নমস্কার দর্শক বন্ধু। এখন বলব ধনু রাশি অর্থাৎ ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে ধনু রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
গত ১১ই নভেম্বর ২০২৫ থেকে আপনি নিজে এবং আপনার মা শারীরিক ও মানসিক দুর্বলতার সাথে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুস্থানীয় কিছু ব্যক্তির সান্নিধ্যে কারো আবার ভ্রাতা-ভগ্নির সুপরামর্শে সৎপথে নানাভাবে আর্থিক উন্নতি ঘটবার সম্ভাবনা প্রবল। যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত অথবা নিজের বাড়ি মেরামত করছেন বা নতুন করে বানাচ্ছেন, তারা গত ২০২৫-এর নভেম্বরের শুরু থেকেই নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। চিন্তা করবেন না, এর থেকেও মুক্তির উপায় আছে; একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা চিকিৎসা শাস্ত্রের ওপর কোন ধরনের পড়াশোনা করছ, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। যারা স্কলারশিপ বা ওই ধরনের কোন অনুদানের চেষ্টা করছিলে, তারা হয়তো এবার পেয়ে যেতে পারো। কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততির ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত সৌভাগ্যদায়ক হতে পারে।
অবশ্য আপনার আয়ের পথে কিছু সুরূপী ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, বয়োজ্যেষ্ঠ যে কোন সুরূপী মানুষের সাথে কোনরকম দুর্ব্যবহার করবেন না। যদি কোন ব্যক্তি কোন ধরনের পরামর্শ দিতে চায়, তাহলে তার কথাটি মন দিয়ে শুনবেন; কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছামতো। কারণ ওরা আপনাকে সবসময়ই ছোট করবার চেষ্টা করতে পারে, সেই সঙ্গে আপনার আয়ের পথে নানাভাবে বাধা-বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিছু জাতক-জাতিকার শ্যালক বা শ্যালিকার সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।
ধনু রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ৫, ৬ এবং ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে ভ্রমণকালে হঠাৎই আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে বেড়াতে গিয়ে কোন জিনিস কিনবার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় ঠকে যেতে পারেন।
ধনু রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১৯, ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে অকারণ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, ওই দিনগুলিতে আর্থিক সংকটেরও সম্মুখীন হতে পারেন।
অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:
- ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
- ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
- ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
- ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: ধনু রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার খেতে দিন এবং সাদা বাছুরসহ গরুকে পবিত্র গুড়, রুটি এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না, সেই সঙ্গে ধন-ঐশ্বর্যে ভরে থাকবেন।
ধনু রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সবুজ এবং নীল; শুভ সংখ্যা ৮ এবং ৯; শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.
২০২৬ সালের ফেব্রুয়ারি মাস ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এবং শারীরিক ও আর্থিক বাধা কাটাতে কী কী সহজ টোটকা করবেন, তা বিস্তারিত নিচে দেওয়া হলো।
🧘 স্বাস্থ্য ও মানসিক অবস্থা
গত নভেম্বর ২০২৫ থেকে আপনি এবং আপনার মাতা শারীরিক ও মানসিক দুর্বলতায় ভুগছেন।
- পরামর্শ: চিন্তা করবেন না, এই মাসেই পরিস্থিতির উন্নতি শুরু হবে। ধৈর্যের সাথে বর্তমান সময়টি অতিবাহিত করুন।
💼 কর্ম ও আর্থিক উন্নতি
- আর্থিক যোগ: বন্ধু বা ভাই-বোনের সুপরামর্শে আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে পারে।
- রিয়েল এস্টেট: যারা বাড়ি তৈরি বা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাদের সমস্যার সমাধান এ মাসেই সম্ভব।
- পেশাজীবী: প্রশাসনিক ব্যক্তি, চিকিৎসক, এবং সংগঠনের নেতাদের জন্য সময়টি অত্যন্ত সৌভাগ্যদায়ক।
- সতর্কতা: আয়ের পথে কিছু পরিচিত মানুষ চক্রান্ত করতে পারে। বয়োজ্যেষ্ঠদের সাথে খারাপ ব্যবহার করবেন না, পরামর্শ শুনলেও কাজ করুন নিজের বুদ্ধিতে।
🎓 শিক্ষা ও সন্তান ভাগ্য
- বিদ্যার্থী: বিশেষ করে যারা চিকিৎসা শাস্ত্র (Medical) নিয়ে পড়াশোনা করছেন বা স্কলারশিপের চেষ্টা করছেন, তাদের জন্য এই মাসটি শ্রেষ্ঠ।
- সন্তান: সন্তানের পদোন্নতি বা ভালো কর্মসংস্থানের খবর আসতে পারে।
🗓️ গুরুত্বপূর্ণ ও শুভ তারিখ সমূহ
ফেব্রুয়ারি মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮ তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ:
- ১লা ফেব্রুয়ারি (রবিবার): পূর্ণিমা তিথি—দীক্ষা গ্রহণ বা নতুন কাজ শুরুর জন্য শুভ।
- ২রা ফেব্রুয়ারি (সোমবার): বিশেষ পূজা-পাঠের দিন।
- ৮ই ফেব্রুয়ারি (রবিবার): ওষুধ সেবন বা নতুন ব্যবসার জন্য শুভ।
- ৯ই ফেব্রুয়ারি (সোমবার): যানবাহন বা গবাদি পশু কেনাবেচার জন্য শুভ।
- ২৮শে ফেব্রুয়ারি (শনিবার): নৃসিংহ দ্বাদশী—শত্রু দমনের যজ্ঞ বা পূজার সেরা সময়।
⚠️ বিশেষ সতর্কবার্তা:
- জাতিকাদের জন্য: ৫, ৬ ও ৭ই ফেব্রুয়ারি ভ্রমণের সময় সতর্ক থাকুন। কেনাকাটা করতে গিয়ে ঠকে যাওয়া বা আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে।
- জাতকদের জন্য: ১৯, ২০ ও ২১শে ফেব্রুয়ারি অকারণ অর্থ ব্যয় বা আর্থিক সংকটের যোগ রয়েছে। এই তিনদিন লেনদেনে খুব সাবধান!
🐦 নিঃশুল্ক প্রতিকার ও টোটকা
আপনার সময়কে অনুকূল করতে প্রতিদিন এই সহজ কাজগুলো করুন:
- প্রাণী সেবা: সকালে স্নান সেরে পবিত্র মনে কাককে খাবার দিন।
- গো-সেবা: সাদা বাছুরসহ গরুকে পবিত্র গুড়, রুটি এবং জল খাওয়ান।
- শুভ রুমাল: সর্বদা নিজের সাথে একটি হলুদ রঙের রুমাল রাখুন।
- তারা পূজা: প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করুন এবং মা তারার আরাধনা করুন।
🎨 শুভ বিষয়
- শুভ রঙ: সবুজ এবং নীল
- শুভ সংখ্যা: ৮ এবং ৯
- শুভ দিন: বুধবার এবং শনিবার
মনে রাখবেন: ভাগ্য তখনই স্বাদ দেয় যখন আপনি সঠিক চেষ্টা করেন। ভাগ্য + চেষ্টা = ফল।
