৬. কন্যা রাশি: ফেব্রুয়ারি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু। এখন বলব কন্যা রাশি অর্থাৎ এর ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে; সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

মাসের শুরুতে বাবার সাথে মতানৈক্য দেখা দিতে পারে, সেই সঙ্গে সেন্টিমেন্টাল হয়ে উঠতে পারেন। কর্মস্থলে অত্যন্ত নিকটস্থ কিছু ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন, একটু সতর্ক থাকবেন। কারো কথায় হঠাৎই কোনো মন্তব্য করবেন না; বিশেষ করে উচ্চপদস্থ অধিকারীর বিরুদ্ধাচরণ করবেন না, এতে আপনার চাকরির ক্ষতি হতে পারে। পুত্র বা পুত্রস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে অথবা তাঁর সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা শিক্ষকতার সাথে যুক্ত, শিল্পকলা অর্থাৎ গান-বাজনা, অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত এবং আইনি পরামর্শদাতা ইত্যাদি কর্মের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, সময় এসেছে সময়ের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন; হয়তো ঘুরে-বেড়িয়ে বা ঘুমিয়ে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, বারবার এই সুযোগ নাও আসতে পারে।

মায়ের, বিশেষ করে শাশুড়ি মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। অবশ্য কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন, তবুও এই মুহূর্তে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। কিছু জাতক-জাতিকার ভাই বা বোনের নতুন কর্মসংস্থান ঘটতে পারে, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তাই এই মুহূর্তে আপনার ভাই বা বোন যদি কোনো কাজের সাথে যুক্ত হয় তাকে বাধা দেবেন না; অবশ্য লক্ষ্য রাখবেন কাজটি যেন কোনো ধরনের আইনবহির্ভূত না হয়। তাহলে কিন্তু ওরা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি (IT) সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। যে সমস্ত জাতক-জাতিকার সন্তান-সন্ততি প্রশাসনিক পদে আছেন, তাদের হঠাতই পদোন্নতি ঘটতে পারে, সেই সঙ্গে তারা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কোনো ধরনের বেআইনি অর্থাৎ আইনবহির্ভূত কাজের সাথে যুক্ত হবেন না এবং পরিবারের কাউকে কোনো রকম আইনবহির্ভূত কাজের সাথে যুক্ত হতে দেবেন না; কারণ তাহলে আপনি বা আপনার পরিবারের কেউ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং হাজতবাসের সম্ভাবনাও দেখা দিতে পারে, ফলে অকারণ অর্থব্যয়ের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। এই মুহূর্তে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর শারীরিক দুর্বলতার কারণে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। অবশ্য এই সবের থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন।

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনরকম লাইক দেন না; যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, “আপনার ভিডিও দেখেছিলাম দু-মাস তিন-মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন, বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাইহোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা, আগামী ১০, ১১ এবং ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন এবং কারো কথায় কোনো ধরনের রিয়্যাক্ট করবেন না। কারণ ওই দিনগুলিতে কারো মন্তব্যে আপনি হয়তো মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন এবং মৃত্যুসম যন্ত্রণা উৎপন্ন হতে পারে।

কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী ২৬ এবং ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে বসবাস করেন তারা হয়তো কোনো বিশেষ কাজে বাধাপ্রাপ্তির জন্য ক্রোধের বশে বশীভূত হয়ে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

অবশ্য এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:

  • ১লা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার: সারাদিন-রাত পূর্ণিমা থাকবে। দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপন্নারম্ভ, নৌকা গঠন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
  • ২রা ফেব্রুয়ারি, সোমবার: বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষাদান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
  • ৮ই ফেব্রুয়ারি, রবিবার: নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ৯ই ফেব্রুয়ারি, সোমবার: পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্যবৃদ্ধি দান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ২৮শে ফেব্রুয়ারি, শনিবার: শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী এবং গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা: কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে পবিত্র ভাঙা গম এবং জল খেতে দিন। যদি আপনার কাছে সাদা পায়রা না থাকে, তাহলে চিনামাটি অথবা পাথরের একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ভাঙা গম এবং অন্যটিতে জল খেতে দিন। প্রতিদিন সকালে পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।

কন্যা রাশির জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং হলুদ; শুভ সংখ্যা ২ এবং ৭; শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোন সন্দেহ নেই।

আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এবং বিপদ থেকে বাঁচতে কী কী নিঃশুল্ক প্রতিকার করবেন, তা বিস্তারিত নিচে দেওয়া হলো।

