ধনু রাশি : ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে ধনু রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো ধনু রাশি। অর্থাৎ, ২০২৫-এর শেষ মাস ডিসেম্বর মাসে ধনু রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে বিনামূল্যে প্রতিকার এবং টোটকা।

গত মাস অর্থাৎ নভেম্বর মাসের ১২ তারিখ থেকে আপনি নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তবে, ভ্রাতৃস্থানীয় কোনো বন্ধুর সান্নিধ্যে অথবা তার সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল

মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, খুব সম্ভবত উনি হয়তো অসুস্থ আছেন। যদি অসুস্থ থেকে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। কখনো মিস্ত্রির সমস্যা, কখনো নিজের অসুস্থতা, আবার কখনো প্রতিবেশীর চক্রান্তের শিকার হচ্ছেন। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তারাও নানাভাবে বাধা-বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে এর থেকে মুক্তির কিছু উপায় বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল, কিন্তু কিছু বিদ্যার্থীর অকারণ অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যারা চিকিৎসা বা চিকিৎসা-জনিত বিষয় নিয়ে পড়াশোনা করছো, তারা হয়তো নানাভাবে অর্থব্যয়ের সম্মুখীন হতে পারো। চিন্তা করো না, এর থেকে মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো।

কিছু জাতক-জাতিকার জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে। সেই সঙ্গে সখ-আহ্লাদের কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল। স্বরূপী বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ সহকর্মী এবং নিকটস্থ উচ্চ আধিকারিকের থেকে একটু সতর্ক থাকবেন। কারণ ওরাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। চিন্তা করবেন না, এর থেকেও মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

এই মুহূর্তে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, কিন্তু ক্রোধ অর্থাৎ হঠাৎ হঠাৎই রাগের বশে বশীভূত হওয়ার কারণে নানাভাবে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনো কথা সম্পূর্ণ না শুনে, না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আরেকটা কথা, চট করে কাউকে রাগ দেখাবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে। প্রশাসনিক ব্যক্তিত্ব, সাংগঠনিক নেতা-নেত্রীর জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। যদি সুযোগ পান ভোটে দাঁড়াবার, তাহলে দাঁড়িয়ে যান। আশা করছি আপনি সফল হবেন। অবশ্য টিকিট তুলবার আগে এবং বিধানসভা অঞ্চল পছন্দ করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। আশা করি অবশ্যই সফল হবেন।


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো—সময়মতো বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো দ্বিতীয়বার আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৬০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম, সেগুলি পাওয়ার চেষ্টা করুন। আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না। যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।

ধনু রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১লা ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনটিতে আপনি হয়তো শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এবং আগামী ২৬, ২৭ এবং ২৮শে ডিসেম্বর ২০২৫ যে কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

ধনু রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১২, ১৩ এবং ১৪ই ডিসেম্বর ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে হয়তো শত্রু দ্বারা নানাভাবে আপনার আয়ের পথে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, শত্রু দ্বারা নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন।

অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজবপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে। মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা

ধনু রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার খেতে দিন এবং সাদা বাছুরসহ গরুকে পবিত্র গুড়, রুটি এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না। সেই সঙ্গে ধন-ঐশ্বর্যে ভরে থাকবেন।

ধনু রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সবুজ এবং নীল, শুভ সংখ্যা ৮ এবং ৯, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।


আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি ধনু রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top