৭. তুলা রাশি ২০২৬

নমস্কার বন্ধু! এখন বলব তুলা রাশি অর্থাৎ তুলা রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

বছরের শুরু থেকেই আপনার নিজের উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বাণিজ্যে নানা উন্নতি—বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি যেমন নার্স, আয়া, ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট বিক্রেতা ইত্যাদিগণের ব্যবসায়িক শ্রীবৃদ্ধিসহ আর্থিক উন্নতির যোগ রয়েছে। সময়টিকে কাজে লাগাবার চেষ্টা করবেন; কারণ বারবার এই সুযোগ পাবেন না। একই সঙ্গে স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

তবে এই মুহূর্তে আপনার বড় ভাই এবং বোন (যদি থেকে থাকে), তাঁরা শারীরিক দুর্বলতার মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না; মার্চের ১৬ তারিখ থেকে ওনারা ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। কিছু জাতক-জাতিকা চাষাবাদ অথবা ফুল-ফলাদির প্রতি আকৃষ্ট হতে পারেন। নতুন জমি কিনতে পারেন, কেউ আবার পুরনো বাড়ি অথবা গাড়ি কিনতে পারেন। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি; তাছাড়া মায়ের স্নেহধন্য হয়ে অনেকেই পেতে পারেন আর্থিক সহায়তা।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল—বিশেষ করে যাঁরা ইঞ্জিনিয়ারিং অথবা আইটি সেক্টরের সাথে যুক্ত। তাঁদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি করছ, তারা অভাবনীয় ফলাফল করতে পারো।

অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, তুলা রাশির জন্ম জাতক-জাতিকার সাথে তাদের গুরুস্থানীয় ব্যক্তি—অর্থাৎ কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ সহকর্মী, উচ্চপদস্থ আধিকারিক, ব্যবসার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ সহ-ব্যবসায়ী, মহাজন ইত্যাদিরাই বেশিরভাগ ক্ষেত্রে শত্রুতা করে থাকে। কিন্তু এই মুহূর্তে ওরাই নিজেদের সমস্যায় জর্জরিত। তাই আপনাকে সেরকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না ঠিকই; কিন্তু ১৬ই মার্চ থেকে ওরা আবার আপনার কাজে নানা রকম খুঁত ধরবে এবং শত্রুতা শুরু করবে। আসলে আপনি অত্যন্ত ট্যালেন্টেড বা প্রতিভাবান, কিন্তু ওরা আপনার প্রতিভার সামনে কিছুই নয়; তাই আপনার প্রতিভা বিকশিত হতে দেখে ওরা হিংসায় শত্রুতা করে।

আগস্ট মাসের শুরুতেই আপনার শারীরিক দুর্বলতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে, নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। চিন্তা করবেন না; এর থেকে মুক্তির উপায় আছে—বলছি, একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন। তুলা লগ্নে জন্ম জাতক-জাতিকার ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল ২০২৬-এর মধ্যে নানাভাবে ভাগ্যবিড়ম্বনা দেখা দিতে পারে। অবশ্য ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্ট ২০২৬-এর মধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, কিন্তু একই সাথে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে ১৭ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে আয়-উন্নতিসহ যশ-খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

আগেও বলেছি, তুলা লগ্ন জন্মজাতক-জাতিকার জীবনে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিভার উদয় হতে থাকে, যার ফলে কর্ম বা বাণিজ্যস্থলে সহকর্মীরা হিংসায় শত্রুতা করে। তবে এ নিয়ে চিন্তিত হবেন না; শত্রুরা কখনোই আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন; সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি। যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে এক জোড়া মাটির বা চীনামাটির শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

  • শুভ রং: অফ-হোয়াইট এবং লাল।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৫।
  • শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার।
  • বিশেষ টিপস: সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই।

২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top