নমস্কার দর্শক বন্ধু, এখন বলব বৃষ রাশি, অর্থাৎ ২০২৫ সালের শেষ মাস ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
গ্রহের প্রভাব ও শুভাশুভ ফল
এই মাসের শুরুতে ভ্রাতা-ভগ্নীর অথবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে মানসিক এবং শারীরিক দিক থেকে অত্যন্ত দৃঢ় থাকবেন এবং প্রায় সর্বকার্যে জয়ী হবার সম্ভাবনা প্রবল। অবশ্য জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন—ওরা হয়তো অসুস্থ হতে পারে; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি বৃদ্ধি হতে পারে।
নিজের মা, শাশুড়ি মা অথবা সন্তান-সন্ততির সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য আয়ের পথে মাঝেমধ্যেই বাধা-বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির অর্থাৎ নিঃশুল্ক প্রতিকার আছে, একটু ধৈর্য ধরে লেখাটি দেখতে থাকুন, বলছি।
- এই মাসের ১৫ তারিখ পর্যন্ত মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন; উনি হয়তো অসুস্থ হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না।
- যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা প্রোমোটিং করছেন, তারা হয়তো কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন।
- সেই সঙ্গে কিছু জাতক-জাতিকা চোখের সমস্যায় ভুগতে পারেন। চিন্তা করবেন না, এরও নিঃশুল্ক প্রতিকারের ব্যবস্থা আছে, লেখাটি ধৈর্য ধরে দেখতে থাকুন, বলছি।
বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে আইনের ছাত্র-ছাত্রী যারা আছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। অবশ্য কিছু জাতক-জাতিকার জেদ অর্থাৎ একগুঁয়েমিপনার জন্য স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে।
চিকিৎসাজনিত যন্ত্রাংশের ব্যবসায়ী, ঔষধ বিক্রেতা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইত্যাদিগণ একটু সতর্ক থাকবেন। কথাবার্তার মধ্যে মাধুর্য আনুন, অন্যথায় ব্যবসায় অবনতি ঘটতে পারে।
যারা লোহাজনিত কর্মের সাথে সংযুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। যারা পৈতৃক সম্পত্তিরূপে লোহার দোকান অথবা লোহার যন্ত্রাংশের কারখানা ইত্যাদি প্রাপ্ত হয়েছেন, তাদের জন্যও সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না; নিজের কাজে মন দিন, অযথা সময় নষ্ট করবেন না।
কিছু মানুষের লটারি ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি হতে পারে। দয়া করে লটারি, জুয়া ইত্যাদির মধ্যে অর্থ বিনিয়োগ করবেন না। দশ টাকা আসলে আসতেও পারে, কিন্তু খুব শীঘ্রই দশ হাজার টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই আবার বলছি, লটারি, জুয়া ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না; এতে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে।
দর্শকের প্রতি বার্তা
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে উঠি—কেন এতো ফোন আসছে? কিন্তু, তবুও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হলো সময়মতোন বেল আইকনটি বাজান না। যার ফলে অনেকেই হয়তো সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তু জনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম সেগুলো পাবার চেষ্টা করুন, আশা করি অবশ্যই পাবেন। কারণ আমি মনগড়া কথা বলি না; যেগুলি বললাম, সবটাই আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরই বলেছি। তাই শুভ দিনগুলি কাজে লাগান এবং অশুভ দিনে সতর্ক থাকুন। আমি বলছি, আমার ফলাদেশ ১০০% মিলে যাবে আপনার জীবনের সাথে।
শুভাশুভ দিনক্ষণ
⚠️ বিশেষ সতর্কতা:
- বৃষ রাশির জাতক (পুরুষ): আগামী ১২, ১৩ এবং ১৪ই ডিসেম্বর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্ম-বাণিজ্যে অস্থিরতাসহ ক্ষতির সম্মুখীন হতে পারেন।
- বৃষ রাশির জাতিকা (নারী): আগামী ১৯, ২০ এবং ২১শে ডিসেম্বর, ২০২৫ সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে এবং ক্রোধ তথা জেদের বশে বশীভূত হবার কারণে আইনি সমস্যা দেখা দিতে পারে। কিছু জাতিকার আবার বন্ধন যোগ অর্থাৎ হাজতবাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে একটু সতর্ক থাকবেন এবং কোনো ধরনের বেআইনি কার্যকলাপের মধ্যে নিজেকে জড়াবেন না।
✅ শুভ কাজ:
- অবশ্য আগামী ৮, ৯ এবং ১৬ই ডিসেম্বর, ২০২৫ আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
- এছাড়া আগামী ১৫ই ডিসেম্বর, ২০২৫ শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, গাত্রহরিদ্রা, অব্যুঢ়ান্ন, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্যরোপণ, ধান্যস্থাপন, ধান্যছেদন, ধান্যমর্দন, ধান্যবৃদ্ধিদান, বীজ বপন, বৃক্ষাদিরোপণ, নাট্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, বিক্রয়বাণিজ্য আরম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি সুখী হবে।
গুরুত্বপূর্ণ অনুরোধ: মনে রাখবেন, বর-কন্যার যোটক বিচার না করিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করলে বহু ক্ষেত্রে সংসারে ভাঙন তথা নানা সমস্যা উৎপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বিবাহের পূর্বে যোটক বিচার করাতে ভুলবেন না।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস অর্থাৎ দূর্বার শীষ এবং জল খেতে দিন।
- শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চিনামাটির অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন।
- প্রতিদিন পাল্টে দিতে হবে। দেখবেন, ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
শুভ তথ্য
- শুভ রঙ: সবুজ এবং নীল।
- শুভ সংখ্যা: ৮ এবং ৯।
- শুভ দিন: বুধবার এবং শনিবার।
- এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
পৌরাণিক প্রতিকার
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে। সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। (পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)
লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আপনার কি অন্য কোনো রাশির তথ্য জানতে ইচ্ছে করছে, নাকি আমি বৃষ রাশি নিয়ে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি ? বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি কল করতে পারেন। মোবাইল নাম্বার ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২
