নমস্কার! এখন বলব বৃষ রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
বছরের শুরুতে ভ্রাতা-ভগ্নির অর্থাৎ ভাই-বোনের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠতে পারে; কিন্তু শারীরিক দুর্বলতার দরুন নানা কাজে বাধা প্রাপ্ত হতে পারেন। এই মুহূর্তে আর্থিক সমস্যা না থাকলেও ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে নানাভাবে আর্থিক অনটন দেখা দিতে পারে। অবশ্য মে মাসের শুরু থেকেই ক্রমশ সময়টা আপনার অনুকূল হতে পারে এবং ১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট; অর্থাৎ বছরের শুরুতে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
সতর্কতা: ১৭ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর ২০২৬-এর মধ্যে তেমন কিছু কিনতে যাবেন না; কারণ ওই সময়ে ঠকে যেতে পারেন। বিশেষ করে পুরনো অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি ইত্যাদি কোনোভাবেই কিনবেন না। পুরনো গাড়ির মালিকের আইনি ঝামেলা আপনার ঘাড়ে চাপতে পারে। আর যদি জায়গা-জমি ইত্যাদি কিনতে যান, তাহলে ভালোভাবে ‘সার্চ’ করিয়ে নেবেন; অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।
সেই সঙ্গে ৩০শে জুলাই থেকে ৯ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কর্মক্ষেত্রেও কিছু ডামাডোল দেখা দিতে পারে, সেখানে শত্রু দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন। অবশ্য ২১শে জানুয়ারি থেকে ১৭ই মে ২০২৬-এর মধ্যে হঠাৎই কারও ঘটতে পারে নতুন কর্মসংস্থান; কেউ পেতে পারেন পদোন্নতিসহ মনমতো জায়গায় পোস্টিং।
১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে কিছু জাতক-জাতিকার সন্তানের অসুস্থতা দেখা দিতে পারে, সেই সঙ্গে বিদ্যার্থীর মনোনিবেশেও সামান্য বাধা আসতে পারে। কিন্তু ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্ট ২০২৬-এর মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে পারে। একই সাথে জাতক-জাতিকার আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল এবং ৬ই জুন থেকে ১লা নভেম্বর ২০২৬-এর মধ্যে হঠাৎই পেতে পারেন অপ্রত্যাশিত ধন। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ; কেউ পেতে পারেন পৈতৃক বা দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ।
১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি; কেউ গৃহপ্রবেশ করতে পারেন। প্রোমোটার, রিয়েল এস্টেট ব্যবসায়ী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির জন্য ওই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। এই মুহূর্তে আয়ের পথে সামান্য বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, বিশেষ করে ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্ট ২০২৬-এর মধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল এবং বাধা-বিড়ম্বনা দূর হতে পারে।
২রা জুন থেকে ১১ই নভেম্বরের মধ্যে ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে বা তাঁদের সুপরামর্শে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বৃষ লগ্নের জাতক-জাতিকার জন্য ওই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময় কর্মচারী, আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির নানাভাবে যশ-খ্যাতি বৃদ্ধিসহ আর্থিক উন্নতি ঘটতে পারে। তবে ১৯শে সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর ২০২৬-এর মধ্যে মায়ের এবং জীবনসঙ্গীর (স্ত্রী বা স্বামী) স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন; ওই সময়ে তাঁরা অসুস্থ হতে পারেন। অবশ্য তারপর পরিস্থিতি আবার আপনার অনুকূল হয়ে উঠবে। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস অর্থাৎ দুর্বার শীষ এবং জল খেতে দিন। শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চীনামাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন। প্রতিদিন এগুলো পাল্টে দিতে হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
- শুভ রং: সবুজ এবং নীল।
- শুভ সংখ্যা: ৮ এবং ৯।
- শুভ দিন: বুধবার এবং শনিবার।
- বিশেষ টিপস: সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন।
২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
