১২.মীন রাশি :- ২০২৬ এর মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

১২.মীন রাশি :- নমস্কার দর্শক বন্ধু এখন বলব মীন রাশি, অর্থাৎ ২০২৬ এর মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।

     শনি গ্রহ এই মুহূর্তে মীন রাশি গৃহে নিজ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ শনির সাড়েসাতির মধ্যম চরণ চলছে, ফলে মাঝেমধ্যেই বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, অনেকেই হয়তো পাথর কবজ ইত্যাদি ধরনের পরামর্শ দিতে পারেন। কিন্তু আমি বলছি একদম ভয় পাবেন না শুধু সত্যের পথে চলুন এবং কোনো ধরনের তঞ্চকতা থেকে দূরে থাকুন মানুষ ঠকিয়ে অর্থ উপার্জনের কথা মনেও আনবেন না সেই সঙ্গে এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখুন ওই খানে শনির সাড়েসাতি থেকে মুক্তির নানা উপায় দেওয়া আছে। যাইহোক, এই মুহূর্তে হয়তো মাঝেমধ্যেই কিছু কাজে বাধা বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মা এবং বাবা উভয়েরই শারীরিক দুর্বলতার জন্য মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না এর থেকে মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্য আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতার দ্বারা নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কাজেই অর্থের অভাব হয়তো দেখতে হবে না তবে মাথায় রাখতে হবে ভাগ্যে আছে বলেই আপনি বসে থাকবেন এমনটা হতে পারে না। আপনাকে অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে। কারণ মনে রাখবেন ভাগ্য + চেষ্টা = ফল। তাছাড়া ভ্রাতা-ভোগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। মাসের শুরুতে কোন বিদ্যার্থীর জীবনে আসতে পারে নতুন প্রেম ফলে বিদ্যায় মনোনিবেশে কিছু বাধা বিলম্ব না সৃষ্টি হতে পারে শুধু তাই নয় কিছু জাতকের স্ত্রী এবং কিছু জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল। আপনার শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত এবং ক্ষমতাবান হয়ে থাকে যদিও তারা আপনার সামনে এসে কিছু বলতে পারে না কিন্তু পিছন থেকে নানা ভাবে আঘাত করবার চেষ্টা করবে তাই শত্রুকে কখনো কমজোর বা বলহীন মনে করবেন না নিজেকে সঠিক পথে পরিচালনা করবার চেষ্টা করুন এবং কোন ধরনের আইন বহির্ভূত কাজ থেকে নিজেকে দূরে রাখুন। আবার বলছি, স্কিনের ভিডিওটি দেখতে ভুলবেন না।

      মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী ১৬,১৭ এবং ১৮ই মার্চ ২০২৬ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে দূর ভ্রমণে গিয়ে অথবা বাড়ি থেকে কিছু দূরে কোনো জিনিস কিনতে গিয়ে ঠকে যেতে পারেন অথবা বিক্রেতার সাথে কথা কাটাকাটি এবং অশান্তি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে কোন কিছু কিনবার আগে ভালোভাবে বুঝে নেবেন অন্যথায় ঠকে যেতে পারেন।

     কিন্তু আগামী ১লা মার্চ সেই সঙ্গে ৭ এবং ৮ই মার্চ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক যেমন –

          ১লা মার্চ রবিবার  ২০২৬ শিশুর মুখান্নপ্রাশন শীমন্তায়ন নৌকা গঠন নৌকা চালন বিপন্নিরম্ভ হনলাহ বীজ বপন ঔষধ করন ঔষধ সেবন গ্রহ পূজা শান্তি সংস্করণ দীক্ষা গ্রহণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন।

    ৭ই মার্চ শনিবার  ২০২৬ গাত্র হরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন ঔষধ করুন ঔষধ সেবন দীক্ষা গ্রহণ পূন্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য ছেদন এবং শান্তিস্ব্যস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এবং

     ৮ই মার্চ রবিবার ২০২৬ পুণ্যাহ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যছেদন ধান্যমর্দ্দন গাত্রহরিদ্রা আবুঢ়ান্ন নৌকা গঠন নৌকা চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন শান্তিস্ব্যস্ত্যায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা   :-  মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড় রুটি এবং জল খেতে দিন যারা শহরে থাকেন সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না তারা একজোড়া শালিক পাখির ছবি অথবা মুর্তির সামনে পবিত্র খাবার এবং জল খেতে দিতে পারেন সেই সঙ্গে চিনা মাটি বা পাথরের সাদা বাছুর সহ গরু নিয়ে এসে তাদের সামনে দুটি পাত্রে গুর এবং রুটি খেতে দিতে পারেন। প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকুলস্থ হয়ে উঠেছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন, জীবদ্দশায় কোনরকম অর্থের অভাব দেখতে হবে না।

    এছাড়া মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণের জন্য শুভ রঙ লাল এবং হলুদ শুভ সংখ্যা ৫ এবং ৭ শুভদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্ব়ক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশাকরি অবশ্যই সফল হবেন।

     হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজায় মা’কে তুষ্ট করতে পারলে আশাকরি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনার দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোন সন্দেহ নেই, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top