৯. ধনু রাশি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ধনু রাশি, অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে ধনু রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে আপনার নিজের এবং মায়ের শারীরিক অসুস্থতার দরুন নানা কাজে বাধা প্রাপ্ত হচ্ছেন। বিশেষ করে যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন অথবা নিজের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ বা মেরামত করছেন, তারাও নানাভাবে বাধা-বিড়ম্বনার শিকার হতে বাধ্য হয়েছেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে।

অবশ্য কিছু জাতক-জাতিকার মায়ের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কেউ ভ্রাতা-ভগ্নীর সান্নিধ্যে অথবা তাদের সুপরামর্শে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন; কেউ আবার অগ্রিম বুকিং বা বায়না করে রাখতে পারেন। তবে যা-ই করুন না কেন, আগে থেকে ভালোভাবে ইনকোয়ারি করিয়ে নেবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।

বিদ্যার্থীর বিদ্যায় উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে আগামী ১৫ই জানুয়ারির পর যেকোনো পরীক্ষায় আশাতীত সাফল্যের যোগ রয়েছে। কারো সন্তান বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান হতে পারে। যাদের সন্তান চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, তাদের নতুন কর্মসংস্থান অথবা পদোন্নতির সম্ভাবনা প্রবল। কেউ আবার সন্তানের কৃতিত্বে নানাভাবে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন, তবে একই সঙ্গে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল।

প্রতিপক্ষের থেকে সতর্ক থাকুন। ওদের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হতে পারেন এবং আয়ের পথে বাধা সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এছাড়া জীবনসঙ্গীর সুপরামর্শে বাণিজ্যে উন্নতিসহ আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বিশেষ করে ১৭ই জানুয়ারি, ২০২৬ এর পর নানাভাবে ভাগ্যোদয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, শিক্ষক-শিক্ষিকা, আইনজ্ঞ, চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, সাংবাদিক ও জাদুকরদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, অকারণ সময় নষ্ট করবেন না; সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।


মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল

  • ধনু রাশির জাতিকা (বোনেরা): আগামী ৯, ১০ এবং ১১ই জানুয়ারি সতর্ক থাকবেন। বাড়ির বাইরে ভ্রমণকালে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো ঝামেলায় জড়িয়ে সম্মানহানি ঘটার সম্ভাবনা আছে। তাই খুব সতর্কতার সাথে পদক্ষেপ করবেন।
  • ধনু রাশির জাতক (ভাইয়েরা): আগামী ২৩, ২৪ এবং ২৫শে জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে নিজের নির্বুদ্ধিতার কারণে অর্থব্যয়ের সম্ভাবনা প্রবল। কোনো জিনিস কেনবার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।

শুভ সময়: আগামী ৫ এবং ১২ই জানুয়ারি, ২০২৬ (প্রথম এবং দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্য আরম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাসন ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কম্পিউটার চালনা এবং নতুন পদভার গ্রহণ ইত্যাদি।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

ধনু রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে ও মনে কাককে পবিত্র খাবার খেতে দিন এবং সাদা বাছুরসহ গরুকে গুড়, রুটি ও জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময় আপনার অনুকূল হয়ে উঠছে এবং ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।

  • শুভ রং: সবুজ এবং নীল।
  • শুভ সংখ্যা: ৮ এবং ৯।
  • শুভ দিন: বুধবার এবং শনিবার।
  • বিশেষ টিপস: সব সময় একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।

হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজা করতে পারলে জীবনের সমস্ত বাধা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। পূজা পদ্ধতি বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন। Mob No ;-7980651708, 9831831442.

লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ২০২৬ এর জানুয়ারি মাস আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

২০২৬ সালে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।

২০২৬ সালে ধনু রাশির স্বাস্থ্য (Health)

২০২৬ সালে ধনু রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের ওপর রাহুর প্রভাব কিছুটা থাকলেও, বৃহস্পতির কৃপায় বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব হবে।

  • মানসিক স্বস্তি: বছরের শুরুতে মায়ের শারীরিক অবস্থা নিয়ে যে দুশ্চিন্তা ছিল, জানুয়ারির মাঝামাঝির পর থেকে তা কাটতে শুরু করবে। এতে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে।
  • সতর্কতা: বছরের মাঝামাঝি সময়ে লিভার বা পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। বাইরের পানীয় বা অতিরিক্ত তেল-মশলাদার খাবার এড়িয়ে চলা জরুরি।
  • হাড় ও জয়েন্ট: যারা দীর্ঘদিনের বাতের ব্যথায় ভুগছেন, তারা ঠান্ডা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে ৯ থেকে ১১ই জানুয়ারি ভ্রমণের সময় শরীরের প্রতি বাড়তি যত্ন নিন।

২০২৬ সালে ধনু রাশির পারিবারিক সম্পর্ক (Family Life)

আপনার পারিবারিক জীবন এই বছর নতুন এক মোড় নিতে পারে। গ্রহের প্রভাবে কিছু আনন্দদায়ক মুহূর্ত আসবে।

  • মায়ের সাথে সম্পর্ক: মায়ের সুপরামর্শে আপনার কোনো বড় সমস্যার সমাধান হতে পারে। তবে নভেম্বর থেকে যে মনোমালিন্য চলছিল, তা মিটিয়ে ফেলতে আপনাকে উদ্যোগী হতে হবে।
  • ভ্রাতা ও ভগ্নী: ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে। এমনকি তাদের সাহায্যে সম্পত্তি কেনা বা বাড়ি তৈরির কাজ আরও সহজ হয়ে যাবে। তবে আর্থিক লেনদেনের সময় নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন।
  • দাম্পত্য জীবন: স্বামী বা স্ত্রীর সাথে বোঝাপড়া আগের চেয়ে ভালো হবে। ১৭ই জানুয়ারির পর জীবনসঙ্গীর ভাগ্যের প্রভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। যারা অবিবাহিত, তাদের জন্য বিয়ের কথাবার্তা এগোনোর শুভ সময় এটি।

পারিবারিক শ্রীবৃদ্ধির জন্য বিশেষ টিপস

১. হলুদ রঙের প্রয়োগ: বাড়িতে বা শোবার ঘরে হলুদ রঙের ছোঁয়া রাখার চেষ্টা করুন (যেমন পর্দা বা বেডশিট), এটি ধনু রাশির জন্য ইতিবাচক শক্তি বয়ে আনে। ২. বৃহস্পতিবারের প্রতিকার: প্রতি বৃহস্পতিবার বাড়িতে চন্দন বা কর্পূরের ধূপ দিন। এতে গৃহের নেতিবাচক প্রভাব দূর হবে এবং পরিবারের সবার মধ্যে সদ্ভাব বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top