মাসের শুরুতে কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে বলছি। তবে আগামী ১৭ই মার্চ ২০২৬ থেকে নানা ভাবে ভাগ্যদ্বয়ের সম্ভাবনা প্রবল যদিও গুরু স্থানীয় কিছু ব্যক্তি আপনার উন্নতিতে হিংসা করতে পারে এবং তাদের সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ গুরু স্থানীয় কোন ব্যক্তির পরামর্শ অবশ্যই শুনবেন কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন না কারণ এই মুহূর্তে তারা হয়তো আপনাকে বিপথে পরিচালিত করবার চেষ্টা করতে পারে। ভ্রাতা-ভাগ্নির অর্থাৎ ভাই বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কিছু জাতক জাতিকার মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ সেই সঙ্গে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ির ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কারো সন্তান হঠাৎই এমন কিছু করে ফেলতে পারে যার জন্য সে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দায়ক হতে পারে। কিছু জাতক-জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শের নানাভাবে ভাগ্যদ্বয়ের সম্ভাবনাও প্রবল। সুযোগ এসেছে বন্ধু সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না, সেই সঙ্গে মাসের শুরু থেকেই নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ২,৩ এবং ৪ঠা মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোন না কোন ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আগামী ২৯,৩০ এবং ৩১শে মার্চ ২০২৬ নারীদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো কোনো না কোনো নারীর সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে হাজতবাসের সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে খুব সাবধানে পদক্ষেপ করবেন।
কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১৯ এবং ২০শে মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কোনো ধরনের আইন বহির্ভূত কাজে নিজেকে জড়াবেন না এমনকি কোনো ধরনের তর্ক-বিতর্কেও জড়াবেন না এতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এমনকি বন্ধনযোগ অর্থাৎ এ্যরেষ্টের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে।
অবশ্য আগামী ১লা মার্চ, সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:
১লা মার্চ রবিবার ২০২৬: শিশুর মুখান্নপ্রাশন, সীমন্তোন্নয়ন, নৌকা গঠন, নৌকা চালন, বিপণিরম্ভ, হলপ্রবাহ, বীজ বপন, ঔষধ করণ, ঔষধ সেবন, গ্রহপূজা, শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।
৭ই মার্চ শনিবার ২০২৬: গাত্রহরিদ্রা, আবূঢ়ান্ন, নৌকা গঠন, ঔষধ করণ, ঔষধ সেবন, দীক্ষা গ্রহণ, পুণ্যাহ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন এবং শান্তিস্বস্ত্যয়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
৮ই মার্চ রবিবার ২০২৬: পুণ্যাহ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্যমর্দন, গাত্রহরিদ্রা, আবূঢ়ান্ন, নৌকা গঠন, নৌকা চালন, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, শান্তিস্বস্ত্যয়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে পবিত্র খাবার সহ জল খেতে দিন শালিক পাখিকে যদি শালিক পাখি না পান তাহলে কাককেও পবিত্র খাবার খেতে দিতে পারেন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠছেন।
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকার জন্য শুভ রঙ সাদা এবং লাল শুভ সংখ্যা ২ এবং ৫ শুভদিন মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্ব়ক্ষণ একটি অফহোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী কমলার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
