নমস্কার দর্শক বন্ধু! এখন বলব মীন রাশি অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে মীন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
এই মুহূর্তে শনি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে মীন রাশিগৃহে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির জাতক-জাতিকার জীবনে শনির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে। ফলে কিছু জাতক-জাতিকার জীবনে নানা বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। অনেকেই হয়তো অধৈর্য হয়ে জ্যোতিষরূপী ব্যবসায়ীদের সান্নিধ্যে পাথর, কবজ ইত্যাদি ধারণ করতে পারেন। আমি বলব, ওইসব কোনো কিছুর দরকার নেই। শুধু সত্যের পথে চলুন। শনি ও মঙ্গলবার নিয়মিত নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা দক্ষিণা কালী এবং সংকটমোচন শ্রীশ্রী হনুমানজীর পূজা ও চালিশা পাঠ করুন। সেই সঙ্গে সত্যের পথে চলুন, তঞ্চকতা থেকে দূরে থাকুন। যতটা সম্ভব মিথ্যার আশ্রয় নেবেন না, মানুষের ক্ষতি কামনা করবেন না; দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে। একদিন আপনি নিজেই হয়তো বলবেন—শনির সাড়ে সাতি থেকে ভালো সময় আমার জীবনে আর কখনোই আসেনি। কারণ, শনি সৎ এবং নিষ্ঠাবান। সে যখন কোনো রাশি গৃহকে নিজের আলোয় আলোকিত করে, তখন সে চায় সেই রাশির জাতক-জাতিকারাও শনির মতোই সৎ এবং নিষ্ঠাবান হোক। কিন্তু আমরা সাধারণ মানুষ সম্পূর্ণরূপে সৎ হতে পারি না। কিছু মানুষ মনে করে অসততাই শ্রেষ্ঠ ধর্ম, আর তারাই শনির সাড়ে সাতিতে জ্বলে-পুড়ে খাক হয়ে যায় এবং ছুটে যায় জ্যোতিষরূপী ব্যবসায়ীদের কাছে। তারাও সুযোগ বুঝে পকেট কাটে ওদের।
যাইহোক, গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে আপনি হয়তো শারীরিক অসুস্থতা অথবা দুর্বলতায় ভুগছেন, সেই সঙ্গে কর্মক্ষেত্রে নানাভাবে ডামাডোল চলছে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে দেখতে থাকুন। তবে এই মুহূর্তে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল এবং আগামী ১৫ই জানুয়ারি ২০২৬ থেকে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে ভ্রাতা-ভাগ্নি, নিজের মা বা শাশুড়ি মা, সৎ বন্ধুর সান্নিধ্যে এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুপরামর্শে—কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, জাদুকর, আইনজ্ঞ ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। বন্ধু, সময়টিকে অবহেলায় কাটাবেন না। সারা জীবন ঘুরতে যেতে পারবেন, কিন্তু অর্থ ছাড়া কোনো কিছুই হবে না। তাই আর্থিক উন্নতির একটা সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করুন।
মাসের শুরুতে শিক্ষার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল, কিন্তু মাঝে মাঝেই মনোনিবেশে ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয়, মাসের শুরুতে সন্তান-সন্ততির নানা উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু পরবর্তীতে কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততির জীবনে নানা ধরনের বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। আপনার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুরা আপনার কর্মক্ষেত্রে নানা ধরনের ডামাডোলসহ বদলির চেষ্টা করতে পারে, কিন্তু তারা সফল হবে না। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন। তাছাড়া আপনার ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আবার বলছি বন্ধু, শনির সাড়ে সাতিকে ভয় পাবেন না; সত্যের পথে চলুন সবকিছু ঠিক হয়ে যাবে ।
মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি—আগামী ২১, ২২ এবং ২৩শে জানুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে হঠাৎই আপনি অসুস্থ হতে পারেন এবং শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সেই সঙ্গে কর্ম ও বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে খুব সাবধানে থাকবেন।
কিন্তু আগামী ৫ এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম এবং দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন; যেমন—শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, বাসন ক্রয়-বিক্রয়, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, ধান্য বৃদ্ধিদান, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কম্পিউটার নির্মাণ বা চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন, সহজে গরু বা শালিক পাখি দেখতে পান না, তারা এক জোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে পবিত্র খাবার এবং জল নিবেদন করতে পারেন। সেই সঙ্গে চীনামাটি বা পাথরের সাদা বাছুরসহ গরু নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রে গুড় এবং রুটি খেতে দিতে পারেন। জল ও খাবার প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূল হয়ে উঠেছে এবং আপনি ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন। জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাদের জন্য শুভ রঙ লাল ও হলুদ; শুভ সংখ্যা ৫ ও ৭; শুভ দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার। এছাড়া সব সময় একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বিস্তারিত বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন। Mob No :- 7980651708, 9831831442 লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। জানুয়ারী মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
মীন রাশি ২০২৬ জানুয়ারি নির্দেশিকা:
- আর্থিক উন্নতির বিশেষ সময়: ১৫ই জানুয়ারি থেকে আয়ের নতুন পথ খোলার প্রবল সম্ভাবনা রয়েছে।
- শুভ দিন (নতুন কাজের জন্য): ৫ এবং ১২ই জানুয়ারি (সোমবার) যেকোনো শুভ কাজ শুরু করতে পারেন।
- সতর্ক থাকার তারিখ: ২১, ২২ এবং ২৩শে জানুয়ারি শরীর ও শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন।
- নিঃশুল্ক প্রতিকার: প্রতিদিন সকালে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে পবিত্র খাবার ও জল দিন। এছাড়া সাদা গরু ও বাছুরকে গুড়-রুটি খাওয়ান।
- শুভ রঙ ও সংখ্যা: আপনার জন্য শুভ রঙ লাল ও হলুদ এবং শুভ সংখ্যা ৫ ও ৭। সবসময় কাছে একটি হলুদ রুমাল রাখতে পারেন।
- ধর্মীয় পালন: প্রতি শনি ও মঙ্গলবার নিরামিষ আহার করুন এবং হনুমান চালিশা পাঠ করুন।
এই তালিকাটি আপনার ফোনে সেভ করে রাখুন, যাতে আপনি সারা মাস আপনার সময় অনুযায়ী মিলিয়ে চলতে পারেন।
