নমস্কার দর্শক বন্ধু! এখন বলব কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
বছরের শুরুতে আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে ঠিকই, কিন্তু কিছু মানুষের গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন। একটু সতর্ক থাকবেন। অবশ্য আগামী ১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল এবং কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি অথবা মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ; অর্থাৎ আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু আগামী ১৭ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বরের মধ্যে আর্থিক পরিস্থিতি আপনার প্রতিকূল হতে পারে।
আগামী ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে ভ্রাতা-ভগ্নির স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, একই সাথে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল। অবশ্য ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্টের মধ্যে ভ্রাতা বা ভগ্নির সুপরামর্শে এবং তাঁদের সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতিসহ যশ-খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। একই সাথে আপনার ভ্রাতা-ভগ্নির নানা উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে কিছু জাতক-জাতিকার সন্তান-সন্ততির ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান; কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, কারও সন্তান বংশের মুখ উজ্জ্বল করতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারও ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি—বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানা উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য ১৯শে সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে কিছু বিদ্যার্থীর কোনো বিশেষ পরীক্ষায় তেমন সফলতা নাও আসতে পারে; সেই সঙ্গে কর্মস্থলেও নানা রকমের ডামাডোল দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন অর্থাৎ ওই সময়টি একটু সতর্ক থাকবেন।
১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট; কেউ আবার পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। অবশ্য জ্ঞাতি-শত্রুতা বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। কিন্তু ১লা আগস্ট থেকে ২রা নভেম্বরের মধ্যে গাড়ি-বাড়ি অর্থাৎ কোনো ধরনের সম্পত্তি কিনতে যাবেন না; কারণ ওই সময়ে সম্পত্তিজনিত কারণে আপনি ঠকে যেতে পারেন।
এই মুহূর্তে আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে না ঠিকই, কিন্তু আগামী ১৬ই মার্চ থেকে ক্রমশ সময়টা আপনার অনুকূল হতে থাকবে এবং ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিন্তু একই সাথে কিছু গুরুস্থানীয় ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ—আপনাকে অনেকেই অনেক কিছু বুদ্ধি দিতে পারে, সবারটা মন দিয়ে শুনবেন এবং বলবেন যে তিনি যেটা বলছেন আপনি সেটাই করবেন; কিন্তু কাজের সময় আপনার নিজের বুদ্ধি দিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন। অবশ্যই সফল হবেন এবং নানাভাবে ভাগ্যোদয় ঘটবে।
১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে কর্মচারী, আধিকারিক, শিল্পী, সাহিত্যিক ইত্যাদির নানাভাবে উন্নতির সম্ভাবনা এবং ২১শে জানুয়ারি থেকে ১৭ই মে ২০২৬-এর মধ্যে জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের যোগ রয়েছে। বিশেষ করে যাঁরা লোহা বা লোহাজাতীয় কর্মের সাথে যুক্ত (যেমন লোহার যন্ত্রাংশ, গাড়ি ইত্যাদি বিক্রেতা), আইটি সেক্টরের সাথে যুক্ত অথবা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সংস্থার সাথে যুক্ত—তাদের খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ।
কর্কট লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকার জন্য ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি এবং ২রা জুন থেকে ১লা নভেম্বর পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। শুধু তাই নয়, কর্কট লগ্নে জন্ম জাতক-জাতিকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিভার বহিঃপ্রকাশ ঘটতে থাকবে; তাই ২০২৬ সাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে পবিত্র খাবারসহ জল খেতে দিন। যদি শালিক পাখি না পান, তাহলে কাককেও পবিত্র খাবার খেতে দিতে পারেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে, সেই সঙ্গে ধন-ঐশ্বর্যে ভরে উঠছেন।
- শুভ রং: সাদা এবং লাল।
- শুভ সংখ্যা: ২ এবং ৫।
- শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার।
- বিশেষ টিপস: সর্বক্ষণ একটি অফ-হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি সোমবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী কমলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।
২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
