৭. তুলা রাশি: জানুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব তুলা রাশি, অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি মাসে তুলা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরু থেকেই ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতিসহ ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিছু জাতক-জাতিকার কার্যক্ষমতা এবং উপস্থিত বুদ্ধিমত্তায় অনেকেই আশ্চর্য হতে পারে। ১৫ই জানুয়ারির পর বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু মায়ের শারীরিক দুর্বলতার জন্য মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। যারা প্রোমোটিং করছেন বা গৃহনির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো সামান্য বাধা প্রাপ্ত হতে পারেন। একটু ধৈর্য ধরুন, আগামী ২১শে জানুয়ারির পর ক্রমশ বাধা-বিড়ম্বনা দূর হবে। তাছাড়া এই মুহূর্তে এর থেকে মুক্তির উপায় আছে, বলছি একটু ধৈর্য ধরে পড়তে থাকুন।

শত্রুরা এই মুহূর্তে নিজেদের সমস্যায় জড়িয়ে আছে, কিন্তু ওদের প্রতি দুর্ব্যবহার করবেন না। কারণ শত্রুকে কখনোই কমজোর মনে করবেন না। তুলা রাশির জাতক-জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিভাবান হয়ে থাকেন। তাই কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, শিক্ষক-শিক্ষিকা, আইনজ্ঞ, চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, সাংবাদিক, জাদুকর, ব্যবসায়ী ইত্যাদির শত্রুর অভাব থাকে না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, কোনো কাজ সম্পন্ন করবার আগে কাউকে বলবেন না; অন্যথায় শত্রুরা আপনার কাজে বাধা-বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। অবশ্য নিকট আত্মীয়-স্বজন অথবা বন্ধুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, কিন্তু নির্বুদ্ধিতার কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল।

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = সাফল্য

সতর্কবার্তা:

  • তুলা রাশির জাতক (ভাইয়েরা): আগামী ১৬, ১৭ এবং ১৮ই জানুয়ারি সতর্ক থাকবেন।
  • তুলা রাশির জাতিকা (বোনেরা): আগামী ১৮, ১৯ এবং ২০শে জানুয়ারি সতর্ক থাকবেন। এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্মক্ষেত্রে ডামাডোলসহ বদলির সম্ভাবনা দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো কথা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন, অন্যথায় নানা অশান্তির সম্মুখীন হতে পারেন।

শুভ সময় ও কাজ:

আগামী ৫ এবং ১২ই জানুয়ারি ২০২৬ (প্রথম ও দ্বিতীয় সোমবার) সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন: শিশুর নামকরণ, নবশয্যা উপভোগ, নববস্ত্র পরিধান, শান্তিস্বস্ত্যয়ন, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণদান, ঋণগ্রহণ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্পারম্ভ, কম্পিউটার চালনা, নতুন পদভার গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে, মনে ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে একটি পাত্রে কুকুরকে দুধ এবং রুটি দিন। যদি আপনার বাড়ির আশেপাশে শালিক পাখি দেখতে না পান, তাহলে এক জোড়া মাটির বা চিনামাটির শালিক পাখি কিনে আনতে পারেন অথবা এক জোড়া শালিক পাখির ছবির সামনে দুটি পাত্রে ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।

  • শুভ রং: অফ-হোয়াইট এবং লাল।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৫।
  • শুভ দিন: সোমবার এবং মঙ্গলবার।
  • বিশেষ টিপস: সর্বদা একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন।

হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজা করে মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

তুলা রাশি: জানুয়ারি ২০২৬-এর ক্যালেন্ডার ও বিশেষ দিন

এই অংশটুকু আপনার মোবাইলে সেভ করে রাখুন কাজে লাগবে।

বিশেষত্বতারিখসমূহমন্তব্য
অত্যন্ত শুভ দিন৫ এবং ১২ জানুয়ারি (সোমবার)নতুন ব্যবসা শুরু, সম্পত্তি ক্রয়-বিক্রয় বা যেকোনো শুভ কাজের জন্য শ্রেষ্ঠ সময়।
সতর্কতা (পুরুষদের জন্য)১৬, ১৭ এবং ১৮ জানুয়ারিকর্মক্ষেত্রে যেকোনো বড় সিদ্ধান্ত নিতে বা কথা বলতে সাবধান থাকুন।
সতর্কতা (মহিলাদের জন্য)১৮, ১৯ এবং ২০ জানুয়ারিএই দিনগুলোতে বদলি বা কর্মক্ষেত্রে ঝামেলার যোগ আছে, তাই শান্ত থাকুন।
সাফল্যের যোগ১৫ জানুয়ারির পর থেকেব্যবসায়িক উন্নতি এবং আর্থিক লাভের যোগ বাড়বে।
বাধা মুক্তির সময়২১ জানুয়ারির পরগৃহনির্মাণ বা প্রোমোটিং সংক্রান্ত কাজে বাধা দূর হতে শুরু করবে।

এই মাসে আপনার করণীয়:

  • গোপনীয়তা বজায় রাখা: আপনার কোনো পরিকল্পনা সফল হওয়ার আগে কাউকে জানাবেন না, বিশেষ করে শত্রুদের থেকে সাবধান থাকতে এটি জরুরি।
  • পারিবারিক শান্তি: মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন এবং পরিবারের বড়দের সুপরামর্শ মেনে চলুন।
  • শুভ রং ও টিপস: সোমবার ও মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় অফ-হোয়াইট বা লাল পোশাক পরার চেষ্টা করুন এবং পকেটে একটি সাদা রুমাল রাখুন।

একটি বিশেষ টিপস:

প্রতি শুক্রবার নিরামিষ আহার করলে এবং নিয়মিত শালিক পাখি বা কুকুরকে খাবার দিলে আপনার গ্রহের কুপ্রভাব অনেক কমে যাবে।

সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানুয়ারি মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পড়ে থাকুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top