মাসের শুরুতে নিজের মা বা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে কিছু সম্পদ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি বা ফ্ল্যাট। কিছু জাতিকা রূপা বা ওই ধরনের কোনো ধাতুর অলংকার কিনতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। যারা আইনের বিদ্যার্থী, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততি পেতে পারে প্রশাসনিক পদ; কারো আবার ঘটতে পারে উচ্চপদস্থ কর্মসংস্থান।
মাসের শুরুতে সন্তানের কারণে কিছু জাতক-জাতিকার মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে সেটি সন্তান-সন্ততির সম্মুখে উপস্থাপন করবেন না; এতে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশির জাতক-জাতিকাগণের মধ্যে যদি কারো ১৩ থেকে ১৭ বছর বয়সের কন্যা সন্তান থাকে, তাহলে তার গতিবিধির উপর নজর রাখতে ভুলবেন না। ও হয়তো কারো প্রেমের জালে জড়িয়ে বিপদে পড়তে পারে। মায়েরা মেয়ের সাথে বন্ধুসম আচরণ করে তার মনের কথা জানবার চেষ্টা করুন; অন্যথায় বিপদ ঘটতে দেরি হবে না।
জ্ঞাতি শত্রুতা থেকে সতর্ক থাকুন। সাংসারিক বা কর্মস্থলের অশান্তি অথবা গোপন বিষয়গুলি কাউকে বলবেন না। শত্রুরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। কোনো শুভ কাজে যোগদানের আগে কাউকে কিছু বলবেন না। কাজটি অসম্পূর্ণ থেকে যেতে পারে। মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে অন্ধকার রাত্রে সবাই দেখতে পায়।
যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, অথবা নিজের গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো হঠাৎই অসুস্থ হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। এই মুহূর্তে নানাভাবে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। একই সঙ্গে কর্মস্থলেও নানা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আয়ের পথেও বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। ভয় পাবেন না। এর থেকে নিঃশুল্ক মুক্তির উপায় বলছি— একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন। অবশ্য আগামী ২৮শে নভেম্বর, ২০২৫, এরপর ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠবে।
দর্শক বন্ধু, আমি জানি ইউটিউবে আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো— সময়মতো বেল আইকন বাজান না এবং অনেকেই লাইক দেন না। যার ফলে, সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু’মাস তিন মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না ?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছোবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের গ্যলারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন, ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম, যা বলছি, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি, ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
সতর্কতা এবং শুভ দিন
- বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১৫, ১৬ এবং ১৮ই নভেম্বর, ২০২৫, সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আশাভঙ্গের সম্ভাবনা উৎপন্ন হতে পারে, সেই সঙ্গে নানা ধরনের ভয় এবং নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে।
- বৃষ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ২২, ২৩ এবং ২৪শে নভেম্বর, ২০২৫, সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কাজ শেষ হবার আগে কাউকে কিছু বলবেন না।
- অবশ্য আগামী ১১, ১২, ১৮ এবং ১৯শে নভেম্বর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার নিজের আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন:
- ১১ই নভেম্বর: দীক্ষা গ্রহণ, দেব দর্শন।
- ১২ই নভেম্বর: বাণিজ্য আরম্ভ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, গবাদি পশু ক্রয়-বিক্রয়, বাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- সেই সঙ্গে ১৮ এবং ১৯শে নভেম্বর, ২০২৫, আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা 🦢
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে, পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস অর্থাৎ দূর্বার শীষ এবং জল খেতে দিন। শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন। প্রতিদিন পাল্টে দিতে হবে। দেখবেন, ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
শুভ তথ্য
- শুভ রঙ: সবুজ এবং নীল।
- শুভ সংখ্যা: ৮ এবং ৯।
- শুভ দিন: বুধবার এবং শনিবার।
- এছাড়া, সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি, অবশ্যই সফল হবেন।
- হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মা-কে তুষ্ট করতে পারলে আশা করি, আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনার দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।
লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরো বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২
