায় পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশির আর্থিক উন্নতি-অবনতি লেগেই থাকে। তবে মাসের শুরুতে হঠাৎই কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। এদের ভ্রাতা-ভগ্নি অর্থাৎ ভাই-বোন বেশ প্রতিষ্ঠিত এবং দৃঢ় মনোভাবাপন্ন হয়ে থাকে। এই মুহূর্তে আপনার ভাই বা বোন হঠাৎই পেতে পারেন নতুন কর্মসংস্থান বা পদোন্নতি; কেউ আবার পেতে পারেন সংগঠনের বিশেষ পদভার।

কিছু জাতক বা জাতিকা নিজের মায়ের বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। অথবা তাঁদের অনুপ্রেরণায় নিজেও কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি ইত্যাদি। শিক্ষার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ আবার প্রেমঘটিত বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন অথবা রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে রাখতে পারেন। মিথুন রাশির কোনো জাতক বা জাতিকার এই মাসে ঘটতে পারে নতুন কর্মসংস্থান বা পদোন্নতি। বিশেষ করে আগামী ২১শে জানুয়ারি বুধবার, ২০২৬-এর পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল।

১৫ই জানুয়ারি বৃহস্পতিবারের পর হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু একই সাথে শত্রু বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। তাই যাই করুন না কেন, কোনো রকম বেআইনি কাজের মধ্যে নিজেকে জড়াবেন না; এতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার শখ-আহ্লাদ পূরণ করতে গিয়ে কিছু জাতক-জাতিকা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য

বিশেষ দিন ও সাবধানতা:

  • মিথুন রাশির জাতক (ভাইয়েরা): আগামী ২১, ২২ এবং ২৩শে জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো নানা ধরনের বাধা-বিপত্তি তথা সাংসারিক অশান্তির সম্মুখীন হতে পারেন। তাই ওই দিনগুলিতে একটু সতর্ক থাকবেন।
  • মিথুন রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৬, ১৭ এবং ১৮ই জানুয়ারি নিজের অসুস্থতার দরুণ নানা কাজে বাধা প্রাপ্ত হতে পারেন, ফলে মানসিক বিধ্বস্ততার শিকার হওয়ার ভয় আছে। তাই ওই দিনগুলিতে সাবধানে থাকবেন, একদম ঠান্ডা লাগাবেন না।

শুভ সময় ও কাজ:

আগামী ৫ এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কম্পিউটার চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি। আশা করি অবশ্যই সফল হবেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। শহরের মানুষ চীনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু বাড়িতে স্থাপন করে তাদের সামনে প্রতিদিন পবিত্র গুড় ও রুটি নিবেদন করুন (যা প্রতিদিন পাল্টে দেবেন) এবং কাককে পবিত্র খাবার ও জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময় আপনার অনুকূল হয়ে উঠেছে এবং ধনে-ধান্যে ভরে উঠছেন।

  • শুভ রং: অফ-হোয়াইট (Off-white) এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৭।
  • শুভ দিন: সোমবার এবং বৃহস্পতিবার।
  • বিশেষ টিপস: সর্বদা একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।

হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরীর পূজা করলে জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

মিথুন রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন

এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।

বিশেষত্বতারিখসমূহমন্তব্য
অত্যন্ত শুভ দিন৫ এবং ১২ জানুয়ারি (সোমবার)নতুন কাজ শুরু, সম্পত্তি কেনা-বেচা বা শুভ অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ সময়।
সতর্কতা (পুরুষদের জন্য)২১, ২২ এবং ২৩ জানুয়ারিপারিবারিক অশান্তি ও কাজে বাধা আসতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
সতর্কতা (মহিলাদের জন্য)১৬, ১৭ এবং ১৮ জানুয়ারিস্বাস্থ্যের অবনতি বা ঠান্ডা লাগার সম্ভাবনা, সাবধানে থাকুন।
ভাগ্যোদয়ের সময়২১ জানুয়ারির পর থেকেনতুন কর্মসংস্থান বা পদোন্নতির প্রবল যোগ রয়েছে।
শুভ দিন (সাপ্তাহিক)প্রতি সোমবার ও বৃহস্পতিবারএই দিনগুলোতে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন।

আপনার জন্য কিছু বিশেষ টিপস:

  • সম্পর্ক: মাসের শুরুতে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে, তাই সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখুন।
  • সতর্কতা: ১৫ জানুয়ারির পর আয় বাড়লেও শত্রু বৃদ্ধি পেতে পারে। আইনি ঝামেলা এড়াতে কোনো বেআইনি কাজে জড়াবেন না।
  • সাফল্যের সূত্র: প্রতিদিন সবুজ রঙের রুমাল সাথে রাখা এবং পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার দেওয়া আপনার জন্য মানসিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top