আর্থিক, স্বাস্থ্য ও পারিবারিক জীবন
এ মাসের শুরু থেকেই আর্থিক উন্নতির নানা উপায় মনের মধ্যে উৎপন্ন হতে পারে। কিছু জাতক-জাতিকার নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল; কিন্তু কিছু জাতক-জাতিকার আবার কোনো বিপরীত লিঙ্গের সাথে গুপ্ত সম্পর্কে যুক্ত থাকার জন্য আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে।
- বিশেষ করে মনে দাগ কাটতে পারে ১৭ই অক্টোবর, ২০২৫, সকাল থেকে, কারণ সিংহ রাশির কিছু জাতক-জাতিকার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ফলে, আপনারা মানসিক বিষণ্ণতার শিকার হতে পারেন।
- আগামী ১০ই অক্টোবর, ২০২৫, সকাল থেকে বাবা এবং ভাই-বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে ভুলবেন না, কারণ ওই সময়ে ওনারা হয়তো অসুস্থ হতে পারেন; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
- কিছু জাতক-জাতিকার জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী) বা জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে; তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না।
- তবে এই কথা সত্যি যে, সুজাতক-জাতিকার হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ।
কর্মজীবন, ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠা
কর্মস্থলেও কিছু মনোযোগের অভাব দেখা দিতে পারে; তাই আমার একান্ত অনুরোধ, যারা চাকরি করছেন এবং কোনো বিশেষ পদে আছেন, তাঁরা খুব সতর্কতার সাথে কাজ করবেন। অন্যথায়, বদনামের ভাগী হতে পারেন এবং সামাজিক প্রতিষ্ঠাও ক্ষুন্ন হতে পারে।
- যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন অথবা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো একটু অসুবিধার মধ্যে আছেন। একটু অপেক্ষা করে যান, নভেম্বর মাস পড়তেই আপনাদের সমস্যা ক্রমশ দূর হতে থাকবে।
- কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। আগামী ২০শে অক্টোবর, ২০২৫, থেকে আপনাদের সামনে নানারকম সুযোগ আসবে; এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না।
- যারা সাংগঠনিক বিশেষ পদে আছেন, তাঁদেরকে বলছি: সামনেই ইলেকশন; যদি সম্ভব হয়, টিকিট নেওয়ার চেষ্টা করুন এবং ভোটে দাঁড়িয়ে যান, আশা করছি জিতে যেতে পারেন।
- তবে, আপনার নিজস্ব হরোস্কোপ দেখা অবশ্যই বাঞ্ছনীয়, কারণ কিছু নক্ষত্রগত কারণে হয়তো আপনি টিকিট পাবেন না, আবার কেউ হয়তো টিকিট পেলেও জিততে পারবেন না। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নিতে কার্পণ্য করবেন না।
শিক্ষার্থী ও শুভ-অশুভ দিন
- বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ইত্যাদি করছেন, তারা কোনো বিশেষ পরীক্ষায় পাশের সাফল্য পেতে পারেন।
বিশেষ সতর্কতা
- সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি: আগামী ১, ২, ৩রা অক্টোবর, ২০২৫, সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে বাণিজ্যে অবনতিসহ নানা বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে।
- আগামী ২৮, ২৯ এবং ৩০শে অক্টোবর, ২০২৫-এও আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে যেকোনো কাজ করবার আগে এবং কোনো মন্তব্য প্রকাশের আগে একটু বিবেচনা করতে ভুলবেন না।
শুভ দিন ও শুভকার্য
- অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
- ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পড়তে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
- ২২শে অক্টোবর, ২০২৫, এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
নিঃশুল্ক প্রতিকার
সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুর সহ সাদা গরুকে পবিত্র কাঁচা ঘাস এবং জল খেতে দিন।
- যদি শহরে থাকেন, সামনে গরু না পান, তাহলে চিনা মাটি অথবা পাথরের সাদা বাছুর সহ সাদা গরু কিনে নিয়ে এসে তাদের সামনে দুটি বাটি রেখে একটিতে ১০ পাতা যুক্ত ১০টি ঘাসের শীষ এবং অপর পাত্রে জল খেতে দিন।
- প্রতিদিন জল ও ঘাস পাল্টে দিতে হবে।
- ফল: দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠেছে এবং যশ-খ্যাতি বৃদ্ধিসহ জীবদ্দশায় কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না।
শুভ দিক নির্দেশ
- শুভ রঙ: সাদা এবং সবুজ।
- শুভ সংখ্যা: ২ এবং ৯।
- শুভ দিন: শুক্রবার এবং বুধবার।
- এছাড়া, সর্বক্ষণ একটি গোলাপী রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
- হিন্দু সনাতনীরা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী মাতঙ্গীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। (পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)
মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ:
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।
লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
