৩.মিথুন রাশি :- ২০২৬ এর মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

    এই মুহূর্তে আপনার নিজের শারীরিক দুর্বলতার কারণে মানসিক বিশ্বস্ততার শিকার হতে পারেন সেই সঙ্গে মায়ের অসুস্থতায় চিন্তিত হতে পারেন এবং যারা প্রমোটিং করছেন বা রিয়েস্টাটের ব্যাবসা করছেন অথবা নিজের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি নির্মাণের কাজ করাচ্ছেন তারা হঠাৎই সমস্যায় পড়তে পারেন হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে কিন্তু সন্তান বা সন্তানসম কোনো ব্যক্তির সান্নিধ্যে অথবা তাদের সুপরামর্শে সময়টি অনুকূল হতে পারে। অবশ্য বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল কিন্তু কিছু বিদ্যার্থীর নানা কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল অবশ্য কিছু জাতক-জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বানিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। আগামী ১৭ই মার্চের পর কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি একই সঙ্গে পিতা বা পিতৃ স্থানীয় কোন ব্যক্তির সুপরামর্শে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু আবার বলছি সখ আল্হাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল তাই কোন কিছু কিনবার আগে ভালোভাবে বুঝে নেবেন অন্যথায় ঠকে যেতে পারেন।

    মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী ১২,১৩ এবং ১৪ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে অহেতুক কোন ধরনের বিতর্কে জড়াবেন না এতে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

     মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী ১৬,১৭ এবং ১৮ই মার্চ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি কোন নারীর সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন এবং আপনার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হতে পারে।

কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা :- মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড় এবং রুটি সেইসঙ্গে জল খেতে দিন শহরের মানুষ চিনা মাটি অথবা পাথরের বাছূর সহ সাদা বাছুর সহ গরু নিয়ে এসে তাদের সামনে পবিত্র গুড় রুটি প্রতিদিন পাল্টে দেবেন এবং প্রবিত্র খাবার এবং জল খেতে দিন কাককে দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকুলস্থ হয়ে উঠেছে, নানাভাবে ভাগ্যদায় ঘটে চলেছে এবং ক্রমশ ধনুশ্বর্য ভরে উঠবেন।

    মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা ৪ এবং ৭ শুভদিন সোমবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

       , হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা ত্রিপুরেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিন সঙ্গে থাকুন,  ডিসেম্বর  মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top