৭. তুলা রাশি: ফেব্রুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব তুলা রাশি অর্থাৎ ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরু থেকেই গুরুস্থানীয় সুরূপী কোন ব্যক্তির সান্নিধ্যে এবং তাঁর সুপরামর্শে কিনে ফেলতে পারেন নানা সম্পদ; যেমন—জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, সোনা ইত্যাদি। বাণিজ্যে নানা উন্নতিসহ খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিছু জাতক-জাতিকার ভ্রাতা-ভগ্নির অসুস্থতার দরুন মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তবে এই মুহূর্তে শত্রুরা আপনার তেমন কোন ক্ষতি করতে পারবে না, কারণ ওরা নিজেরাই নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি (IT) সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। কেউ পেয়ে যেতে পারে মনমতো কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদিগণের মাসের শুরুতে শখ-আহ্লাদের কারণে কিছু অর্থব্যয়ের সম্ভাবনা প্রবল। নিজ পুত্র অথবা পুত্রস্থানীয় কোন ব্যক্তির সুপরামর্শে এবং তার সান্নিধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। তুলা রাশির জাতক-জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। অবশ্য কিছু জাতক-জাতিকার জ্যেষ্ঠ পুত্র বা পুত্রীর সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর থেকেও মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ১২, ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন; কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আর্থিক ক্ষতি এবং দুঃখ-দুর্দশার সম্মুখীন হতে পারেন।

তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১৫, ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ মনকে শান্ত রাখবেন। কারণ ওই দিনগুলিতে কর্মচারী, আধিকারিক বা প্রশাসনিক ব্যক্তিত্বদের বর্তমান কর্মস্থল থেকে দূরে কোথাও পোস্টিং বা বদলির সম্ভাবনা দেখা দিতে পারে।

অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:

  • ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
  • ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
  • ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দুধ এবং রুটি দিন। যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে চিনামাটির এক জোড়া শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।

তুলা রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ অফ-হোয়াইট এবং লাল; শুভ সংখ্যা ৪ এবং ৫; শুভ দিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই।

আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এবং উন্নতির পথে বাধা কাটাতে কী কী সহজ টোটকা করবেন, তা বিস্তারিত নিচে দেওয়া হলো।

🏠 সম্পদ ও আর্থিক যোগ

মাসের শুরু থেকেই আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে। কোনো বয়োজ্যেষ্ঠ বা গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শে আপনি স্থাবর সম্পত্তি অর্জনে সফল হতে পারেন।

  • শুভ যোগ: জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বা সোনা কেনার জন্য এই মাসটি অত্যন্ত শুভ।
  • ব্যবসা: বাণিজ্যে উন্নতির নতুন নতুন পথ খুলে যাবে এবং আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।
  • শত্রু ভয়: চিন্তা করবেন না, শত্রুরা নিজেরাই বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় আপনার কোনো ক্ষতি করতে পারবে না।

💻 কর্মক্ষেত্র ও শিক্ষা

  • আইটি ও ইঞ্জিনিয়ারিং: যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি সাফল্যের শীর্ষে পৌঁছানোর সময়।
  • পদোন্নতি: প্রশাসনিক কাজ বা বড় সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি বা মনমতো বদলির যোগ রয়েছে।
  • পরামর্শ: পুত্র বা পুত্রস্থানীয় কারো পরামর্শে এ মাসে আপনার ভাগ্যোদয় হতে পারে।

👨‍👩‍👧‍👦 পরিবার ও সন্তান

  • জ্যেষ্ঠ সন্তানের সাথে সামান্য মতপার্থক্য দেখা দিতে পারে। ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবে।
  • ভাই বা বোনের শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা মানসিক দুশ্চিন্তায় রাখতে পারে।

🗓️ গুরুত্বপূর্ণ ও শুভ তারিখ সমূহ

ফেব্রুয়ারি মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮ তারিখ আপনার জন্য অত্যন্ত পজিটিভ:

  • ১লা ফেব্রুয়ারি (রবিবার): পূর্ণিমা তিথি—নতুন সম্পত্তি কেনা বা দীক্ষা গ্রহণের জন্য শ্রেষ্ঠ।
  • ২রা ফেব্রুয়ারি (সোমবার): বিশেষ প্রার্থনা বা শুভ কাজের সূচনা করার দিন।
  • ৮ই ফেব্রুয়ারি (রবিবার): নতুন ব্যবসা বা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার শুভ সময়।
  • ৯ই ফেব্রুয়ারি (সোমবার): যানবাহন বা বীজ বপনের মতো কাজের জন্য শুভ।
  • ২৮শে ফেব্রুয়ারি (শনিবার): নৃসিংহ দ্বাদশী—শত্রু বিনাশের জন্য বিশেষ পূজার দিন।

⚠️ বিশেষ সতর্কবার্তা (সাবধানতা জরুরি):

  • জাতকদের জন্য: ১২, ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি নিজের জেদ বা নির্বুদ্ধিতার কারণে বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই তিনদিন সাবধানে সিদ্ধান্ত নিন।
  • জাতিকাদের জন্য: ১৫, ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি মন শান্ত রাখুন। কর্মক্ষেত্রে হঠাতই দূরে বদলির সম্ভাবনা তৈরি হতে পারে।

🐦 নিঃশুল্ক প্রতিকার ও টোটকা

আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে প্রতিদিন এই সহজ কাজগুলো করুন:

  1. পাখি সেবা: প্রতিদিন সকালে শালিক পাখিকে খাবার ও জল দিন। (পাখি না থাকলে মাটির একজোড়া শালিকের মূর্তির সামনেও খাবার দিতে পারেন)।
  2. প্রাণী সেবা: একটি পাত্রে কুকুরকে দুধ ও রুটি খেতে দিন।
  3. শুভ রুমাল: সর্বদা নিজের সাথে একটি সাদা রুমাল রাখুন।
  4. ভুবনেশ্বরী পূজা: প্রতি শুক্রবার নিরামিষ আহার করুন এবং মা ভুবনেশ্বরীর আরাধনা করুন। এতে জীবনের সব বাধা দূর হবে।

🎨 শুভ বিষয়

  • শুভ রঙ: অফ-হোয়াইট এবং লাল
  • শুভ সংখ্যা: ৪ এবং ৫
  • শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার

মনে রাখবেন: চেষ্টা না করলে শুধু ভাগ্যের ভরে সাফল্য আসে না। ভাগ্য + চেষ্টা = ফল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top