২০২৫ সালের অক্টোবর মাসে মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।


সাধারণ প্রবণতা ও আর্থিক জীবন

গত মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি বেশি সুস্থ ছিলেন এবং সর্বকার্যে সফল হচ্ছিলেন, সেইসঙ্গে নানাভাবে ধর্ম-ঐশ্বর্য বৃদ্ধিও ঘটেছে; কিন্তু এই মাসে ততটা সুফল নাও পেতে পারেন। তবে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। মিথুন রাশির জাতক-জাতিকার জীবনে আর্থিক উত্থান-পতন লেগেই থাকে; তাই এ নিয়ে বিশেষ চিন্তিত হবার কোনো প্রয়োজন আছে বলে আমার ঠিক মনে হয় না।

  • অক্টোবরের শুরু থেকেই আয়ের পথে কিছু বাধা-বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে শত্রুরাও নিজেরা নিজেদের অশান্তিতে জড়িয়ে পড়েছে। ফলে, আপনার তেমন কোনো ক্ষতি করতে পারছে না।
  • তবে, মাঝেমধ্যেই হঠাৎই কোনো বিশেষ কাজ সম্পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে, জ্যোতিষের ভাষায় যাকে বলা হয় ভাগ্য-বিড়ম্বনা

স্বাস্থ্য ও পরিবার

  • এ মাসের অর্থাৎ অক্টোবরের ১০ তারিখের পর সন্তানের এবং ১৭ তারিখ থেকে ভ্রাতা-ভাগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। ওরা হয়তো অসুস্থ হতে পারে; তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না।
  • অবশ্য এরই মধ্যে সুখের খবর হল এই যে, স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

কর্ম, বাণিজ্য ও শিক্ষা

  • অবশ্য কর্ম বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা, বিশেষ করে আগামী ১৯শে অক্টোবর, ২০২৫, এর পর অনেকেরই ঘটতে পারে নতুন কর্মসংস্থান। কেউ পেতে পারেন পদোন্নতি
  • বিশেষ করে আইনজ্ঞ, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
  • কিছু জাতক-জাতিকা শুরু করতে পারে নতুন ব্যবসা। কেউ কিনে ফেলতে পারে নতুন দোকান; কেউ আবার পেতে পারে সংগঠনের নতুন দায়িত্বভার
  • বিদ্যার্থীর মনোনিবেশে নানা ধরনের বাধা-বিড়ম্বনা আসতে পারে। এই সময় কোনো বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ না করাই শ্রেয়। তবে নভেম্বর মাস পড়তেই আবার বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল; ওই সময় যেকোনো পরীক্ষায় আশাতীত সুফল পেতে পারো।

বিশেষ সতর্কতা ও শুভ দিন

  • মিথুন রাশির জাতিকা (বোনেরা): এ মাসের ১ তারিখে (১লা অক্টোবর, ২০২৫) নিজের মনকে শক্ত রাখবেন, কারণ ওই দিনে আপনার নানা কাজে বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এবং আগামী ২৬, ২৭ এবং ২৮শে অক্টোবর, ২০২৫, বাধাসহ প্রতিবেশীর সাথে মনোমালিন্যের দরুন মানসিক বিধ্বস্ততা তথা মানসিক যন্ত্রণা অনুভূত হতে পারে। তাই আবার বলছি, মনকে শক্ত রাখবেন।
  • মিথুন রাশির জাতক (ভাইয়েরা): আগামী ৩, ৪ এবং ৫ই অক্টোবর, ২০২৫, কোনো বিশেষ সমালোচনায় অথবা কোনো তর্ক-বিতর্কে জড়াবেন না। এতে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে।

শুভ দিন ও শুভকার্য

  • অবশ্য আগামী ১৫ এবং ২২শে অক্টোবর, ২০২৫, সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যেকোনো কাজ সম্পন্ন করতে পারেন।
    • ১৫ই অক্টোবরের শুভক্ষণে: নতুন কর্মস্থানে যোগদান, নতুন পদভার, আর্থিক দ্বায়িত্বভার গ্রহণ করতে পারেন; যেকোনো বাহন অর্থাৎ জলযান (যেমন নৌকা, স্টিমার, জাহাজ), সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কম্পিউটার বা ওই ধরনের কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন; নতুন বস্ত্র পড়তে পারেন; নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
    • ২২শে অক্টোবর, ২০২৫, এর শুভক্ষণে: শান্তিস্বস্ত্যয়ন, দীক্ষা দান, দীক্ষা গ্রহণ, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, পুণ্যায়, বিপন্নারম্ভ, নতুন ঔষধ সেবন, অতিরিক্ত গাত্রহরিদ্রা, অব্যূঢ়ান্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার

মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড় এবং রুটি সেইসঙ্গে জল খেতে দিন

  • শহরের মানুষ চিনা মাটি অথবা পাথরের বাছুর সহ সাদা গরু নিয়ে এসে তাদের সামনে পবিত্র গুড়, রুটি প্রতিদিন পাল্টে দেবেন এবং পবিত্র খাবার ও জল খেতে দিন কাককে
  • ফল: দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হয়ে উঠেছে, নানাভাবে ভাগ্যোদয় ঘটে চলেছে এবং ক্রমশ ধন-ঐশ্বর্যে ভরে উঠবেন

শুভ দিক নির্দেশ

  • শুভ রঙ: অফ-হোয়াইট এবং হলুদ
  • শুভ সংখ্যা: এবং
  • শুভ দিন: সোমবার এবং বৃহস্পতিবার
  • এছাড়া, সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
  • হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা ত্রিপুরেশ্বরীর পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব হলো না; বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন।)

মনে রাখবেন: ভাগ্য + চেষ্টা = ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, চেষ্টা করুন, আমি যা বললাম তার ১০০% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নে


দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ:

দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, তা হলো সময় মতো বেল আইকনটি বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পান না। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে ১৫০০-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।


লেখাটি সম্পূর্ণ পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top