২. বৃষ রাশি: ফেব্রুয়ারি ২০২৬

মাসের শুরু থেকেই নানাভাবে ভাগ্যোদয়সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ দেখা দিতে পারে এবং যার ফলে কর্মস্থলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ—অনেকে অনেক কিছু বলবে, মনে রাখবেন “বোবার শত্রু হয় না”। তাই চট করে আপনার কোনো বিপরীত প্রতিক্রিয়া জানাবেন না। কারণ এতে আপনার আয়ের পথে কিছু বাধা বা বিলম্ব সৃষ্টি হতে পারে। তাই যতটা সম্ভব মুখ বন্ধ করে নিজের কাজ করে যান। তবে মায়ের সুপরামর্শে খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। সেই সঙ্গে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি অর্থাৎ নানাভাবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।

বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিছু ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। অবশ্য বিদ্যার্থীগণ এই মুহূর্তে যে চাকরি পাবে, সেখানে কিছু কলিগের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত জাতক-জাতিকাগণ পদোন্নতিসহ নতুন জায়গায় পোস্টিং হবেন, সেখানেও কিছু কলিগের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আইনজ্ঞ বা আইনের সাথে যুক্ত ব্যবসায়ীগণ ২৩শে ফেব্রুয়ারি ২০২৬-এর পর হঠাৎই কিছু ফাটকা টাকা-পয়সা পেয়ে যেতে পারেন। কিছু জাতক-জাতিকার জ্ঞাতি শত্রুরা মানসিক যন্ত্রণা দিতে পারে এবং ভাগ্যোদয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে; তাই আমার একান্ত অনুরোধ—গুরুস্থানীয় ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন। কারণ তাঁরা আপনাকে বিপথগামী করতে পারে।

জায়া অর্থাৎ স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাণিজ্যে নানা উন্নতিসহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। কিছু জাতক তাঁর স্ত্রীর সুপরামর্শে, কেউ আবার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা ধরনের উন্নতি করতে পারেন। তবে কিছু জাতক-জাতিকার আয়ের সাথে সাথেই নানাভাবে ব্যয়ের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে এবং কিছু জাতক-জাতিকার কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ সহকর্মী অথবা উচ্চপদস্থ আধিকারিকের অসুস্থতার কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।


দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময়মতো বেল আইকন বাজান না এবং কোনো রকম লাইক দেন না। যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন—”আপনার ভিডিও দেখেছিলাম দু-তিন মাস আগে, তারপর আর দেখতে পাচ্ছি না কেন?” আসলে আমরা ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি যদি লাইক দেন ও বেল আইকন বাজান, তাহলেই সেকেন্ড টাইম আবার আমার ভিডিও দেখতে পাবেন এবং আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেটি আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।

তবে মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি সময়মতো চেষ্টা না করেন, তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যা বললাম বা যা বলছি, সেগুলো পাবার চেষ্টা করুন; আমি বলছি ১০০% পাবেন এবং সবটাই মিলে যাবে আপনার জীবনের সাথে।

গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:

  • বৃষ রাশির জাতক (ভাইয়েরা): আগামী ৫, ৬ এবং ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি বন্ধনযোগ অর্থাৎ হাজতবাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে।
  • বৃষ রাশির জাতিকা (বোনেরা): আগামী ১২, ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সতর্ক থাকবেন। কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কাউকে কোনো ধরনের শাসন করতে যাবেন না। অবশ্য এর থেকে মুক্তির উপায় আছে, বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।

শুভ দিনসমূহ:

এ মাসের ১, ২, ৮, ৯ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। যেমন:

  • ১লা ফেব্রুয়ারি (রবিবার): সারাদিন-রাত পূর্ণিমা থাকবে, দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে দীক্ষা গ্রহণ, দীক্ষা দান, বিপণ্যরম্ভ (ব্যবসা শুরু), নৌকা গঠন, ঔষধকরণ ও ঔষধ সেবন ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
  • ২রা ফেব্রুয়ারি (সোমবার): বিশেষ পূজা-পাঠ এবং দীক্ষা দান বা দীক্ষা গ্রহণ করতে পারেন।
  • ৮ই ফেব্রুয়ারি (রবিবার): নৌকা গঠন, নৌকা চালন, ঔষধকরণ ও ঔষধ সেবনের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ৯ই ফেব্রুয়ারি (সোমবার): পুণ্যাহ, বৃক্ষাদিরোপণ, বীজ বপন, ধান্য বৃদ্ধিদান, গবাদিপশু এবং যানবাহন ক্রয়-বিক্রয়ের জন্য অত্যন্ত শুভদায়ক।
  • ২৮শে ফেব্রুয়ারি (শনিবার): শ্রীশ্রী গোবিন্দ দ্বাদশী (গোস্বামী মতে শ্রীশ্রী নৃসিংহ দ্বাদশী)। ওই দিন রাত্রি ৮টা ৩০ মিনিটের মধ্যে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে শ্রীশ্রী নৃসিংহ দেবের পূজাসহ শত্রুদমনের উদ্দেশ্যে মহাযজ্ঞের অনুষ্ঠান করতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন এবং শত্রু বিনাশ হবে।

