নমস্কার দর্শক বন্ধু! এখন বলব সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
বছরের শুরুতে সিংহ রাশির জাতক-জাতিকার আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে; বিশেষ করে ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল এবং বন্ধুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। সেই সঙ্গে কিছু জাতক-জাতিকা পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি অথবা মায়ের সুপরামর্শে কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। কিন্তু আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে নানাভাবে ভাগ্যবিড়ম্বনার শিকার হতে পারেন।
এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, কিন্তু আগামী ১৬ই মার্চ থেকে বিদ্যায় ক্রমশ মনোনিবেশ ঘটতে থাকবে এবং ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু কিছু জাতক-জাতিকা সন্তান-স্থানীয় কোনো ব্যক্তির সাথে গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। একটু সতর্ক থাকবেন, নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন; অন্যথায় সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে কারও সন্তান এমন কিছু কাজ করে ফেলতে পারে যার জন্য সে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে।
১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে নানা সুখ লাভের সম্ভাবনা। সেই সঙ্গে কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি অথবা বায়না (অর্থাৎ অগ্রিম বুকিং) করে রাখতে পারেন। কোনো জাতক শ্বশুরালয় থেকে পেতে পারেন স্থাবর সম্পত্তির ভাগ। অবশ্য ১লা আগস্ট থেকে ২রা সেপ্টেম্বরের মধ্যে নানা কাজে বাধা প্রাপ্ত হতে পারেন। যদিও ১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে আপনার উদ্যম ও উপস্থিত বুদ্ধি আপনাকে সব কাজে জয়ী করবে—এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সুপরামর্শে কর্মক্ষেত্রে নানা উন্নতির সম্ভাবনা প্রবল।
১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সেই সঙ্গে আয়ের পথেও কিছু বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কিন্তু মে মাস থেকে আবার ক্রমশ আর্থিক উন্নতি অর্থাৎ পরিস্থিতি অনুকূল হতে থাকবে এবং ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্টের মধ্যে আয় বৃদ্ধিসহ নানাভাবে ধন-ঐশ্বর্য লাভের সম্ভাবনা প্রবল। যদিও অক্টোবরের ১৭ তারিখ থেকে ১৫ই নভেম্বর ২০২৬ পর্যন্ত শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ভেঙে পড়বেন না; এর থেকে মুক্তির উপায় বলছি, একটু ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন।
কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব—বিশেষ করে সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদিদের জন্য ১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। যাঁরা কোনো সংগঠনের সাথে যুক্ত, তাঁরা ইচ্ছা করলে ওই সময়ে ভোটযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিতে পারেন। তবে টিকিট তোলার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না; কারণ অক্ষাংশ-দ্রাঘিমাংশের ওপর অনেক সময় নির্ভর করে জয়-পরাজয়ের বিষয়টি। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস এবং জল খেতে দিন। যদি শহরে থাকেন, সামনে গরু না পান, তাহলে চীনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ সাদা গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ১০ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ এবং অপর পাত্রে জল খেতে দিন। প্রতিদিন এগুলো পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং যশ-খ্যাতি বৃদ্ধিসহ জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
- শুভ রং: সাদা এবং সবুজ।
- শুভ সংখ্যা: ২ এবং ৯।
- শুভ দিন: বুধবার এবং শুক্রবার।
- বিশেষ টিপস: সর্বক্ষণ একটি গোলাপী রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি রবিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।
২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