💼 কর্মস্থল ও সতর্কতা

মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

  • সতর্কতা: আপনার খুব কাছের কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। কারো কথায় হঠাত কোনো মন্তব্য করবেন না, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদে জড়াবেন না, এতে আপনার চাকরির ক্ষতি হতে পারে।
  • সুযোগ: সময় নষ্ট করবেন না। শিক্ষকতা, অভিনয়, গান-বাজনা বা আইনি পেশার সাথে যুক্তদের জন্য এ মাসে সাফল্যের বড় সুযোগ আসবে।

⚖️ আইনি ও পারিবারিক সতর্কতা

  • আইনি ঝুঁকি: এ মাসে কোনোভাবেই কোনো আইনবহির্ভূত বা বেআইনি কাজের সাথে যুক্ত হবেন না। পরিবারের কাউকে এ ধরনের কাজে উৎসাহিত করবেন না, অন্যথায় হাজতবাস বা বড় অংকের অর্থদণ্ডের প্রবল ঝুঁকি রয়েছে।
  • পরিবার: শাশুড়ি মায়ের শারীরিক অসুস্থতা চিন্তায় ফেলতে পারে। জীবনসঙ্গীর শরীরের দিকেও নজর দিন।
  • ভাই-বোন: আপনার ভাই বা বোনের নতুন কোনো আয়ের পথ বা কর্মসংস্থান হতে পারে।

🎓 শিক্ষা ও সন্তান ভাগ্য

  • শিক্ষার্থী: যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে পড়ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনার মেধার সঠিক মূল্যায়ন হবে।
  • সন্তান: প্রশাসনিক কাজে যুক্ত সন্তানদের পদোন্নতি হতে পারে, যা বংশের নাম উজ্জ্বল করবে।

🗓️ গুরুত্বপূর্ণ ও শুভ তারিখ সমূহ

ফেব্রুয়ারি মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮ তারিখ আপনার জন্য অত্যন্ত পজিটিভ:

  • ১লা ফেব্রুয়ারি (রবিবার): পূর্ণিমা তিথি—শুভ কাজের সূচনা বা দীক্ষার জন্য শ্রেষ্ঠ।
  • ২রা ফেব্রুয়ারি (সোমবার): বিশেষ পূজা ও প্রার্থনার দিন।
  • ৮ই ফেব্রুয়ারি (রবিবার): নতুন ব্যবসা বা ওষুধ সংক্রান্ত কাজের জন্য শুভ।
  • ৯ই ফেব্রুয়ারি (সোমবার): সম্পদ কেনাবেচা বা চারাগাছ রোপণের জন্য শুভ।
  • ২৮শে ফেব্রুয়ারি (শনিবার): নৃসিংহ দ্বাদশী—শত্রু বিনাশের জন্য বিশেষ যজ্ঞের দিন।

⚠️ বিশেষ সতর্কবার্তা (সাবধানতা জরুরি):

  • জাতিকাদের জন্য: ১০, ১১ ও ১২ই ফেব্রুয়ারি কারো কথায় রিয়্যাক্ট করবেন না। এতে আপনি প্রচণ্ড মানসিক কষ্টের শিকার হতে পারেন।
  • জাতকদের জন্য: ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি ক্রোধ বা রাগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বাড়ি থেকে দূরে থাকাদের পারিবারিক অশান্তির যোগ রয়েছে।

🕊️ নিঃশুল্ক প্রতিকার ও টোটকা

আপনার সময়কে শান্ত ও অনুকূল করতে প্রতিদিন এই সহজ কাজটি করুন:

  1. পাখি সেবা: প্রতিদিন সকালে স্নান সেরে পবিত্র মনে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন।
  2. বিকল্প টোটকা: পায়রা না পেলে চিনামাটি বা পাথরের একজোড়া সাদা পায়রা কিনে ঘরে রাখুন এবং তাদের সামনে প্রতিদিন প্রতীকীভাবে গম ও জল দিন।
  3. শুভ রুমাল: সর্বদা নিজের সাথে একটি সবুজ রঙের রুমাল রাখুন।
  4. ত্রিপুরেশ্বরী পূজা: প্রতি বুধবার নিরামিষ আহার করুন এবং মা ত্রিপুরেশ্বরীর আরাধনা করুন।

🎨 শুভ বিষয়

  • শুভ রঙ: সাদা এবং হলুদ
  • শুভ সংখ্যা: ২ এবং ৭
  • শুভ দিন: বৃহস্পতিবার এবং শুক্রবার

মনে রাখবেন: শুধু ভাগ্যে থাকলে হয় না, চেষ্টা করাও জরুরি। ভাগ্য + চেষ্টা = ফল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top