৩. মিথুন রাশি ২০২৬

নমস্কার দর্শক বন্ধু! এখন বলব মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

বছরের শুরুতে স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অবশ্য ৩রা মার্চ ২০২৬-এর পর তাঁরা ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং ২রা জুন থেকে ১লা নভেম্বর ২০২৬-এর মধ্যে স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। যদিও মিথুন লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকার জীবনে অর্থনৈতিক উত্থান-পতন লেগেই থাকে; তবে বছরের শুরুতে হঠাৎই অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি ঘটতে পারে। শ্যালক বা শ্যালিকার সান্নিধ্যে নানাভাবে আনন্দ উপভোগ করতে পারেন। কেউ পেতে পারেন শ্বশুরালয়ের সম্পত্তি। কিন্তু শখ-আহ্লাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল।

বারবার যাঁদের বিবাহের দিন-ক্ষণ স্থির হয়েও ভেঙে যাচ্ছিল, আগামী ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে তাঁদের বিবাহ স্থির হয়ে সম্পন্ন হতে পারে। তবে বিবাহের পূর্বে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের দ্বারা যোটক বিচার করাতে ভুলবেন না। মনে রাখবেন, যোটক বিচারের জন্য প্রয়োজন ব্যক্তির জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। হাত, পা, মুখ, নাম কিংবা কার্ড ইত্যাদির দ্বারা সঠিক যোটক বিচার অসম্ভব।

যাই হোক, ওই সময়ের মধ্যে কারও ঘটতে পারে নতুন কর্মসংস্থান বা পদোন্নতি। মিথুন লগ্নের জাতক-জাতিকার জন্য ২রা জুন থেকে ১লা নভেম্বর পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, আইনজ্ঞ, সংগঠনের নেতা-নেত্রী, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, সাংবাদিক, জাদুকর ইত্যাদির জন্যেও সময়টি অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। বন্ধু, অগ্রিম বলে রাখছি—ওই সময়টি আপনার নিজের অনুকূল হয়ে উঠবে, তাই আমার একান্ত অনুরোধ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।

১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে বিদ্যার্থী, শিক্ষক-শিক্ষিকা, চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, আইটি ইঞ্জিনিয়ার ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে; সুযোগের সদ্ব্যবহার করতে কেউ ভুলবেন না। কিন্তু মনে রাখবেন, ১লা আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এদের সকলের ভাগ্যবিড়ম্বনা দেখা দিতে পারে, তাই ওই সময়ে নিজের মনকে শান্ত রাখবেন।

১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে ভ্রাতা-ভগ্নির উন্নতিতে আশ্চর্য হতে পারেন, কিন্তু আবার ১৭ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বরের মধ্যে হতাশ হতে পারেন। আগামী ১৫ই জানুয়ারি থেকে ২২শে মার্চের মধ্যে হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, কিন্তু একই সাথে শত্রু বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। অবশ্য আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে শত্রুরা আপনার সামনে এসে দাঁড়িয়ে কথা বলবার সাহস হারাবে। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।


নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:

মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড় এবং রুটি সেই সঙ্গে জল খেতে দিন। শহরের মানুষ চীনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু নিয়ে এসে তাদের সামনে প্রতিদিন পবিত্র গুড় ও রুটি পাল্টে দেবেন। এছাড়া পবিত্র খাবার এবং জল খেতে দিন কাককে। দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূল হয়ে উঠেছে, নানাভাবে ভাগ্যোদয় ঘটে চলেছে এবং ক্রমশ ধন-ঐশ্বর্যে ভরে উঠবেন।

  • শুভ রং: অফ-হোয়াইট এবং হলুদ।
  • শুভ সংখ্যা: ৪ এবং ৭।
  • শুভ দিন: সোমবার এবং বৃহস্পতিবার।
  • বিশেষ টিপস: সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিন, সঙ্গে থাকুন। ২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top