নিঃশুল্ক প্রতিকার ও টোটকা:

বৃষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে, মনে ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে পবিত্র কচি ঘাস (দুর্বার শীষ) এবং জল খেতে দিন। শহরের মানুষ যদি জ্যান্ত গরু না পান, তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুরসহ গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রের একটিতে ৫ পাতাযুক্ত ১০টি ঘাসের শীষ খেতে দিন (প্রতিদিন পাল্টে দিতে হবে)। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় ধন-ঐশ্বর্যের অভাব হবে না।

  • শুভ রঙ: সবুজ এবং নীল।
  • শুভ সংখ্যা: ৮ এবং ৯।
  • শুভ দিন: বুধবার এবং শনিবার।
  • টিপস: সর্বদা একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন।

হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন—এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

আপনার জন্য বিশেষ কিছু বাস্তু পরামর্শ নিচে দেওয়া হলো:

১. অগ্নিকোণ বা দক্ষিণ-পূর্ব দিক (South-East)

বৃষ রাশির জাতকদের জন্য দক্ষিণ-পূর্ব দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই রাশির অধিপতি শুক্র, তাই এই দিকে কোনো বাস্তু দোষ থাকলে আর্থিক টানাপোড়েন হতে পারে।

  • টিপস: এই কোণে আপনার রান্নাঘর রাখা সবচেয়ে শুভ। যদি সম্ভব না হয়, তবে এই দিকে একটি ছোট লাল বা গোলাপি রঙের জিরো ওয়াট বাল্ব জ্বালিয়ে রাখুন। এটি নেতিবাচক শক্তি দূর করে।

২. উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ (North-East)

এই দিকটি হলো দেবস্থান। বৃষ রাশির জন্য এই দিকটি পরিষ্কার রাখা এবং সেখানে জলের উৎস রাখা খুব ভালো।

  • টিপস: এই কোণে একটি ছোট পাত্রে জল এবং তাতে কিছু সাদা সুগন্ধি ফুল (যেমন জুঁই বা রজনীগন্ধা) ভাসিয়ে রাখুন। শুক্র সাদা রঙ এবং সুগন্ধ খুব পছন্দ করেন, যা আপনার বাড়িতে শান্তি আনবে।

৩. আসবাবপত্র ও রঙের ব্যবহার

বৃষ রাশি পৃথিবীর উপাদান (Earth Element) সমৃদ্ধ। তাই বাড়ির পরিবেশ আরামদায়ক হওয়া জরুরি।

  • রঙ: শোবার ঘরের বা বসার ঘরের দেওয়ালে হালকা ক্রিম, সাদা, বা হালকা গোলাপি রঙ ব্যবহার করুন। এগুলো আপনার মনকে শান্ত রাখবে।
  • আসবাব: খুব বেশি পুরোনো বা ভাঙাচোরা আসবাব ঘরে রাখবেন না। এগুলো শুক্রের শুভ প্রভাব কমিয়ে দেয়।

৪. সুগন্ধি এবং পরিবেশ (Aroma)

বৃষ রাশির জাতকরা সুগন্ধ খুব পছন্দ করেন এবং এটি তাদের জন্য লাকি।

  • টোটকা: প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরে চন্দন বা গোলাপের ধূপকাঠি জ্বালান। বাড়িতে সুগন্ধ থাকলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং লক্ষ্মীর আগমন ঘটে।

৫. উত্তর দিকে কুবেরের স্থান

আর্থিক উন্নতির জন্য আপনার বাড়ির উত্তর দিকটি ব্যবহার করুন।

  • টিপস: উত্তর দিকের দেওয়ালে একটি নীল রঙের কুঁজো বা পাত্রে জল রাখুন। অথবা এখানে একটি ছোট মানিপ্ল্যান্ট (Money Plant) লাগাতে পারেন। এটি বৃষ রাশির জন্য অর্থ উপার্জনের নতুন পথ খুলে দেয়।

৬. প্রধান দরজার টোটকা

আপনার বাড়ির প্রধান দরজার ঠিক সামনে কোনো জুতো বা আবর্জনা যেন জমা না থাকে।

  • প্রতিকার: দরজার দুপাশে ছোট মাটির পাত্রে জল রাখুন। এটি বাড়ির ভেতরে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে।

৭. শোবার ঘরের আয়না

বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে ড্রেসিং টেবিল বা আয়না শোবার ঘরের উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত। তবে মনে রাখবেন, বিছানায় শোয়া অবস্থায় যেন আয়নায় নিজের প্রতিফলন না দেখা যায়। এতে শরীর খারাপ হতে পারে।

বিশেষ পরামর্শ: শুক্রকে খুশি রাখতে এবং বাস্তু দোষ কাটাতে প্রতি শুক্রবার কোনো মন্দিরে বা দুঃস্থ কাউকে সাদা মিষ্টি বা দই দান করতে পারেন। এটি আপনার বাস্তু ও ভাগ্য—উভয়কেই মজবুত করবে।

আরো বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার :- ৭৯৮০৬৫১৭০৮, ৯৮৩১৮৩১৪৪২.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top