কুম্ভ রাশি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব কুম্ভ রাশি, অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক-জাতিকার শনির সাড়েসাতির তৃতীয় চরণ চলছে; ফলে মাঝেমধ্যেই কিছু কাজে বাধা প্রাপ্ত হতে পারেন। ভয় পাবেন না। অনেকেই হয়তো আপনাকে নানাভাবে ভয় দেখিয়ে পাথর, কবজ, শেকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করবে, কিন্তু আমি বলব কোনো কিছুরই দরকার নেই। আপনি শুধু সত্যের পথে চলুন, নিয়মিত নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালী এবং সংকটমোচন শ্রীশ্রী হনুমানজীর পূজাসহ হনুমান চালিশা পাঠ করুন। সেই সঙ্গে মিথ্যা কথা বলা, ব্যভিচার এবং মানুষ ঠকানো ইত্যাদি থেকে দূরে থাকুন। দেখবেন, শনির সাড়েসাতিতেই আপনি পৌঁছে যাবেন উন্নতির সর্বোচ্চ শিখরে।

যাইহোক, আশা করি এই মুহূর্তে আপনার কার্যক্ষমতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার দ্বারা নানাভাবে উন্নতি করছেন। আগামী ২১শে জানুয়ারি, ২০২৬ এর পর নানাভাবে আর্থিক উন্নতি আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। এই মুহূর্তে নিজের মা এবং ভ্রাতা-ভগ্নীর সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে, কিন্তু তাদের কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল; ফলে কিছু কিছু জাতক-জাতিকার মনে মা এবং ভ্রাতা-ভগ্নীর প্রতি বিতৃষ্ণা জন্মাতে পারে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে।

কিছু দিনের মধ্যেই ওদের সান্নিধ্যে এবং সুপরামর্শে আপনি ভরে উঠতে পারেন ধন-ঐশ্বর্যে। তাছাড়া ওদের সুপরামর্শে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী—বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি ঘটতে পারে, কিন্তু একই সঙ্গে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল। কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে শত্রু আসে ঠিকই, কিন্তু সেই শত্রু স্থায়ী হয় না; কিছুদিনের মধ্যেই তারা বন্ধু হয়ে ওঠে। তাই শত্রু নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

কুম্ভ রাশির জাতক-জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত এবং ক্ষমতাবান হয়ে থাকেন। বিশেষ করে তারা সবসময় এদের পরিচালিত করবার চেষ্টা করেন, ফলে কিছু কিছু জাতক-জাতিকার মনে তাদের স্বামী বা স্ত্রীর প্রতি বিতৃষ্ণা জন্মাতে পারে। এছাড়া বন্ধুস্থানীয় ব্যক্তির শখ-আহ্লাদ পূরণ করতে গিয়ে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল।


মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল

  • কুম্ভ রাশির জাতক (ভাইয়েরা): আগামী ১৫, ১৬ এবং ১৭ই জানুয়ারি সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো নানা ধরনের অশান্তি এবং বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই ওই দিনগুলিতে কোনো কথা বলবার আগে বা কাউকে শাসন করবার আগে একটু বুঝে নেবেন।
  • কুম্ভ রাশির জাতিকা (বোনেরা): আগামী ২, ৩ এবং ৪ঠা জানুয়ারি কোনো পুরুষের সাথে একান্তে কোথাও ঘুরতে যাবেন না; ওই দিনগুলিতে আপনার চরিত্র হননের সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, আগামী ২৯, ৩০ এবং ৩১শে জানুয়ারি, ২০২৬ নানা ধরনের বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন এবং দিনগুলি আপনার জন্য নিষ্ফলা হতে পারে।

শুভ সময়: আগামী ৫ এবং ১২ই জানুয়ারি, ২০২৬ (প্রথম এবং দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্য আরম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাসন ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, হাল প্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, ধান্য বৃদ্ধিদান, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কম্পিউটার নির্মাণ বা চালনা এবং নতুন পদভার গ্রহণ ইত্যাদি।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে ও মনে কুকুরকে একটি পাত্রে দুধ এবং রুটি খেতে দিন। সেই সঙ্গে বাছুরসহ গরুকে খেতে দিন গুড়, রুটি এবং জল। দেখবেন ক্রমশ সময়টি আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব হবে না।

  • শুভ রং: সাদা এবং লাল।
  • শুভ সংখ্যা: ২ এবং ৫।
  • শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার।
  • বিশেষ টিপস: সব সময় একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।

হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে।

লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ২০২৬ এর জানুয়ারি মাস আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

কুম্ভ রাশির ২০২৬ সাল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বিশেষ পরামর্শ নিচে দেওয়া হলো:এই অংশটুকু সেভ করে মোবাইলে রেখে দিন আপনার কাজে লাগবে।

২০২৬ সালে কুম্ভ রাশির সাধারণ পূর্বাভাস

২০২৬ সালটি আপনার জন্য মিশ্র সম্ভাবনার। শনির সাড়েসাতির প্রভাব থাকলেও, বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক এবং সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

  • কর্মজীবন: বছরের মাঝামাঝি সময়ে চাকরিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা সরকারি বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তাদের পদোন্নতি হতে পারে। তবে সহকর্মীদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না।
  • আর্থিক অবস্থা: সঞ্চয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার যোগ আছে, বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য। তাই বছরের শুরু থেকেই একটি জরুরি তহবিল (Emergency Fund) তৈরি করার চেষ্টা করুন।
  • স্বাস্থ্য: হাড়ের সমস্যা বা পায়ের ব্যথায় ভোগার সম্ভাবনা আছে। নিয়মিত যোগব্যায়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার জন্য উপকারী হবে।

২০২৬ সালের বিশেষ জ্যোতিষীয় টিপস

১. ধৈর্য ধারণ: শনির সাড়েসাতির শেষ পর্যায় অনেক সময় মানসিক অস্থিরতা তৈরি করে। এই সময় হঠকারী সিদ্ধান্ত না নিয়ে যেকোনো কাজে অভিজ্ঞদের পরামর্শ নিন। ২. দাতব্য কাজ: প্রতি শনিবার অনাথ বা দুস্থ ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। এটি আপনার গ্রহের নেতিবাচক প্রভাব কাটাতে সাহায্য করবে। ৩. গৃহ শান্তি: বাড়ির উত্তর-পূর্ব কোণ পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে পারিবারিক কলহ হ্রাস পাবে।


আপনার জন্য শুভ ধাতু ও রত্ন (বিকল্প)

আপনি যেহেতু পাথর বা কবজ ব্যবহারের বিরোধী, তাই রত্নের বিকল্প হিসেবে কিছু প্রাকৃতিক টোটকা ব্যবহার করতে পারেন:

  • লোহার আংটি: যদি সম্ভব হয়, শনিবার একটি ঘোড়ার নালের তৈরি আংটি মধ্যমা আঙুলে ধারণ করতে পারেন। এটি শনির কুনজর থেকে রক্ষা করে।
  • নীল ফুল: প্রতি শনিবার পবিত্র দেহ মন ও বস্ত্রে মা কালী বা শনিদেবের চরণে নীল অপরাজিতা ফুল অর্পণ করা অত্যন্ত শুভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top