কন্যা রাশি: জানুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব কন্যা রাশি, অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরু থেকেই আপনার মনে সম্পত্তি বৃদ্ধির বাসনা জাগতে পারে। অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনবার ইচ্ছা জাগতে পারে। কেউ হয়তো অগ্রিম বায়নাও করে ফেলতে পারেন। তবে মায়ের শারীরিক অসুস্থতার দরুন অনেকেই মানসিকভাবে বিধ্বস্ততার শিকার হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকেও মুক্তির উপায় আছে। ভ্রাতা-ভগ্নির সাথে মতপার্থক্য থাকলেও কিছু জাতক-জাতিকা তাদের সান্নিধ্যে অর্থাৎ ভাই বা বোনের সুপরামর্শে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। বিশেষ করে আগামী ১৫ই জানুয়ারির পর নানাভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে।

শিক্ষার্থীদের বিদ্যায় উন্নতির প্রবল সম্ভাবনা, বিশেষ করে যারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেরই নানা ধরনের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কিছু জাতক-জাতিকা নিজের সন্তান-সন্ততির প্রতি আবেগপূর্ণ হতে পারেন। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে অনেকেই চিন্তিত হতে পারেন। মাসের শুরুতে হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, কিন্তু কিছু জাতক-জাতিকা গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে নানাভাবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য

সতর্কবার্তা:

  • কন্যা রাশির জাতক (ভাইয়েরা): আগামী ২, ৩ এবং ৪ঠা জানুয়ারি সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। শুধু তাই নয়, আগামী ২৯, ৩০ এবং ৩১শে জানুয়ারি ২০২৬ কর্মক্ষেত্রে নানা ধরনের ডামাডোল দেখা দিতে পারে। তাই ওই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন।
  • কন্যা রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৩, ১৪ এবং ১৫ই জানুয়ারি মনকে শান্ত রাখবেন। ওই দিনগুলিতে কোনো বিশেষ কারণে মানসিক বিধ্বস্ততা বা মানসিক যন্ত্রণা অনুভূত হতে পারে।

শুভ সময় ও কাজ:

আগামী ৫ই এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, কম্পিউটার চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে, মনে ও বস্ত্রে সাদা পায়রাকে পবিত্র ভাঙা গম এবং জল খেতে দিন। যদি আপনার কাছে সাদা পায়রা না থাকে, তাহলে চিনা মাটি অথবা পাথরের একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ভাঙা গম এবং অন্যটিতে জল দিন। প্রতিদিন সকালে এগুলো পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব হবে না।

  • শুভ রং: সাদা এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ২ এবং ৭।
  • শুভ দিন: বৃহস্পতিবার এবং শুক্রবার।
  • বিশেষ টিপস: সর্বদা একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।

হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরীর পূজা করে মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সঙ্গে থাকুন। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

কন্যা রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন

এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।

বিশেষত্বতারিখসমূহমন্তব্য
অত্যন্ত শুভ দিন৫ এবং ১২ জানুয়ারি (সোমবার)যেকোনো শুভ কাজ, নতুন বিনিয়োগ বা কেনাকাটার জন্য সেরা সময়।
সতর্কতা (পুরুষদের জন্য)২, ৩, ৪ এবং ২৯, ৩০, ৩১ জানুয়ারিএই দিনগুলোতে সম্মানহানি বা কর্মক্ষেত্রে ঝামেলার যোগ আছে। সংযত থাকুন।
সতর্কতা (মহিলাদের জন্য)১৩, ১৪ এবং ১৫ জানুয়ারিমানসিক চাপ বা অস্থিরতা বাড়তে পারে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
উন্নতি ও সুযোগ১৫ জানুয়ারির পর থেকেবিশেষ করে চিকিৎসাবিদ্যা ও উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দারুণ সময়।
সম্পত্তি ক্রয়ের যোগমাসের শুরু থেকেইবাড়ি, গাড়ি বা ফ্ল্যাট কেনার আলোচনার জন্য সময়টি অনুকূল।

এই মাসে আপনার করণীয়:

  • স্বাস্থ্যের যত্ন: স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে, তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন।
  • সম্পর্ক: ভাই-বোনদের সাথে ছোটখাটো মতভেদ থাকলেও তাদের পরামর্শ আপনার উপকারে আসবে।
  • গোপনীয়তা: কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়লে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকুন।

একটি বিশেষ টিপস:

কন্যা রাশির অধিপতি বুধ, তাই শুভ ফল পেতে পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন এবং প্রতিদিন সকালে পবিত্র দেহে, মনে ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম ও জল খেতে দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top